এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি ০৭ সেপ্টেম্বার ২০২৬ ০৬:৫৯ পি.এম
লালমনিরহাটে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে মোক্তার উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক দায়রা জজ নিত্যানন্দ সরকার এ রায় দেন। সাজাপ্রাপ্ত মোক্তার উদ্দিন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ি এলাকার বাসিন্দা।
আদালত ও মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বাড়িতে কেউ না থাকার সুযোগে ১২ বছরের শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন মোক্তার উদ্দিন। এ কথা কাউকে বললে প্রাণনাশের হুমকিও দেন তিনি।
এরপর বিভিন্ন সময় শিশুটিকে ধর্ষণ করেন মোক্তার। একপর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হলে তার শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হয়।
একপর্যায়ে পরিবারের লোকজন তাকে ডাক্তারি পরীক্ষা করলে অন্তঃসত্ত্বার বিষয়টি জানতে পারেন। এরপর শিশুটি সব কথা জানালে গত ২০২০ সালের ২৬ মে মোক্তার উদ্দিনের নামে পাটগ্রাম থানায় মামলা করেন শিশুটির বাবা।
সোমবার আসামির উপস্থিতিতে আলোচিত এ মামলার রায় দেন আদালত। রায়ে জরিমানার অর্থ ক্ষতিপূরণ বাবদ ওই শিশুর পরিবারকে দেওয়ার আদেশও দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি/স্পেশাল পিপি) অ্যাডভোকেট লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন।
মহাখালীতে পুরনো ভবনে আগুন
আসন্ন ইউপি নির্বাচনে কেন্দুয়ার চিরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সাইফুল ইসলাম খান শান্তি
গৌরিপুরের হিন্দু বাড়িতে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, সামাজিক মাধ্যমে তোলপাড়
জয়পুরহাটে অভিযানে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে
সকল প্ল্যান পাশ করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ : চেয়ারম্যান
পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত
বিবাদি আসামীরা পরিকল্পিতভাবে গুড়া মরিচ চোখে ছিটিয়ে বাদিকে অতর্কিতভাবে হামলা করে
লালমনিরহাটে সমিতির অনিয়মের বিরুদ্ধে নিউজ করায়, ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬
কেন্দুয়ারয় কায়সার খানকে মিথ্যা অভিযোগে মামলায় ফাঁসানোর প্রতিবাদে বঙ্গবাজারে জনসভা
জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অবহেলায় নষ্ট হচ্ছে পাঁচ জেলার গুরুত্বপূর্ণ ভূমি দলিল, ফরিদপুর রেকর্ড রুমে বেহাল দশা
ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা
১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল
লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বোনকে হত্যার অভিযোগ ভাইদের বিরুদ্ধে
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
ফরিদপুরের বোয়ালমারী"খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ঝালকাঠিতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে জন্মাষ্টমী উদযাপন
লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ,পরে প্রত্যাহার
ময়মনসিংহে ডেঙ্গু ও হামের তাণ্ডব,৭১ প্রান নিভে গেলেও চালু হয়নি আইসিইউ
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড
শিরইলে হোটেল হকস ইনের মালিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আবাসন ব্যবসায়ী তুহিন, অভিযোগ প্রত্যাহার
ময়মনসিংহে পোনা মাছ অবমুক্ত করলেন - এমপি ওয়াহাব আকন্দ
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি
বিজয়নগরে গাছের চারা বিতরণ করলো তরী বাংলাদেশ
চিরিরবন্দরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, টি-শার্টে চাঞ্চল্যকর বার্তা
পারিবারিক কলহের জেরে বিজিবি সদস্যের আত্মহত্যা
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও ২টি বাইসাইকেল আটক
লালমনিরহাটে দীর্ঘ অপেক্ষার পর রত্নাই সেতু উদ্বোধন,কমবে দুই জেলার মানুষের দুর্ভোগ