খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ২৬ ফেব্রু ২০২৬ ০৪:১৮ পি.এম
দিনাজপুরের পৃথক দুই উপজেলায় আত্মহত্যার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে খানসামা উপজেলা ও মধ্যরাতে নবাবগঞ্জ উপজেলা-তে এসব মর্মান্তিক ঘটনা ঘটে। খানসামা উপজেলায় মো. শফিকুল ইসলাম ওরফে সাদা (৪৬) নামে এক মধ্যবয়সী ব্যক্তি আত্মহত্যা করেছেন। বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সংলগ্ন গোবিন্দপুর গ্রামের মুন্সিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই এলাকার মৃত আমির উদ্দীনের ছেলে। পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি তার ছেলের সঙ্গে কথা বলেন। এরপর ছেলে বাইরে চলে গেলে তিনি ঘরে একাই অবস্থান করছিলেন। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে কোনো এক সময় তিনি নিজ ঘরের ভেতরে আত্মহত্যা করেন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলেও ততক্ষণে তার মৃত্যু হয়। এ কারণে তাকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি। খবর পেয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেত সরদার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অন্যদিকে, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় শায়েলা (৩৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকালে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের কামালপুর কালাইচড়া গ্রামে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শায়েলা ওই এলাকার সবুজ মিয়ার স্ত্রী।নিহতের মা আকতারা বানু জানান, মঙ্গলবার রাতে পরিবারের সবাই একসঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যান। শায়েলা তার মেয়ের সঙ্গে একই ঘরে ঘুমানোর কথা থাকলেও ওই রাতে নাতনি তার সঙ্গে ঘুমায়। সকালে শায়েলাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে সন্দেহ হলে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, তিনি ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন। খবর পেয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, আত্মহত্যার সঠিক কারণ জানতে তদন্ত চলছে। এ দুটি ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।
বোচাগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ
শিশু কন্যা জিম্মি ও কোটি টাকার সম্পদ জরুরি ফাইল আত্মসাৎ: আব্দুল মজিদ খানের অভিযোগ
সাংবাদিক শামসুল আলমের পিতার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের শোক প্রকাশ
“বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা
দিনাজপুরে পৃথক দুই উপজেলায় দুইজনের আত্মহত্যা
লালমনিরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম কার্ড
আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস
অসুস্থ শ্বশুরকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেলো নারীর
বোচাগঞ্জে প্রবীণ সাংবাদিক ও পরিবারের চরম নিরাপত্তাহীনতার অভিযোগ প্রকাশ্য হুমকি, চাঁদা দাবি, মারধর ও ব্ল্যাকমেইল—দীর্ঘ তালিকার আসামিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
দিনাজপুরের বোচাগঞ্জে প্রবীণ সাংবাদিক ও পরিবারের নিরাপত্তাহীনতা হুমকি, চাঁদা ও ব্ল্যাকমেলের অভিযোগ—প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
বোচাগঞ্জ থানার পুলিশ চোর সনাক্ত করতে গিয়ে এলাকাবাসীর বাধার মুখে কিন্তু কেন এ প্রশ্ন সচেতন মহলের
গাজীপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে দুধ, ডিম ও মুরগি বিক্রি
প্রশাসনিক কাজে থাকবে না কোনো রাজনৈতিক চাপ’: মাসুদ সাঈদী
ঢাকাসহ ৬ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ
রমজানে ভালুকায় সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রয় শুরু
পথচলতি মানুষের জন্য দেশব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করছে বাংলালিংক
ডিজিটাল ভিক্ষাবৃত্তি বন্ধ করতে হবে
রাজধানীতে আল্লামা কাফী আল-কোরায়শী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়া শিক্ষার্থীর "দুদিন পর ব্রহ্মপুত্র থেকে মরদেহ উদ্ধার"
জয়পুরহাটে প্রথম প্রহরে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানালেন প্রতিমন্ত্রী আব্দুল বারী
ট্রাকচাপায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী দুই বন্ধু
স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে সন্তান আটক ও কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ: ন্যায়বিচার চেয়ে ভুক্তভোগীর আর্তনাদ
ডিবির অভিযানে প্রবাসীর ছিনতাই হওয়া স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রয়ের নগদ অর্থ উদ্ধার আসামী গ্রেফতার - ২
পিরোজপুরকে ‘ক্লিন সিটি’ গড়ার ১৮০ দিনের মহাপরিকল্পনা প্রতিমন্ত্রীর; সিন্ডিকেট দমনে কঠোর হুঁশিয়ারি
মায়ের দোয়া আর ভোটারদের ভালোবাসায় বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন রাজেশ
"নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মোঃ মিল্টন রহমান"
বোচাগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের সঙ্গে মতবিনিময় সভা
বিএনপি নেতা আইয়ুব আলী হত্যার পাঁচ বছর: বিচারের আশায় পরিবার