খেলাধূলা ডেস্ক ২২ এপ্রিল ২০২৬ ০৫:৩৮ পি.এম
টুর্নামেন্ট শুরুর মাত্র ৫০ দিন আগে বিশ্বকাপের ১০৪টি ম্যাচের জন্য নতুন একটি টিকিটের ব্যাচ আজ থেকে বিক্রি শুরু হবে বলে জানিয়েছে ফিফা। ফিফার এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা জুড়ে অনুষ্ঠিত ম্যাচগুলোর টিকিট ফিফার ওয়েবসাইটের মাধ্যমে “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে পাওয়া যাবে।
বিবৃতিতে আরও বলা হয়, “এই টিকিটগুলোর পাশাপাশি, ফাইনাল ম্যাচ পর্যন্ত ধারাবাহিকভাবে অতিরিক্ত টিকিট প্রাপ্যতা সাপেক্ষে সাধারণ মানুষের জন্য ছাড়াা হবে।” ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে ৫০ লাখেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। এর পরেই নতুন ব্যাচের টিকিট ছাড়া হচ্ছে।
এর আগে ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপের জন্য সর্বোচ্চ ৩.৫ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছিল। যা এতদিন পর্যন্ত ছিল সর্বোচ্চ।
এবারের আসরের ১৬টি স্টেডিয়ামের ধারণক্ষমতা বিবেচনায় ২০২৬ বিশ্বকাপের জন্য মোট প্রায় ৭ মিলিয়ন টিকিট পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে টিকিটের অতি উচ্চমূল্য নিয়ে ফিফা সমালোচনার মুখে পড়েছে। বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে দামি টিকিটের মূল্য ১০ হাজার ডলারেরও বেশি।
আয়োজকরা টিকিটের মূল্য নির্ধারণের পক্ষে সাফাই দিয়েছেন। ইনফান্তিনো বলেন, “অস্বাভাবিক” চাহিদার কারণে এবং “ডায়নামিক প্রাইসিং” কৌশল ব্যবহারের ফলে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার ‘দ্য এ্যাথলেটিক’ জানায়, লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্র দলের উচ্চমূল্যের উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রি প্রত্যাশার তুলনায় কম হচ্ছে। যদিও ফিফা এই দাবি অস্বীকার করেছে।
ফিফার এক মুখপাত্র এএফপিকে বলেন, “ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি অব্যাহত রয়েছে এবং সব ম্যাচের জন্যই ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।”
বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে আফগানিস্তান
বাংলাদেশের প্রথম নারী সার্ফার হিসেবে বিশ্বমঞ্চে পদার্পণ
৭.৫ মিলিয়ন পাউন্ডে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষককে দলে ভেড়াচ্ছে চেলসি
আব্বাস-আলির বোলিং তোপে প্রথম দিনেই কোণঠাসা ইংল্যান্ড
ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের
মেটলাইফ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মুশফিক
বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে বড় অঘটন বলছেন সাবেকরা
দিয়াজকে ছেড়ে দেওয়া হবে বোকামি, ওলিসে থাকছেন বায়ার্নেই: ড্রেসেন
জাতীয় পর্যায়ে কাবাডি খেলায় সাফল্য অর্জন করেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তিন কিশোরী
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালেই পাকিস্তান দলে দুই নতুন সংযোজন
ম্যাককালাম দায়িত্ব ছাড়ার পরপরই কোচের প্রস্তাব পেয়েছিলেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার
২০৩০ সালে পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক হবে স্পেন
স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে তাঁর খেলোয়াড়দের নিয়ে গর্বীত
বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে স্পেন
প্রথমবারের মত বিশ্বকাপের শেষ আটের টিকিট পেয়েছে সুইসরা
বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায় নিয়েছে তারকা সমৃদ্ধ জার্মানি
তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক আউট আর্জেন্টিনা
ফিফা টুর্নামেন্টে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮’এ উন্নীত করা হয়েছে
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় তুলে নিয়েছে মিশর
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ
মেসি বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা রক্ষার অভিযানে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে
আবারও কুরাসাও জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ফিরেছেন ডিক অ্যাডভোকাট
আইপিএল মাঝপথে নিজ দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটার ও বোলারদের উন্নতি হয়েছে শারমিন-দিলারা-স্বর্ণা ও সুলতানার উন্নতি
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে নবম থেকে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ - আইসিসি
খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ডিপিএলের উদ্বোধনী দিনেই বড় অঘটনের জন্ম দিয়েছে ঢাকা লিওপার্ডস
বিসিবি নির্বাচনের প্রথম ধাপ হিসেবে খুব শিগগির কাউন্সিলর মনোনয়নের জন্য নোটিশ জারি করা হবে
দ্বিতীয়বার পিএসএলের শিরোপা জিতল বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার
মোহামেডান লিড নিয়েও হেরে গেছে ২-১ গোলে