নিজস্ব প্রতিবেদক: ০৯ নভেম্বার ২০২৬ ০৫:৫০ পি.এম
জয়পুরহাটের ক্ষেতলালে তালাক দেওয়ার পর সাবেক স্ত্রীর করা সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন সাবেক স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা। আজ সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে রাশেদুল ইসলাম ও তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সংবাদ সম্মেলনে তাঁদের বিরুদ্ধে যে নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।
এর আগে গত ৮ নভেম্বর ক্ষেতলাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন রাশেদুলের সাবেক স্ত্রী আমেনা। তিনি সেখানে রাশেদুল ও তাঁর পরিবারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন।
প্রতিবাদলিপিতে রাশেদুল ইসলাম জানান, চলতি বছরের ১০ জানুয়ারি উপজেলার জালিয়াপাড়া গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে আমেনার সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্রে এক লাখ টাকা দেনমোহরে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর আমেনা তাঁর বাড়িতে এসে মাত্র একবার প্রায় ছয় ঘণ্টা অবস্থান করেন। পরে তাঁরা দুজন বগুড়ায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
রাশেদুল বলেন, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির কারণে আমাকে বিভিন্ন স্থানে যাতায়াত করতে হতো। এই সুযোগে পারিবারিক নানা বিষয় এবং মুঠোফোনে অন্যান্যের সঙ্গে যোগাযোগ নিয়ে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। একপর্যায়ে দাম্পত্য কলহ চরমে পৌঁছালে ইসলামী শরিয়াহ ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে গত ৩০ আগস্ট স্ত্রীকে তালাক দিই। এ সময় দেনমোহরসহ তাঁর যাবতীয় পাওনাদিও পরিশোধ করা হয়েছে।
তিনি আরও বলেন, ভালোবেসে আমি তাঁকে বিয়ে করেছিলাম। কিন্তু বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে অশান্তি সৃষ্টি হয়। এক পর্যায়ে বাধ্য হয়েই সব আইনি প্রক্রিয়া মেনে তাঁকে তালাক দিয়েছি। অথচ গত ৮ নভেম্বর সংবাদ সম্মেলনে আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
রাশেদুলের বাবা মোতালেব হোসেন বলেন, আমার ছেলে ভালোবেসে বিয়ে করেছিল। পুত্রবধূ বাড়িতে এসে মাত্র একবার ছয় ঘণ্টা কাটিয়েছিল, এরপর বগুড়ায় চলে যায়। সংবাদ সম্মেলনে আমাদের বিরুদ্ধে নির্যাতনের যে কথা বলা হয়েছে, তার বিন্দুমাত্র সত্যতা নেই।
এ বিষয়ে বক্তব্য জানতে সাবেক স্ত্রী আমেনার ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ক্ষেতলালে তালাকের পর সাবেক স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদ সাবেক স্বামীর
রাণ প্রতিমন্ত্রীকে জড়িয়ে জামায়াত এমপি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ
“পঞ্চগড়ের কৃতী সন্তান ডা. আলী আকবর সুমন BMU-তে নিউরোলজিতে MD করার সুযোগ পেলেন”
মেটাল এক্সপো ২০২৬: শতভাগ আমদানি নির্ভরতা কাটিয়ে দেশের স্টিল স্ট্রাকচার খাত এখন স্বয়ংসম্পূর্ণ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে লাকসামে বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
লাকসামে জাতীয় সমবায় দিবস উদযাপন
ময়মনসিংহে বসতবাড়ি ভাঙচুর ও জোরপূর্বক দখলচ্যুতির অভিযোগ
ফরিদপুরে শিশুকে বলৎকারের অভিযোগে মক্তব শিক্ষকের ৭ বছরের কারাদন্ড
ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে নির্মাণাধীন দেয়াল ভাঙচুর ও মারধরের অভিযোগ
ময়মনসিংহে এতিমের জমিতে বিএনপি নেতার থাবা,দোকান ছাড়ছেন না ভাড়াটিয়া
জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষ: আরোহী নিহত, আহত ২; বিক্ষুব্ধ জনতার বাসে আগুন
ফরিদপুরে ডিবির অভিযানে চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ ডাকাত গ্রেফতার: মোটরসাইকেল উদ্ধার
লালমনিরহাটে ধর্ম অবমাননার অ'ভিযোগে নীলফামারী থেকে যুবক গ্রেপ্তার
বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য্য তুলে ধরতে হবে : এমপি বাবলু
জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
গাজীপুর সাফারি পার্কের লেমুর পাচার: আম্বানি পরিবারের সংশ্লিষ্টতা মেলেনি তদন্তে
বাংলাদেশ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি ফয়সল আহমেদ চৌধুরীকে অভিনন্দন জানালেন এ কে আজাদ
লালমনিরহাটে আলাস্কা মডেল স্কুলে পবিত্র কুরআন সবক প্রদান শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ
ইশরাকের অভিযানের পর বদলে যাচ্ছে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর, তৈরি হচ্ছে ২৬ ফুট সড়ক
দুবাই প্রবাসীর কষ্টার্জিত ৫১ লাখ টাকা আত্মসাৎ ও স্ত্রীর পরকিয়া নিয়ে প্রবাসীর সংবাদ সম্মেলন
৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
লাকসামে এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ: ৮৬২ পরীক্ষার্থী উত্তীর্ণ
নানা আয়োজনে জয়পুরহাটে যুব দিবস পালিত হয়েছে
যুবশক্তিকে কাজে লাগাতে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: ত্রাণমন্ত্রী
বিশ্বসুন্দরীর মঞ্চ থেকে সুপারস্টার, ৫৩ বছরে পা রাখলেন ঐশ্বরিয়া
লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম: ১ কোটি টাকার ভবনের ঘোষণা
লালমনিরহাটে এইচএসসি পরীক্ষায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি
সাংবাদিক মহিন উদ্দিন রিপনের ওপর হামলা ,অপহরণের প্রতিবাদে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির মানববন্ধন
এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ, শতভাগ ফেল ১৯ প্রতিষ্ঠানে
ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান