এস.বি. সুজন, লালমনিরহাট প্রতিনিধি ০৯ সেপ্টেম্বার ২০২৬ ০৭:৪২ পি.এম
লালমনিরহাটে সমবায় সমিতির নামে অবৈধ ঋণদান, চড়া সুদে কিস্তি আদায় ও নিম্নমানের পণ্য সরবরাহের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দায়িত্ব দিয়েছেন আদালত।
মামলাটি করেছেন ‘তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড’-এর সভাপতি এবং বর্তমানে নাম পরিবর্তন করে ‘তিস্তা সমবায় বাজার’ করা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. হাশেম ওরফে বাবুল। মামলায় দৈনিক কালবেলার লালমনিরহাট প্রতিনিধি এস. কে সাহেদ এবং নয়া দিগন্তের ডিজিটাল বিভাগের প্রতিনিধি মো. জুবাইর আহমেদ খানের বিরুদ্ধে ডিজিটাল মাধ্যমে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে, গত ১৩ এপ্রিল দৈনিক কালবেলায় ‘গ্রাহকের ১২ কোটি টাকা নিয়ে উধাও দুই সমিতি’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে ‘তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি’ ও ‘তিস্তা ইন্টারন্যাশনাল’-এর স্বত্বাধিকারী এম. এ. হাশেম ওরফে বাবুলের বিরুদ্ধে গ্রাহকদের আমানতের অর্থ আটকে রাখা, ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত চড়া সুদে অর্থ লেনদেন এবং সঞ্চয়ের বিপরীতে নিম্নমানের পণ্য দেওয়ার অভিযোগ তুলে ধরা হয়।
একই বিষয়ে আরও কয়েকটি সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয় বলে জানা গেছে। এরপর ওই প্রতিবেদনে ক্ষুব্ধ হয়ে এম. এ. হাশেম রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে নিরপেক্ষ তদন্তের জন্য সিআইডি লালমনিরহাটকে দায়িত্ব দেন।
মামলার বিষয়ে দৈনিক কালবেলার প্রতিনিধি এস. কে সাহেদ বলেন, সাধারণ মানুষের অর্থ নিয়ে অনিয়মের অভিযোগের সত্যতা তুলে ধরতেই তারা প্রতিবেদনটি করেছিলেন। গ্রাহকদের বক্তব্য ও তাদের ক্ষোভ সরেজমিনে সংগ্রহ করে সংবাদে প্রকাশ করা হয়েছে। সংবাদ প্রকাশের কারণে তাদের কণ্ঠরোধ করতে এই মামলা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করায় প্রতিবাদ জানিয়েছে লালমনিরহাটের সাংবাদিক সমাজ। প্রেসক্লাব লালমনিরহাটের আহ্বায়ক আনোয়ার হোসেন স্বপন ও সদস্য সচিব তৌহিদুল ইসলাম লিটন বলেন, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক প্রতিবেদনের কোনো বক্তব্যের সঙ্গে দ্বিমত থাকলে তা খণ্ডন করার সুযোগ রয়েছে। সরাসরি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক।
সাংবাদিক নেতা শরিফুল ইসলাম রতন বলেন, অনিয়মের অভিযোগ আড়াল করতে সাংবাদিকদের বিরুদ্ধে প্রতিশোধমূলক মামলা করা হয়েছে বলে তারা মনে করছেন। সিআইডির নিরপেক্ষ তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সাংবাদিকদের হয়রানি বন্ধ না হলে আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
মামলার বিষয়ে বক্তব্য জানতে এম. এ. হাশেম ওরফে বাবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এদিকে মামলা তদন্তাধীন থাকায় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সিআইডি লালমনিরহাটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
স্থানীয় কয়েকজন ভুক্তভোগী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অভিযোগ করেন, সমবায় সমিতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সংবাদ প্রকাশকারী সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিকদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
মহাখালীতে পুরনো ভবনে আগুন
আসন্ন ইউপি নির্বাচনে কেন্দুয়ার চিরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সাইফুল ইসলাম খান শান্তি
গৌরিপুরের হিন্দু বাড়িতে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, সামাজিক মাধ্যমে তোলপাড়
জয়পুরহাটে অভিযানে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে
সকল প্ল্যান পাশ করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ : চেয়ারম্যান
পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত
বিবাদি আসামীরা পরিকল্পিতভাবে গুড়া মরিচ চোখে ছিটিয়ে বাদিকে অতর্কিতভাবে হামলা করে
লালমনিরহাটে সমিতির অনিয়মের বিরুদ্ধে নিউজ করায়, ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬
কেন্দুয়ারয় কায়সার খানকে মিথ্যা অভিযোগে মামলায় ফাঁসানোর প্রতিবাদে বঙ্গবাজারে জনসভা
জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অবহেলায় নষ্ট হচ্ছে পাঁচ জেলার গুরুত্বপূর্ণ ভূমি দলিল, ফরিদপুর রেকর্ড রুমে বেহাল দশা
ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা
১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল
লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বোনকে হত্যার অভিযোগ ভাইদের বিরুদ্ধে
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
ফরিদপুরের বোয়ালমারী"খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ঝালকাঠিতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে জন্মাষ্টমী উদযাপন
লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ,পরে প্রত্যাহার
ময়মনসিংহে ডেঙ্গু ও হামের তাণ্ডব,৭১ প্রান নিভে গেলেও চালু হয়নি আইসিইউ
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড
শিরইলে হোটেল হকস ইনের মালিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আবাসন ব্যবসায়ী তুহিন, অভিযোগ প্রত্যাহার
ময়মনসিংহে পোনা মাছ অবমুক্ত করলেন - এমপি ওয়াহাব আকন্দ
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি
বিজয়নগরে গাছের চারা বিতরণ করলো তরী বাংলাদেশ
চিরিরবন্দরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, টি-শার্টে চাঞ্চল্যকর বার্তা
পারিবারিক কলহের জেরে বিজিবি সদস্যের আত্মহত্যা
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও ২টি বাইসাইকেল আটক
লালমনিরহাটে দীর্ঘ অপেক্ষার পর রত্নাই সেতু উদ্বোধন,কমবে দুই জেলার মানুষের দুর্ভোগ