খেলাধুলা ডেস্ক ০৮ ফেব্রু ২০২৫ ০১:৫৪ পি.এম
জাতীয় দলে কে না খেলতে চায়? সেটা যদি ক্রিকেট দল হয়, তাহলে তো কথাই নেই। যেখানে সবাই জাতীয় দলে খেলার জন্য উন্মুখ হয়ে থাকেন, সেখানে কিনা তামিম ইকবাল অবসর নিয়ে নিলেন এক থেকে দেড় বছর আগেই!
এক থেকে দেড় বছর বলার কারণ, গতকাল শুক্রবার শেষ হওয়া বিপিএলে যেভাবে খেলেছেন তামিম, তাতে অনেক ভক্তই মনে করছেন, জাতীয় দলের সাবেক অধিনায়ক চাইলেই লাল-সবুজ জার্সি গায়ে আরও কিছুদিন খেলতে পারতেন।
তামিম যেহেতু গেল ১০ জানুয়ারি অবসর নিয়ে ফেলেছেন, তা সেসব কথা বা প্রত্যাশার এখন তেমন প্রকৃত মূল্য নেই। তবে দেশসেরা এই ওপেনারের শেষটা সুন্দর করতে চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফরচুুন বরিশালকে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করার পর বিসিবির পক্ষ থেকে শেষ বেলায় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে তামিমকে।
খেলা শেষ হওয়ার পরই তামিমকে সংবর্ধনা দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এরপর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন তামিম। সেখানে বিসিবির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বাংলাদেশ জাতীয় দলের সফলতম ওপেনার। সাংবাদিকরা তার কাছে জানতে চান, আরও এক দেড় বছর খেলতে পারলে কেমন লাগতো তামিমের, ভালো লাগতো?
তামিমের সহজ উত্তর, ‘হ্যাঁ ভালো লাগতো। তবে আমি আজ সম্মাননা পেয়েও খুব খুশি। আমার ভালো লাগছে।’
১৭ বছরের ক্যারিয়ারে বিসিবির সঙ্গে অম্লমধুর সম্পর্ক ছিল তামিমের। বিভিন্ন সময় বিসিবির সঙ্গে তার অনৈক্যের বিষয় সামনে এসেছে। এ সময় বিসিবির প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেছেন পাঁচজন- আব্দুল আজিজ, সিনা ইবনে জামালি, আ হ ম মোস্তফা কামাল, নাজমুল হাসান পাপন ও ফারুক আহমেদ (বর্তমান)। তবে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তামিম।
তামিম বলেন, ‘আমাদের সাথে বিসিবির সম্পর্ক সব সময়ই অম্লমধুর। তবে আমি এটাও বলবো, আমারসহ আমাদের সবাইকে বিসিবিই লালন করেছে। আমি বিসিবির এই কমিটি শুধু নয়, অবশ্যই বর্তমান বিসিবিপ্রধানকে ধন্যবাদ। পাশাপাশি যিনি তার আগে সভাপতি ছিলেন, তারও আগে বোর্ডপ্রধান ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ।’
‘তারা আমাকে একজন অভিভাবকের মতোই ১৭ বছর খেলার ব্যবস্থা করে দিয়েছেন। আমি তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই। আন্তর্জাতিক ক্রিকেটে এমন সম্মাননা হতে পারতো কিনা, তার চেয়ে বড় কথা এমন একটা পরিবেশে মাঠ থেকে আমি বিসিবির কাছ থেকে এমন সম্মাননা পেয়েছি। সেটা দারুণ অনুভূতি।’
ম্যাককালাম দায়িত্ব ছাড়ার পরপরই কোচের প্রস্তাব পেয়েছিলেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার
২০৩০ সালে পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক হবে স্পেন
স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে তাঁর খেলোয়াড়দের নিয়ে গর্বীত
বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে স্পেন
প্রথমবারের মত বিশ্বকাপের শেষ আটের টিকিট পেয়েছে সুইসরা
বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায় নিয়েছে তারকা সমৃদ্ধ জার্মানি
তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক আউট আর্জেন্টিনা
ফিফা টুর্নামেন্টে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮’এ উন্নীত করা হয়েছে
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় তুলে নিয়েছে মিশর
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ
মেসি বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা রক্ষার অভিযানে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে
আবারও কুরাসাও জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ফিরেছেন ডিক অ্যাডভোকাট
আইপিএল মাঝপথে নিজ দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটার ও বোলারদের উন্নতি হয়েছে শারমিন-দিলারা-স্বর্ণা ও সুলতানার উন্নতি
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে নবম থেকে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ - আইসিসি
খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ডিপিএলের উদ্বোধনী দিনেই বড় অঘটনের জন্ম দিয়েছে ঢাকা লিওপার্ডস
বিসিবি নির্বাচনের প্রথম ধাপ হিসেবে খুব শিগগির কাউন্সিলর মনোনয়নের জন্য নোটিশ জারি করা হবে
দ্বিতীয়বার পিএসএলের শিরোপা জিতল বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার
মোহামেডান লিড নিয়েও হেরে গেছে ২-১ গোলে
স্টেডিয়ামে দর্শকদের ভোগান্তি কমাতে সৌরবিদ্যুৎ বসানোর চিন্তা চলছে - তামিম ইকবাল
পিএসএলে খেলত পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা
বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ কাট অফ
জব্বারের বলীখেলার ১১৭তম আসর: রাশেদকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ
সাফ নারী চ্যাম্পিয়নশীপে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে ভারত, বাংলাদেশ ও মালদ্বীপ
ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি অব্যাহত রয়েছে
জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা যেন নামকে স্বার্থক করে তুলেছেন
বাংলাদেশ-নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুই ম্যাচ শেষ
৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড
ওয়ানডেতে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস