বিশেষ প্রতিনিধি ৩০ মার্চ ২০২৫ ০২:২১ পি.এম
পৃথিবীর উন্নত ও সমৃদ্ধ দেশগুলো তাদের জনতার মধ্যে ঐক্য বজায় রাখার কারণেই মূলত তারা উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তর হতে পেরেছে। অন্যদিকে পিছিয়ে পড়া ও অনুন্নত দেশগুলোর কেন্দ্রীয় নেতৃত্ব তাদের স্ব স্ব দেশের মধ্যে জনতার ঐক্য বজায় রাখতে না পারার কারণেই তারা অনুন্নত ও পিছিয়ে আছে।
ঐক্য সব সমাজে খুবই জরুরি কেননা একতাই উত্থান ও বিভেদে পতন। বিভেদ তথা অনৈক্য থাকার কারণে অনেক দেশ ও জাতি ধ্বংস হয়ে গেছে। তাই ধ্বংস এড়ানো এবং প্রিয় মাতৃভূমিকে সমৃদ্ধ দেশে রূপান্তর করতে চাইলে অবশ্যই ঐক্য জরুরী।
পাকিস্তানি শাসন-শোষণের বিরুদ্ধে প্রায় সবগুলো রাজনৈতিক দলসহ জনতার ঐক্য হওয়ায় দেশ স্বাধীন হয়েছিল। ২০২৪ এ ও জনতার ঐক্য হওয়ায় ভারতীয় আধিপত্যবাদের দোসর ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের পতন হয়েছিল।
চরম বিপদে না পড়া পর্যন্ত আমরা বাংলাদেশীরা তেমন ঐক্যবদ্ধ হইনা। যাহোক চরম বিপদে ঐক্যবদ্ধ না হলে ৭১ এ স্বাধীনতা অর্জন হতো না এবং ২৪ এ দেশ ফ্যাসিবাদ ও আধিপত্যবাদমুক্ত হতো না। চরম বিপদ এসে গেলে এবং তদপ্রেক্ষিতে ঐক্যবদ্ধ হলে চরম ক্ষতির মাধ্যমে মুক্তি আসে। কিন্তু চরম বিপদ আসার আগে ঐক্যবদ্ধ হয়ে একতা বজায় রাখতে পারলে দেশকে উন্নত করার পাশাপাশি চরম ক্ষতি এড়ানো যায়।
দেশের জনগণকে সব সময় সর্বজনীন বিষয়ে ঐক্যবদ্ধ রাখাসহ দুই রাজনৈতিক জোটকে মুখোমুখি অবস্থান থেকে ফিরিয়ে এনে রাজনৈতিক সহ-অবস্থান সৃষ্টির কৌশল নির্ধারণের লক্ষ্যে ২০২১ সালের ৫ ফেব্রুয়ারী আমরা বাংলাদেশ ঐক্য পার্টি গঠন করি। দেশে বিশৃঙ্খলা বিরাজমান না থাকলে এবং সত্যিকারভাবে ৭১ এর চেতনার উপর ভর করে দেশ এগিয়ে গেলে "বাংলাদেশ ঐক্য পার্টি" গঠনের প্রয়োজন হতো না।
ঐক্য পার্টি গঠনের পূর্বাপর দেশে বিরাজমান দলগুলো থেকে শিখে, তাদের দূর্বল দিকগুলি বিশ্লেষণপূর্বক এবং দূর্বল দিকগুলো বাংলাদেশ ঐক্য পার্টিতে যাতে না থাকে, সে বিষয়ে শতভাগ সাবধান হয়ে আমরা এগিয়ে চলার চেষ্টা করছি।
বাংলাদেশ ঐক্য পার্টি দেশের সব জনগণকে রাজনীতিতে চায়-তা এজন্যই যে, দেশের সবাই রাজনীতিতে যুক্ত থাকলে কিংবা উন্নত দেশের জনগণের মতো রাজনৈতিকভাবে সচেতন থাকলে রাজনৈতিক ব্যবসায়ীরা রাজনীতি থেকে ধান্ধা করতে পারবেনা ফলশ্রুতিতে রাজনীতি ব্যবসামুক্ত হয়ে রাজনীতির সঠিক সুফল জনগণ পাবে।
নিজের দলের তথা একক মতের ব্যক্তিদের সমন্বয়ে গড়া দলগুলো অতীতে সরকারে গিয়ে তার মতের বাইরের লোকগুলোকে ন্যায্য অধিকার দিতেও চাইতো না। এই সমস্যা লাঘবে আমরা গ্রাম থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সর্বজনীন কমিটি গঠন করার চেষ্টা চালিয়ে আসছি। সংসদসহ সব জায়গায় কোনো মতের একই ধ্যানের ব্যক্তি না থেকে সব মতের ব্যক্তি থাকলে কোনো অবস্থাতেই পক্ষপাতদুষ্ট ও একপেশে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবেনা, সর্বজনীন সিদ্ধান্তই আসবে।
ঐক্য পার্টির ফর্মূলার আলোকে বর্তমান অন্তর্বর্তী সরকার যদি এগিয়ে যায় তাহলে দেশে যে বিশৃঙ্খলা বিরাজমান তা আর থাকবে না। বাংলাদেশ ঐক্য পার্টি নিবন্ধিত ও অনিবন্ধিত অনেকগুলো দল নিয়ে ২০২৪ এর ৮ এপ্রিল "দেশ ঐক্য " নামক একটি প্ল্যাটফর্ম গঠন করে। দেশ ঐক্য ও বাংলাদেশ ঐক্য পার্টি অভিন্ন ফর্মূলায় কাজ করছে। এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি ও প্ল্যাটফর্মের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) আবু ইউসুফ যোবায়ের উল্লাহ, পিএসসি'র স্বাক্ষরে ড. ইউনুস এর বরাবরে এক সেপ্টেম্বর ২০২৪ এ আমাদের ফর্মূলাসহ পরামর্শ ড. মুহাম্মদ ইউনুস এর সমিপে লিখিতভাবে জমা দিয়েছি।
চরম বিপদে দেশের প্রায় সবগুলো রাজনৈতিক দলসহ আম-জনতা ঐক্যবদ্ধ হলেও চরম বিপদ কেটে গেলে আগের মতো তারা আবার অনৈক্যের চাষবাস শুরু করে দেয় বিধায় দেশ আবার খারাপের দিকে চলে যায়। দেশকে পূনরায় খারাপের দিকে ধাবিত হওয়া থেকে বাঁচাতে ঐক্য বজায় রাখা জরুরি। তাছাড়া ঐক্য না থাকলে উন্নত দেশে রূপান্তর হওয়াও সম্ভব নয়। পূনরায় খারাপের দিকে যাওয়া থেকে বাঁচানোসহ প্রিয় মাতৃভূমিকে উন্নত দেশে রূপান্তরের লক্ষ্যে ঐক্য ধরে রাখার সর্বজনীন ফর্মূলা বাংলাদেশ ঐক্য পার্টি ব্যতীত দেশে বিরাজমান কোনো দলে নেই। তাই বাংলাদেশ ঐক্য পার্টির ফর্মূলা গ্রহণে প্রতিষ্ঠালগ্ন থেকে রাজনৈতিক দলগুলোকে আমরা আবেদন জানিয়ে আসছি। তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থে অথবা দেশপ্রেমের অভাব হেতু তা গ্রহণ করা থেকে বিরত থাকছে। বর্তমান অন্তর্বর্তী সরকার তুলনামূলকভাবে বেশী দেশপ্রেমিক বলে আমরা মনে করি। আর তাই বাংলাদেশ ঐক্য পার্টির ফর্মূলা গ্রহণে ড. ইউনুসকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানাচ্ছি। উল্লেখ্য যে, বাংলাদেশ ঐক্য পার্টির ফর্মূলা গ্রহণ করা হলে সত্যিকার অর্থে জনতার টেকসই ঐক্য এবং প্রকৃত মুক্তি আসবে।
লেখক
দেশীয় ও আঞ্চলিক রাজনৈতিক সংকটের শান্তিপূর্ণ সমাধানের প্রবক্তা ও প্রতিষ্ঠাতা বাংলাদেশ ঐক্য পার্টি।
স্পেনের বার্সেলোনায় বিপুল উৎসাহ, উদ্দীপনা ও অনাড়ম্বর আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
তফসিলের আগেই কেন্দুয়ার ১৮৫ পদে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ
জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ অন্তরকে স্থায়ীভাবে বহিষ্কার
জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
রাজাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিষিদ্ধের দাবির বিরুদ্ধে হেযবুত তওহীদের প্রতিবাদ, নাগরিক অধিকার রক্ষার আহ্বান
গণভোটকে অবৈধ ঘোষণা করা হলে সরকারের নিজস্ব বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে - মামুনুল হক
জিয়া ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
মশিয়ূর রহমান যাদু মিয়ার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ইন এইড টু সিভিল পাওয়ার অ্যাক্টের আওতায় ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন - স্বরাষ্ট্রমন্ত্রী
বোচাগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী আটক
বহিস্কারাদেশ প্রত্যাহার চেয়ে ময়মনসিংহে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
অপপ্রচারের বিরুদ্ধে মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সংবাদ সম্মেলন
সম্প্রতি দুই এমপির আচরণ অগণতান্ত্রিক নিন্দনীয়
মমেক ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের অন্তর্ভুক্তির ব্যখ্যা দিয়ে সংবাদ সম্মেলন
আমরা দলগতভাবে নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি - গয়েশ্বর চন্দ্র রায়
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন বাবুল
জামায়াত-জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, একজনের স্থগিত
আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. সানসিলা প্রিয়াঙ্কা
নোয়াখালী থেকে কাউকে মন্ত্রী না করায় জেলা বিএনপির নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা
দুলু মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় নাটোরে হতাশা, ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া
ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে প্রথম নির্বাচিত নারী এমপি রুমিন ফারহানা
জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা
ভাঙাচোরা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ
লালমনিরহাট-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
ঐকমত্যের সরকার গঠন হবে কি না, নির্ভর করবে ভবিষ্যৎ কর্মসূচির মিলের ওপর : আমীর খসরু