খেলাধূলা ডেস্ক ০৪ মে ২০২৬ ০৮:২১ পি.এম
আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশের শীর্ষ স্থানীয় লিস্ট ‘এ’ ক্রিকেট প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল)। ডিপিএলের উদ্বোধনী দিনেই বড় অঘটনের জন্ম দিয়েছে ঢাকা লিওপার্ডস। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে ৫ উইকেটে হারিয়েছে লিওপার্ডস।
বৃষ্টির কারণে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত আবাহনী ও লিওপার্ডস ম্যাচটি ৩০ ওভারে নামিয়ে আনা হয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১২ রানে ২ উইকেট হারায় আবাহনী। ওপেনার সৌম্য সরকার শূন্য হাতে এবং জিশান আলম ৬ রানে আউট হন।
এরপর আবাহনীকে বিপদমুক্ত করেন মাহিদুল ইসলাম অঙ্কন ও মেহেরব হাসান। তৃতীয় উইকেটে ৬১ রান যোগ করেন তারা। এতে ২ উইকেটে ৭৩ রানে পৌঁছে যায় আবাহনী। এরপর নিয়মিত বিরতিতে ৪ উইকেট হারায় তারা।
এসময় মাহিদুল ও মেহেরব ৩৮ রান করে, অধিনায়ক মোসাদ্দেক হোসেন ১৭ ও জাকের আলি ৪ রানে আউট হন। এতে ১২৮ রানে ষষ্ঠ উইকেট পতন হয় আবাহনীর।
এ অবস্থায় আবাহনীকে টেনে তোলার চেষ্টা করেন সাত নম্বরে নামা সাব্বির রহমান। মারমুখী ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকেন তিনি। সাব্বিরের ঝড়ো ব্যাটিংয়ে ৩০ ওভারে ৮ উইকেটে ১৮১ রানের সংগ্রহ পায় আবাহনী। ২টি চার ও ৫টি ছক্কায় ২৯ বলে অপরাজিত ৫৫ রান করেন সাব্বির।
বোলিংয়ে লিওপার্ডসের মইন খান ৬ ওভারে ২১ রানে ৩ উইকেট নেন।
জবাবে জাওয়াদ আবরার ২৩, সৈকত আলি ২৮ ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৩৭ রানে আউট হলেও, লিওপার্ডসের জয়ের পথ সহজ করেন ওপেনার জাকির হাসান। ৬টি চার ও ৩টি ছক্কায় ৬৬ বলে ৭৪ রানের ইনিংস খেলেন জাকির। তৃতীয় উইকেটে মিঠুন-জাকির ৭৩ রানের জুটি গড়েন।
শেষ দিকে ইফতেখার হোসেন ইফতি ৯ ও আলাউদ্দিন বাবু ৫ রানে অপরাজিত থেকে লিওপার্ডসের জয় নিশ্চিত করেন। ম্যাচ সেরা হন জাকির।
আবাহনীর মোসাদ্দেক-মেহেরব ও মাহফুজুর রাব্বি ১টি করে উইকেট নেন।
মেটলাইফ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মুশফিক
বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে বড় অঘটন বলছেন সাবেকরা
দিয়াজকে ছেড়ে দেওয়া হবে বোকামি, ওলিসে থাকছেন বায়ার্নেই: ড্রেসেন
জাতীয় পর্যায়ে কাবাডি খেলায় সাফল্য অর্জন করেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তিন কিশোরী
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালেই পাকিস্তান দলে দুই নতুন সংযোজন
ম্যাককালাম দায়িত্ব ছাড়ার পরপরই কোচের প্রস্তাব পেয়েছিলেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার
২০৩০ সালে পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক হবে স্পেন
স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে তাঁর খেলোয়াড়দের নিয়ে গর্বীত
বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে স্পেন
প্রথমবারের মত বিশ্বকাপের শেষ আটের টিকিট পেয়েছে সুইসরা
বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায় নিয়েছে তারকা সমৃদ্ধ জার্মানি
তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক আউট আর্জেন্টিনা
ফিফা টুর্নামেন্টে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮’এ উন্নীত করা হয়েছে
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় তুলে নিয়েছে মিশর
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ
মেসি বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা রক্ষার অভিযানে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে
আবারও কুরাসাও জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ফিরেছেন ডিক অ্যাডভোকাট
আইপিএল মাঝপথে নিজ দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটার ও বোলারদের উন্নতি হয়েছে শারমিন-দিলারা-স্বর্ণা ও সুলতানার উন্নতি
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে নবম থেকে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ - আইসিসি
খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ডিপিএলের উদ্বোধনী দিনেই বড় অঘটনের জন্ম দিয়েছে ঢাকা লিওপার্ডস
বিসিবি নির্বাচনের প্রথম ধাপ হিসেবে খুব শিগগির কাউন্সিলর মনোনয়নের জন্য নোটিশ জারি করা হবে
দ্বিতীয়বার পিএসএলের শিরোপা জিতল বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার
মোহামেডান লিড নিয়েও হেরে গেছে ২-১ গোলে
স্টেডিয়ামে দর্শকদের ভোগান্তি কমাতে সৌরবিদ্যুৎ বসানোর চিন্তা চলছে - তামিম ইকবাল
পিএসএলে খেলত পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা
বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ কাট অফ
জব্বারের বলীখেলার ১১৭তম আসর: রাশেদকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ
সাফ নারী চ্যাম্পিয়নশীপে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে ভারত, বাংলাদেশ ও মালদ্বীপ