বিশেষ প্রতিনিধি ২৩ আগষ্ট ২০২৬ ০৬:১৫ পি.এম
ঢাকায় বসেই রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ঐতিহ্যবাহী পাহাড়ি খাবারের স্বাদ ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। রাজধানীর হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে শুরু হয়েছে বিশেষ পাহাড়ি খাদ্য উৎসব ‘তিন পাহাড়ের গল্প—পাহাড়ি খাদ্য উৎসব ২০২৬’। ১৯ আগস্ট শুরু হওয়া এ উৎসব চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সমৃদ্ধ রন্ধনশিল্প ও ঐতিহ্য থেকে অনুপ্রাণিত এ আয়োজন শুধু খাবারের উৎসব নয়; এর মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর জীবনধারা, স্থানীয় উপকরণ ও স্বতন্ত্র খাদ্যসংস্কৃতির সঙ্গে ঢাকাবাসীর পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
উৎসবের বুফেতে থাকছে পাহাড়ি জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী রান্নার পদ্ধতিতে তৈরি বিভিন্ন পদ। মেন্যুতে রয়েছে পাহাড়ি চিকেন হেবাং, ব্যাম্বু চিকেন বিরিয়ানি, ব্যাম্বু শুট চিকেন, মাটন হেবাং, চিকেন মুন্দা, কাঁকড়া মুন্দা, ডমি মুন্দা, ঐতিহ্যবাহী লাকসু, পাহাড়ি মোমো, স্পাইসি চিকেন, পাহাড়ি নুডুলস, পাহাড়ি পদ্ধতিতে তৈরি বিভিন্ন মাছের পদ, বিন্নি ভাত, মৌসুমী পাহাড়ি সবজি এবং বিন্নি চালের পায়েসসহ নানা আয়োজন।
উৎসবের বুফের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৭ হাজার ৯৯৯ টাকা (অল-ইনক্লুসিভ)। বুফে উপভোগকারী অতিথিদের জন্য রয়েছে হোটেলের সুইমিং পুলে বিনামূল্যে প্রবেশের সুবিধাও।
উৎসবের এক্সক্লুসিভ ব্যাংক পার্টনার পূবালী ব্যাংক পিএলসি। শর্তসাপেক্ষে পূবালী ব্যাংকের কার্ডধারীরা ‘বাই ১ গেট ৪’ (B1G4) সুবিধা পাবেন। এছাড়া নির্দিষ্ট অন্যান্য ব্যাংকের কার্ডধারীদের জন্য থাকছে ‘বাই ১ গেট ৩’ (B1G3) অফার।
এয়ারলাইন পার্টনার এয়ার অ্যাস্ট্রার পক্ষ থেকেও থাকছে বিশেষ আয়োজন। উৎসবে অংশ নেওয়া অতিথিদের জন্য র্যাফেল ড্রয়ের ব্যবস্থা রয়েছে। এতে ভাগ্যবান একজন বিজয়ী সঙ্গীসহ ঢাকা-সিলেট-ঢাকা রুটে রাউন্ড-ট্রিপ বিমান টিকিট পাবেন।
এছাড়া ফ্লাইং পার্টনার আরকেডি হেলিকপ্টারের পক্ষ থেকে থাকছে হেলিকপ্টার রাইডের সুযোগ। র্যাফেল ড্রয়ের মাধ্যমে নির্বাচিত বিজয়ী একজন সঙ্গীকে নিয়ে এই বিশেষ অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
খাবারের পাশাপাশি উৎসবের পরিবেশেও থাকছে পাহাড়ি আবহ। হোটেলের লবিতে তৈরি করা হয়েছে বিশেষ পাহাড়ি ঝরনা ও নান্দনিক স্থাপনা। অতিথিদের বিনোদনের জন্য থাকছে লাইভ মিউজিক ও ঐতিহ্যবাহী পাহাড়ি নৃত্য পরিবেশনা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩১ আগস্ট পর্যন্ত চলবে ‘তিন পাহাড়ের গল্প—পাহাড়ি খাদ্য উৎসব ২০২৬’। এই আয়োজনের মাধ্যমে ঢাকায় বসেই পাহাড়ি খাবার, সংস্কৃতি ও ঐতিহ্যের ভিন্নধর্মী অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাবেন নগরবাসী।
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ, হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
দীর্ঘ জার্নি শেষে এবারই প্রথম কোনো কনসার্টের মঞ্চে ছেলেকে প্রকাশ্যে আনলেন নোবেল
আইনজীবী সমিতির ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগীত পরিবেশন করেন নাইম মুর্তজার
প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কনক দত্ত
লাকসামে জুয়েলারী সমিতির পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিন দিনব্যাপী ১১তম বার্ষিক আর্ট ক্যাম্প সমাপনী অনুষ্ঠিত হয়েছে
গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠিত
ঐশ্বরিয়ার বিয়ের সাজই ছিল মূল আকর্ষণ
টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গে
ভারতীয় হাই কমিশনে দুই দিনব্যাপী সংগীত অনুষ্ঠান ‘বাঁধন আছে প্রাণে প্রাণে’ অনুষ্ঠিত
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী
শতবর্ষী ঐতিহ্যে টিকে আছে বানার নদীর তীরে উত্তর বাহিনী মেলা
জার্মানিতে ২০২৬-এ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী
আল্লাহ যদি আমার কপালে রাখেন হজ করবো এই বছর - গুলশান আরা আক্তার চম্পা
‘রাকা’ ছবিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করছেন আল্লু অর্জুন
"কুমিল্লা সাংস্কৃতিক জোটের নেতৃত্বের পালাবদল"
"শাড়িতে নারীর আসল সৌন্দর্য "
বৈশাখ
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী আড্ডা অনুষ্ঠিত
সাজগোজের সঙ্গে এবার ঈদের সাজ হবে আরো সেরা
“আমার কাছে চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল -দীপা খন্দকার
রক্তে কেনা স্বাধীনতা
দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দনা এবার বাস্তব জীবনেও দাম্পত্যে বাঁধা পড়েছেন
আদর্শ প্রেমিকার গুন
কেন বিয়ে করতে ভয় পান - শ্রীমা ভট্টাচার্য
শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় পিঠা উৎসব
আজ চকলেট ডে
বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন
বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন
চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক জাবেদ আর নাই