খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ২৬ ফেব্রু ২০২৬ ০৪:২১ পি.এম
দিনাজপুরের চিরিরবন্দরে সার পাচারের সময় স্থানীয় জনতা ৮৩ বস্তা সার আটক করে মহাসড়ক অবরোধ করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সার ব্যবসায়ীদ্বয়কে হেফাজতে নিয়ে সার জব্দ করে জরিমানা করলে জনতা মহাসড়কে অবরোধ তুলে নেয়। এ ঘটনাটি গত ২৪ ফেব্রুয়ারী মঙ্গলবার দিবাগত রাত ৮ টায় উপজেলার পুনট্রি ইউনিয়নের আমতলী বাজারে ঘটেছে। প্রত্যক্ষদর্শিগণ জানান, আমতলী বাজারের সার ব্যবসায়ী মাহমুদুল হক (৪২) ও জাহাঙ্গীর আলম দুজনে মিলে ৭ টি ভ্যানে করে ৮৩ বস্তা সার দিনাজপুর কোতয়ালী সদর থানার উদ্দ্যেশে পাচারের সময় স্থানীয় জনতা ভ্যানসহ সার আটক করে এবং প্রতিবাদে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে। থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি অফিসারসহ ঘটনাস্থলে পৌঁছে সার ব্যবসায়ীদ্বয়কে হেফাজতে নিয়ে সার জব্দ করা হয়। স্থানীয় উত্তেজিত জনতাকে শান্ত করে ৩ ঘন্টা পর পরিস্থিতি শান্ত করে মহাসড়কে অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা বলেন, উপজেলায় ২০ জন বিসিসিআই সার ডিলারের বাইরে ২০০৮ সালে ২৭ জন খুচরো বিক্রেতাকে সার বিক্রির অনুমতি দেয়া হয়েছিল। হেফাজতকৃত সার ব্যবসায়ীদ্বয় তালিকা বহির্ভুত সার ব্যবসায়ী। পুরো উপজেলায় তালিকা বহির্ভূত খুচরো সার ব্যবসায়ীর কোন জরিপ বা তালিকা অত্রাফিসে নাই।উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা বলেন, সারগুলি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রশাসকের জিম্মায় রাখা হয়েছে। বিকেলে ইউনিয়ন প্রশাসক ও কৃষি অফিসের সহায়তায় সরকারি ন্যায্যমুল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হবে। তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে সার পাচারকারী দুই সার ব্যবসায়ির মধ্যে মাহমুদুল হককে ৫০ হাজার টাকা ও জাহাঙ্গীর আলমকে ২০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। এরপর উত্তেজিত জনতাকে শান্ত করে মহাসড়কের অবরোধ প্রত্যাহার করিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
বোচাগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ
শিশু কন্যা জিম্মি ও কোটি টাকার সম্পদ জরুরি ফাইল আত্মসাৎ: আব্দুল মজিদ খানের অভিযোগ
সাংবাদিক শামসুল আলমের পিতার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের শোক প্রকাশ
“বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা
দিনাজপুরে পৃথক দুই উপজেলায় দুইজনের আত্মহত্যা
লালমনিরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম কার্ড
আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস
অসুস্থ শ্বশুরকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেলো নারীর
বোচাগঞ্জে প্রবীণ সাংবাদিক ও পরিবারের চরম নিরাপত্তাহীনতার অভিযোগ প্রকাশ্য হুমকি, চাঁদা দাবি, মারধর ও ব্ল্যাকমেইল—দীর্ঘ তালিকার আসামিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
দিনাজপুরের বোচাগঞ্জে প্রবীণ সাংবাদিক ও পরিবারের নিরাপত্তাহীনতা হুমকি, চাঁদা ও ব্ল্যাকমেলের অভিযোগ—প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
বোচাগঞ্জ থানার পুলিশ চোর সনাক্ত করতে গিয়ে এলাকাবাসীর বাধার মুখে কিন্তু কেন এ প্রশ্ন সচেতন মহলের
গাজীপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে দুধ, ডিম ও মুরগি বিক্রি
প্রশাসনিক কাজে থাকবে না কোনো রাজনৈতিক চাপ’: মাসুদ সাঈদী
ঢাকাসহ ৬ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ
রমজানে ভালুকায় সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রয় শুরু
পথচলতি মানুষের জন্য দেশব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করছে বাংলালিংক
ডিজিটাল ভিক্ষাবৃত্তি বন্ধ করতে হবে
রাজধানীতে আল্লামা কাফী আল-কোরায়শী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়া শিক্ষার্থীর "দুদিন পর ব্রহ্মপুত্র থেকে মরদেহ উদ্ধার"
জয়পুরহাটে প্রথম প্রহরে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানালেন প্রতিমন্ত্রী আব্দুল বারী
ট্রাকচাপায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী দুই বন্ধু
স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে সন্তান আটক ও কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ: ন্যায়বিচার চেয়ে ভুক্তভোগীর আর্তনাদ
ডিবির অভিযানে প্রবাসীর ছিনতাই হওয়া স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রয়ের নগদ অর্থ উদ্ধার আসামী গ্রেফতার - ২
পিরোজপুরকে ‘ক্লিন সিটি’ গড়ার ১৮০ দিনের মহাপরিকল্পনা প্রতিমন্ত্রীর; সিন্ডিকেট দমনে কঠোর হুঁশিয়ারি
মায়ের দোয়া আর ভোটারদের ভালোবাসায় বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন রাজেশ
"নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মোঃ মিল্টন রহমান"
বোচাগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের সঙ্গে মতবিনিময় সভা
বিএনপি নেতা আইয়ুব আলী হত্যার পাঁচ বছর: বিচারের আশায় পরিবার