নিজস্ব প্রতিবেদক ১৩ ফেব্রু ২০২৫ ০৩:৫২ পি.এম
শরীয়তপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লি. (বিএটিবি) এর গোডাউনে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। খুলনা মেট্রোপলিটান এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে লুন্ঠনকৃত ১৮ লাখ, ৫৮ হাজার, ৯৬৫ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, বিভিন্ন যন্ত্রপাতি, ১টি ১৫০ সিসির পালসার মোটরসাইকেল এবং বিভিন্ন ব্র্যান্ডের ৫০ টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন মেহেরাজ (৫০), মোরশেদ (৩০) ও মিলন মোল্লা (৩০)। তাদের সকলের বাড়ি খুলনা জেলায়।
এ বিষয়ে আজ বুধবার সকাল ১১টায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম জানান, গত ২৫ জানুয়ারি দিবাগত রাত অনুমান ১ টা হতে রাত সাড়ে ৪ টার মধ্যে পালং মডেল থানাধীন শরীয়তপুর জেলা শহরের উত্তর পালং মজিদ জরিনা ফাউন্ডেশন মার্কেটের ২য় তলায় অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লি. এর অফিসের গোডাউনে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়।
এ সময় গোডাউনের পশ্চিম পাশের জানালার গ্রীল কেটে অজ্ঞাতনামা ৬/৭ জনের ডাকাতদল ভিতরে প্রবেশ করে এবং বিক্রয়কেন্দ্রের সহকারী গোডাউন কিপার লাকু খান, সহকারী কম্পিউটার অপারেটর শাকিল ও পিয়ন মোহাম্মাদ আলীকে মারধর করে দেশীয় অস্ত্রের মুখে হাত-পা বেঁধে ফেলে।
পরবর্তীতে গোডাউনে রক্ষিত ক্যাশ ভল্ট কেটে ভল্টে রাখা মোট ১ কোটি ৩৪ লাখ ২৫ হাজার ৫০৭ টাকাসহ অফিসে থাকা ১৬ টি সিসি ক্যামেরা, ডিভিআর ও এনভিআর খুলে নিয়ে যায় ডাকাত দল।
এ ঘটনায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লি. এর পক্ষে মোঃ শফিউল আলম শিহাব বাদী হয়ে গত ২৬ জানুয়ারি পালং মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
ঘটনার পর পুলিশ সুপার মো. নজরুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা ও অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবিবের নেতৃত্বে পালং থানা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত যৌথ টিম ঘটনাটি তদন্ত শুরু করে।
বিশেষ তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনাস্থলের ফুটেজ সংগ্রহ, গ্লোবাল লোকেশন ট্র্যাকিং এবং পার্শ্ববর্তী জেলাসমূহের ডাকাতি মামলাসহ গ্রেফতারকৃত ডাকাতদের বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ ও অনুসন্ধান শুরু করা হয়। ঘটনাস্থলের তথ্য উপাত্ত বিশ্লেষণে কয়েকজন ডাকাতকে সনাক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় খুলনা মেট্রোপলিটান পুলিশের সহযোগিতায় খুলনা মেট্রোপলিটান এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য মেহেরাজ (৫০), মোরশেদ (৩০) ও মিলন মোল্লাকে (৩০) দেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতেরা ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে অন্যান্য ডাকাতদের নাম ঠিকানা প্রকাশ করেন। তাদের কাছ থেকে লুন্ঠনকৃত ১৮,৫৮,৯৬৫ (আঠারো লক্ষ আটান্ন হাজার নয়শত পয়ষট্টি) টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি ১ (এক) টনের পিকআপ, বিভিন্ন যন্ত্রপাতি, একটি ১৫০ সিসির পালসার মোটরসাইকেল এবং বিভিন্ন ব্র্যান্ডের ৫০ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
নথিপত্র পর্যালোচনায় মেহেরাজ এর বিরুদ্ধে ১ টি মামলা, মোরশেদ এর বিরুদ্ধে ২ টি এবং মিলন মোল্লা এর বিরুদ্ধে ১ টি মামলা রয়েছে।
পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, ডাকাতির সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে কার্যক্রম চলমান রয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পরবর্তীতে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবিব, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন ও জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবু বকর মাতুব্বর।
আগামীকাল ৭৬ যানবাহন নিলামে তুলছে হিলি কাস্টমস
ধানকাটা মেশিনের মালিকের কাছে চাঁদা দাবি, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
খেলাধুলাকে পেশা হিসেবে নিতে চাইলে তাদের সুযোগ-সুবিধার ব্যবস্থা করবে সরকার--আবু ওয়াহাব আকন্দ
বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন
পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে সংবর্ধনা
ঝালকাঠিতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি জীবা আমিনা খান ও জেলা পরিষদ প্রশাসক শাহাদাত হোসেন
পানগুছি সেতুর দাবিতে মোড়েলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের মানববন্ধন
জনগণের রাস্তা, দোকানদারের নয় — অনুমোদনহীন “পার্কিং নিষেধ” সাইনবোর্ডে ক্ষোভ সাধারণ মানুষের
নেত্রকোনা পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ
পাবিপ্রবির উপাচার্য হলেন ড. আবুল হাসনাত মোহা.শামীম
দিনাজপুর ক্যাসিনো চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ক্যাসিনো চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
গ্রেফতার লিপি আক্তার, সোহেল রানা গাংগুয়া ও রনি কেকড়া দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে কারা ভোগ করছে
লালমনিরহাটে ২ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ যুবক আটক
রাজবাড়ীতে নিখোঁজ মা ও মেয়েকে ফরিদপুরে এনে মাটিচাপা
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা, ইমামের ৭ বছরের কারাদণ্ড
শ্রমিক-হারভেস্টার সংকট, দ্বিগুণ দামে কাটতে হচ্ছে ধান
কাচারিঘাটে বেইলি ব্রিজ ও ওভারপাস নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের
পরিচ্ছন্ন নগরী গড়তে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে: ইশরাক
রাস্তার পাশে অচেতন ৫ ধানকাটা শ্রমিককে উদ্ধার
ধারের টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুর সদর কোর্ট ও আমলি আদালতে ৫টি মামলা দায়ের করা হয়েছে
মৌলভীবাজারে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে প্রেস ব্রিফিং জেলা প্রশাসকের
১৫ তারিখের পর বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে
ফরিদপুরে জিয়া মল্লিকের মুক্তির দাবিতে মানববন্ধন
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে দুই দেশের নাগরিকদের উত্তেজনা
রাজশাহীকে ঢেলে সাজাতে চাই, বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময়ে রাসিক প্রশাসক
দিনাজপুরে বাবা ও সৎ ভাইকে খুন
ফরিদপুরে নবনিযুক্ত প্রশাসককে প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরকারী ড্রেন দখল করে ভবন নির্মাণ,মসিক প্রশাসকের অভিযান
তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে ব্রহ্মপুত্রে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ১৭ ড্রেজার বিকল