বিশেষ প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৬ ০৮:১৮ পি.এম
চট্টগ্রাম বন্দরনগরীর ঐতিহাসিক লালদীঘি ময়দানে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর। টানটান উত্তেজনার ফাইনালে গতবারের রানারআপ রাশেদ বলীকে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন কুমিল্লার বাঘা শরীফ।
আজ শনিবার (২৫ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী এই ঐতিহাসিক প্রতিযোগিতার উদ্বোধন করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে ১৯০৯ সালে আবদুল জব্বার সওদাগর যে বলীখেলার সূচনা করেছিলেন, তা আজ চট্টগ্রামের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।
এবারের আসরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০৮ জন বলী অংশ নেন।
ফাইনালে কুমিল্লার একই এলাকার দুই বলী—বাঘা শরীফ ও রাশেদ মুখোমুখি হন। দীর্ঘ ২৪ মিনিট ২৬ সেকেন্ডের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে আক্রমণাত্মক কৌশলে জয় ছিনিয়ে নেন বাঘা শরীফ। এটি ছিল এই দুই বলীর টানা তৃতীয় ফাইনাল লড়াই।
প্রথম সেমিফাইনালে মিঠু বলীকে হারিয়ে ফাইনালে ওঠেন রাশেদ। দ্বিতীয় সেমিফাইনালে শাহ জালালের সাথে সমঝোতার ভিত্তিতে বাঘা শরীফকে বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয়লাভ করেন মিঠু বলী।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, শতবর্ষী এই খেলা কেবল বিনোদন নয়, বরং চট্টগ্রামের ঐতিহ্য ও শৌর্যবীর্যের প্রতীক। লালদীঘির এই চত্বরকে ঘিরে গড়ে ওঠা বৈশাখী মেলা এবং বলীখেলা এ অঞ্চলের মানুষের প্রাণের উৎসবে পরিণত হয়েছে।
উল্লেখ্য, ১৯০৯ সালের ১২ বৈশাখ ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে এই খেলার প্রচলন করেছিলেন বদর পাতির ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর। সেই থেকে প্রতি বছর বর্ণাঢ্য আয়োজনে এই বলীখেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালেই পাকিস্তান দলে দুই নতুন সংযোজন
ম্যাককালাম দায়িত্ব ছাড়ার পরপরই কোচের প্রস্তাব পেয়েছিলেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার
২০৩০ সালে পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক হবে স্পেন
স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে তাঁর খেলোয়াড়দের নিয়ে গর্বীত
বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে স্পেন
প্রথমবারের মত বিশ্বকাপের শেষ আটের টিকিট পেয়েছে সুইসরা
বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায় নিয়েছে তারকা সমৃদ্ধ জার্মানি
তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক আউট আর্জেন্টিনা
ফিফা টুর্নামেন্টে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮’এ উন্নীত করা হয়েছে
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় তুলে নিয়েছে মিশর
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ
মেসি বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা রক্ষার অভিযানে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে
আবারও কুরাসাও জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ফিরেছেন ডিক অ্যাডভোকাট
আইপিএল মাঝপথে নিজ দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটার ও বোলারদের উন্নতি হয়েছে শারমিন-দিলারা-স্বর্ণা ও সুলতানার উন্নতি
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে নবম থেকে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ - আইসিসি
খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ডিপিএলের উদ্বোধনী দিনেই বড় অঘটনের জন্ম দিয়েছে ঢাকা লিওপার্ডস
বিসিবি নির্বাচনের প্রথম ধাপ হিসেবে খুব শিগগির কাউন্সিলর মনোনয়নের জন্য নোটিশ জারি করা হবে
দ্বিতীয়বার পিএসএলের শিরোপা জিতল বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার
মোহামেডান লিড নিয়েও হেরে গেছে ২-১ গোলে
স্টেডিয়ামে দর্শকদের ভোগান্তি কমাতে সৌরবিদ্যুৎ বসানোর চিন্তা চলছে - তামিম ইকবাল
পিএসএলে খেলত পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা
বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ কাট অফ
জব্বারের বলীখেলার ১১৭তম আসর: রাশেদকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ
সাফ নারী চ্যাম্পিয়নশীপে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে ভারত, বাংলাদেশ ও মালদ্বীপ
ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি অব্যাহত রয়েছে
জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা যেন নামকে স্বার্থক করে তুলেছেন
বাংলাদেশ-নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুই ম্যাচ শেষ
৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড