নিজেস্ব প্রতিবিদক ২১ ফেব্রু ২০২৬ ০২:৪২ পি.এম
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ওপারে ঘুরতে গিয়ে ‘কিশোর’ ছিনতাইকারী দলের কবলে পড়েন আনন্দ মোহন কলেজে পড়ুয়া দুই শিক্ষার্থী। তাঁদের একজন পালিয়ে ফিরতে পারলেও দুই দিন ধরে নিখোঁজ ছিলেন অপর এক শিক্ষার্থী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে ময়মনসিংহ শহরের জয়নুল আবেদিন উদ্যান এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে ভেসে আসে নিখোঁজ ছাত্রের মরদেহ।
পরে জাতীয় জরুরি সেবা নম্বরে ৯৯৯ ফোন পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। মারা যাওয়া শিক্ষার্থীর নাম নুরুল্লাহ শাওন (২৬)। তিনি ময়মনসিংহ নগরের আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চর জাকালিয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও নিখোঁজ ছাত্রের সহপাঠী সূত্রে জানা গেছে, গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জয়নুল আবেদিন উদ্যান এলাকা থেকে নুরুল্লাহ শাওন ও তাঁর বন্ধু মঞ্জুরুল আহসান (রিয়াদ) ব্রহ্মপুত্র নদের বিপরীত পাশে বেড়াতে যান। সন্ধ্যা ছয়টার দিকে দুই বন্ধুকে অন্তত সাতজনের একটি কিশোর দল ঘিরে ধরে তাঁদের কাছে যা আছে বের করে দিতে বলে। নৌকা ভাড়া ছাড়া আর কোনো টাকা নেই জানালে এ সময় দুই বন্ধুকেই মারধর করা হয়। একপর্যায়ে নুরুল্লাহ শাওন প্রতিবাদ করলে বেদম মারতে শুরু করে। ওই সময় দুই বন্ধু দৌড়ে পালানোর চেষ্টা করেন। চারজন পিছু নেয় শাওনের এবং তিনজন পিছু নেয় মঞ্জুরুলের। মঞ্জুরুল ব্রহ্মপুত্র নদে নেমে সাঁতরে পার হতে পারলেও নুরুল্লাহ শাওনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
পরে মঞ্জুরুল তীরে উঠে স্থানীয় এলাকাবাসী ও বন্ধুদের খবর দিয়ে দলটির ১৫ বছর বয়সী এক সদস্যকে ধরে থানা-পুলিশের হাতে সোপর্দ করা হয়।
এরপর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) সকালে ব্রহ্মপুত্র নদের পাড়ে ব্যাগ ও শাওনের জুতা পাওয়া যায়। ওই অবস্থায় পুলিশ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে নদে সন্ধান চালালেও খোঁজ মেলেনি শাওনের। পরে শুক্রবার রাত পৌনে ১১টার দিকে নৌকার মাঝিরা নদের চরে মরদেহ পেয়ে পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
লাশ পাওয়ার পর থেকে নিহতের বন্ধুরা টাউনহল মূল সড়ক অবরোধ করে আন্দোলন করেন। দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান আন্দোলনকারীরা।
বোচাগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ
শিশু কন্যা জিম্মি ও কোটি টাকার সম্পদ জরুরি ফাইল আত্মসাৎ: আব্দুল মজিদ খানের অভিযোগ
সাংবাদিক শামসুল আলমের পিতার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের শোক প্রকাশ
“বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা
দিনাজপুরে পৃথক দুই উপজেলায় দুইজনের আত্মহত্যা
লালমনিরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম কার্ড
আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস
অসুস্থ শ্বশুরকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেলো নারীর
বোচাগঞ্জে প্রবীণ সাংবাদিক ও পরিবারের চরম নিরাপত্তাহীনতার অভিযোগ প্রকাশ্য হুমকি, চাঁদা দাবি, মারধর ও ব্ল্যাকমেইল—দীর্ঘ তালিকার আসামিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
দিনাজপুরের বোচাগঞ্জে প্রবীণ সাংবাদিক ও পরিবারের নিরাপত্তাহীনতা হুমকি, চাঁদা ও ব্ল্যাকমেলের অভিযোগ—প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
বোচাগঞ্জ থানার পুলিশ চোর সনাক্ত করতে গিয়ে এলাকাবাসীর বাধার মুখে কিন্তু কেন এ প্রশ্ন সচেতন মহলের
গাজীপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে দুধ, ডিম ও মুরগি বিক্রি
প্রশাসনিক কাজে থাকবে না কোনো রাজনৈতিক চাপ’: মাসুদ সাঈদী
ঢাকাসহ ৬ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ
রমজানে ভালুকায় সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রয় শুরু
পথচলতি মানুষের জন্য দেশব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করছে বাংলালিংক
ডিজিটাল ভিক্ষাবৃত্তি বন্ধ করতে হবে
রাজধানীতে আল্লামা কাফী আল-কোরায়শী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়া শিক্ষার্থীর "দুদিন পর ব্রহ্মপুত্র থেকে মরদেহ উদ্ধার"
জয়পুরহাটে প্রথম প্রহরে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানালেন প্রতিমন্ত্রী আব্দুল বারী
ট্রাকচাপায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী দুই বন্ধু
স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে সন্তান আটক ও কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ: ন্যায়বিচার চেয়ে ভুক্তভোগীর আর্তনাদ
ডিবির অভিযানে প্রবাসীর ছিনতাই হওয়া স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রয়ের নগদ অর্থ উদ্ধার আসামী গ্রেফতার - ২
পিরোজপুরকে ‘ক্লিন সিটি’ গড়ার ১৮০ দিনের মহাপরিকল্পনা প্রতিমন্ত্রীর; সিন্ডিকেট দমনে কঠোর হুঁশিয়ারি
মায়ের দোয়া আর ভোটারদের ভালোবাসায় বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন রাজেশ
"নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মোঃ মিল্টন রহমান"
বোচাগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের সঙ্গে মতবিনিময় সভা
বিএনপি নেতা আইয়ুব আলী হত্যার পাঁচ বছর: বিচারের আশায় পরিবার