খেলাধূলা ডেস্ক ০৫ মে ২০২৬ ০৭:১৩ পি.এম
বাঁ-হাতের আঙুলে স্ক্যান করানোর জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথে নিজ দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অনুরোধে আঙুলে স্ক্যান করানোর জন্য দেশে ফিরে গেছেন সল্ট।
গত ১৮ এপ্রিল ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং ইনিংসে ফিল্ডিংয়ের সময় বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাঁ-হাতের আঙুলে চোট পান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সল্ট। এরপর আর মাঠে ফিরতে পারেননি তিনি। ঐ ম্যাচে ব্যাট হাতে ৩৮ বলে ৬৩ রান করেন সল্ট।
আঙুলের ইনজুরির কারনে আইপিএলে ব্যাঙ্গালুরুর হয়ে সর্বশেষ তিন ম্যাচে খেলতে পারেননি সল্ট। দ্রুত সেরে উঠতে ইংল্যান্ড জাতীয় দলের চিকিৎসকদের পরামর্শ নিতেই দেশে ফিরে গেছেন তিনি। ইসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন সল্ট।
ইনজুরিতে পড়ার আগে ব্যাঙ্গালুরুর হয়ে ৬ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুুরিতে ১৬৮.৩৩ স্ট্রাইক রেটে ২০২ রান করেছেন ডান-হাতি ব্যাটার সল্ট।
সল্টের অনুপস্থিতিতে ব্যাঙ্গালুুরর হয়ে ইনজুরিতে সর্বশেষ তিন ম্যাচে খেলেছেন আরেক ইংলিশ ব্যাটার জ্যাকব বেথেল। কিন্তু তিন ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪৮ বলে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলা বেথেল। তিন ইনিংসে ৩৯ রান করেন বেথেল।
এখন পর্যন্ত ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে ব্যাঙ্গালুরু।
মেটলাইফ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মুশফিক
বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে বড় অঘটন বলছেন সাবেকরা
দিয়াজকে ছেড়ে দেওয়া হবে বোকামি, ওলিসে থাকছেন বায়ার্নেই: ড্রেসেন
জাতীয় পর্যায়ে কাবাডি খেলায় সাফল্য অর্জন করেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তিন কিশোরী
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালেই পাকিস্তান দলে দুই নতুন সংযোজন
ম্যাককালাম দায়িত্ব ছাড়ার পরপরই কোচের প্রস্তাব পেয়েছিলেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার
২০৩০ সালে পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক হবে স্পেন
স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে তাঁর খেলোয়াড়দের নিয়ে গর্বীত
বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে স্পেন
প্রথমবারের মত বিশ্বকাপের শেষ আটের টিকিট পেয়েছে সুইসরা
বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায় নিয়েছে তারকা সমৃদ্ধ জার্মানি
তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক আউট আর্জেন্টিনা
ফিফা টুর্নামেন্টে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮’এ উন্নীত করা হয়েছে
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় তুলে নিয়েছে মিশর
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ
মেসি বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা রক্ষার অভিযানে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে
আবারও কুরাসাও জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ফিরেছেন ডিক অ্যাডভোকাট
আইপিএল মাঝপথে নিজ দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটার ও বোলারদের উন্নতি হয়েছে শারমিন-দিলারা-স্বর্ণা ও সুলতানার উন্নতি
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে নবম থেকে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ - আইসিসি
খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ডিপিএলের উদ্বোধনী দিনেই বড় অঘটনের জন্ম দিয়েছে ঢাকা লিওপার্ডস
বিসিবি নির্বাচনের প্রথম ধাপ হিসেবে খুব শিগগির কাউন্সিলর মনোনয়নের জন্য নোটিশ জারি করা হবে
দ্বিতীয়বার পিএসএলের শিরোপা জিতল বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার
মোহামেডান লিড নিয়েও হেরে গেছে ২-১ গোলে
স্টেডিয়ামে দর্শকদের ভোগান্তি কমাতে সৌরবিদ্যুৎ বসানোর চিন্তা চলছে - তামিম ইকবাল
পিএসএলে খেলত পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা
বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ কাট অফ
জব্বারের বলীখেলার ১১৭তম আসর: রাশেদকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ
সাফ নারী চ্যাম্পিয়নশীপে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে ভারত, বাংলাদেশ ও মালদ্বীপ