পিরোজপুর প্রতিনিধি ২৩ ফেব্রু ২০২৬ ০৪:২১ পি.এম
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, "প্রশাসনিক কাজে কোনো ধরনের রাজনৈতিক চাপ থাকবে না। আপনারা সম্পূর্ণ স্বাধীনভাবে এবং নির্ভয়ে কাজ করবেন।" সোমবার (২৩ ফেব্রুয়ারি)সকাল ১১.৩০ মিনিটে পিরোজপুর সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সদর উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতেই মাসুদ সাঈদী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, "যাদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন পরিবেশ ও স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, তাঁদের সেই স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণ করাই আমাদের বর্তমান রাজনীতির মূল লক্ষ্য।"
সরকারি কর্মকর্তাদের পেশাদারিত্বের ওপর গুরুত্ব দিয়ে এমপি মাসুদ সাঈদী কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আমার নাম ভাঙিয়ে বা আমার কোনো আত্মীয়-স্বজন পরিচয় দিয়েও যদি কেউ অনৈতিক সুবিধা বা তদবির করতে আসে, তাকে সরাসরি আইনের হাতে সোপর্দ করবেন। প্রশাসনের ওপর কোনো রাজনৈতিক প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পিরোজপুরকে একটি বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলতে হবে।"
পিরোজপুর পৌরসভার নাগরিক দুর্ভোগ লাঘবে ৩৫০ কোটি টাকার একটি বিশেষ মেগা প্রজেক্ট পুনরায় চালু করার ঘোষণা দেন তিনি। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে নাজিরপুর মোড় থেকে শহরের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলো প্রশস্ত করা হবে এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা হবে। এলজিইডির সঙ্গে সমন্বয় করে দ্রুতই এই কাজগুলো শুরু হবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, "শুধু সুন্দর একাডেমিক ভবন করলেই হবে না, শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।" প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ক্লাসরুম নিশ্চিত করার মাধ্যমে দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে পরিণত করার পরিকল্পনার কথা জানান তিনি।
মাসুদ সাঈদী আরও বলেন, "বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, বরং সরকারের প্রতিটি জনকল্যাণমূলক কাজে আমরা সহযোগী হিসেবে থাকবো। পিরোজপুরের সার্বিক উন্নয়নে সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।"
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা,সদর উপজেলার প্রত্যেকটি সরকারি দপ্তরের কর্মকর্তা,স্থানীয় সুধীজন ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বোচাগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ
শিশু কন্যা জিম্মি ও কোটি টাকার সম্পদ জরুরি ফাইল আত্মসাৎ: আব্দুল মজিদ খানের অভিযোগ
সাংবাদিক শামসুল আলমের পিতার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের শোক প্রকাশ
“বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা
দিনাজপুরে পৃথক দুই উপজেলায় দুইজনের আত্মহত্যা
লালমনিরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম কার্ড
আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস
অসুস্থ শ্বশুরকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেলো নারীর
বোচাগঞ্জে প্রবীণ সাংবাদিক ও পরিবারের চরম নিরাপত্তাহীনতার অভিযোগ প্রকাশ্য হুমকি, চাঁদা দাবি, মারধর ও ব্ল্যাকমেইল—দীর্ঘ তালিকার আসামিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
দিনাজপুরের বোচাগঞ্জে প্রবীণ সাংবাদিক ও পরিবারের নিরাপত্তাহীনতা হুমকি, চাঁদা ও ব্ল্যাকমেলের অভিযোগ—প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
বোচাগঞ্জ থানার পুলিশ চোর সনাক্ত করতে গিয়ে এলাকাবাসীর বাধার মুখে কিন্তু কেন এ প্রশ্ন সচেতন মহলের
গাজীপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে দুধ, ডিম ও মুরগি বিক্রি
প্রশাসনিক কাজে থাকবে না কোনো রাজনৈতিক চাপ’: মাসুদ সাঈদী
ঢাকাসহ ৬ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ
রমজানে ভালুকায় সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রয় শুরু
পথচলতি মানুষের জন্য দেশব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করছে বাংলালিংক
ডিজিটাল ভিক্ষাবৃত্তি বন্ধ করতে হবে
রাজধানীতে আল্লামা কাফী আল-কোরায়শী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়া শিক্ষার্থীর "দুদিন পর ব্রহ্মপুত্র থেকে মরদেহ উদ্ধার"
জয়পুরহাটে প্রথম প্রহরে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানালেন প্রতিমন্ত্রী আব্দুল বারী
ট্রাকচাপায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী দুই বন্ধু
স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে সন্তান আটক ও কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ: ন্যায়বিচার চেয়ে ভুক্তভোগীর আর্তনাদ
ডিবির অভিযানে প্রবাসীর ছিনতাই হওয়া স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রয়ের নগদ অর্থ উদ্ধার আসামী গ্রেফতার - ২
পিরোজপুরকে ‘ক্লিন সিটি’ গড়ার ১৮০ দিনের মহাপরিকল্পনা প্রতিমন্ত্রীর; সিন্ডিকেট দমনে কঠোর হুঁশিয়ারি
মায়ের দোয়া আর ভোটারদের ভালোবাসায় বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন রাজেশ
"নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মোঃ মিল্টন রহমান"
বোচাগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের সঙ্গে মতবিনিময় সভা
বিএনপি নেতা আইয়ুব আলী হত্যার পাঁচ বছর: বিচারের আশায় পরিবার