নিজেস্ব প্রতিবিদক ০২ আগষ্ট ২০২৬ ০৩:১০ পি.এম
নোয়াখালীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের ব্যানারে মিথ্যা অপপ্রচার, প্রকাশ্য হুমকি ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর হেযবুত তওহীদ।
শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গত ১ আগস্ট নোয়াখালী জিলা স্কুল মাঠে হেফাজতে ইসলামের ব্যানারে আয়োজিত একটি সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে দেওয়া বক্তব্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর হেযবুত তওহীদের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজ। এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান ও এস. এম. শামসুল হুদা, ঢাকা মহানগর ছাত্রকল্যাণবিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন এবং যুগ্ম নারী সম্পাদক আয়েশা সিদ্দিকা প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, হেফাজতে ইসলামের ব্যানারে কওমি মাদ্রাসাকেন্দ্রিক একটি গোষ্ঠী ইসলামী মাহফিলের নামে যে সমাবেশ করেছে, তা ছিল উগ্রবাদী ও উসকানিমূলক। পরিকল্পিতভাবে নোয়াখালীর শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার উদ্দেশ্যেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে বলেও তারা দাবি করেন।
তাদের অভিযোগ, ওই সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও কল্পনাপ্রসূত অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে কবর দেওয়া, উচ্ছেদ করা এবং দেশ থেকে বের করে দেওয়ার মতো প্রকাশ্য হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি নারী-বিদ্বেষী ও ঘৃণামূলক বক্তব্যের মাধ্যমে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে একটি আইন মান্যকারী বৈধ আন্দোলনের বিরুদ্ধে সহিংসতার উসকানি দেওয়া হয়েছে বলেও বক্তারা অভিযোগ করেন।
বক্তারা বলেন, এ ধরনের উসকানিমূলক বক্তব্য হেযবুত তওহীদের সদস্যদের জানমাল, বাড়িঘর ও সম্পদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে। তারা ২০১৬ সালে সোনাইমুড়িতে হেযবুত তওহীদের নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের গ্রামের বাড়িতে হামলা, দুই সদস্য নিহত, অগ্নিসংযোগ ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনার কথা উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করেন যে, একই ধরনের সহিংসতার ক্ষেত্র আবারও তৈরি করা হচ্ছে।
বক্তারা সরকারের কাছে দাবি জানান, প্রকাশ্যে হুমকি, সহিংসতায় উসকানি, মিথ্যা অপপ্রচার এবং নারীদের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য প্রদানকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হেযবুত তওহীদের সদস্যদের সাংবিধানিক অধিকার, মানবাধিকার এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে জাতীয় প্রেস ক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তোপখানা রোড প্রদক্ষিণ করে। এ সময় উগ্রবাদ, ধর্মব্যবসা ও সহিংস উসকানির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পাশাপাশি উসকানিদাতাদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।
সাঁড়াশি অভিযানে কুড়িগ্রামে উন্মোচিত গাঁজা চাষ, গাঁজা গাছ উদ্ধার—গ্রেফতার চাষি
রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম, পুনঃতদন্তে মিলল অভিযোগের সত্যতা
বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করলো মানব কল্যাণ পরিষদ
নোয়াখালীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির অভিযোগে ঢাকায় মানববন্ধন
সুর লহরীর প্রতিষ্ঠাবার্ষিকী ও কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত
মানসিক ভারসাম্যহীন নারীর কন্যাসন্তান প্রসব: মা ও নবজাতকের সার্বিক দায়িত্ব নিল নগরকান্দা উপজেলা প্রশাসন
হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার, উস্কানি ও নিরাপত্তার হুমকির প্রতিবাদে উত্তরায় সংবাদ সম্মেলন"
১৪৪ ধারা অমান্য করে ঘরবাড়ির মালামাল ও ভিটার মাটি লুটের অভিযোগ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন
লালমনিরহাটে চলাচলের রাস্তার বেহাল দশা: ১০ হাজার মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে নতুন পাটের দাম বাড়লেও ফলন কম হওয়ায় দুশ্চিন্তায় কৃষক
ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১
বাকৃবিতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেবা
হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবিতে নতুন করে উত্তপ্ত সৌদি-ইয়েমেন পরিস্থিতি
'গেইটের সাথে বেঁধে রাখলেন মাদক ব্যবসায়ীদের', ভ্রাম্যমাণ আদালতে সাজা
ময়মনসিংহে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত
গাজীপুরকে আধুনিক নগরী গড়তে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট
ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে চরাঞ্চলবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বাকৃবিতে পুষ্টি নিরাপত্তা ও খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক গ্যাস সংকটে সকাল-সন্ধ্যা সিএনজি চালকদের অবরোধ
ঝুঁকিপূর্ণ সময়েও রাজপথ ছাড়েননি সাংবাদিক হায়দার আলী: নেতাকর্মীদের মূল্যায়নের দাবি
ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়ার বরখাস্তের আদেশ প্রত্যাহার
ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন
জমিজমা বিরোধের হামলায় আদালতে মামলা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার
ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
ছিনতাইয়ের উদ্দেশ্যে নাঈম হত্যা: ফরিদপুরে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুরে অপচিকিৎসায় কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ: তদন্তে ৩ সদস্যের কমিটি, আত্মগোপনে চিকিৎসক
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ নারীসহ নিহত ৩
খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, গান গাইবে নাইম মুর্তজার বেংগল বয়েজ