নিজস্ব প্রতিবেদক ০৮ এপ্রিল ২০২৫ ১২:২০ এ.এম
রাজবাড়ীর পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) হিমাদ্রি হাওলাদারসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানী মুলক মামলা প্রত্যাহার করার দাবীতে পাংশায় মানববন্ধন করেছে পাংশার সচেতন নাগরিক সমাজ। সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২ টায় শহরের আব্দুল মালেক প্লাজার সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে পাংশা প্রেসক্লাবের আহবায়ক জিয়া পরিষদের সভাপতি পাংশা মহিলা কলেজের শিক্ষক এম এ জিন্নার সভাপতিত্বে ও যুব দল নেতা খলিলুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে
বক্তব্য রাখেন, মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিয়া টিপু, পাংশা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক দেলোয়ার সরদার, পাংশা উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক ডাঃ আবুল হোসেন কলেজের শিক্ষক আলমগীর হোসেন,জামায়াত নেতা আবু সাঈদ, জেলা ছাত্রদলে নেতা সজীব রাজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাগর শিকদার প্রমুখ। এসময় বক্তরা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যহার করতে হবে, একজন ভাল পুলিশ অফিসারের নামে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করা ব্যাক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী জানান, মানববন্ধন কর্মসূচীতে পাংশার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “অপহরণ মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত ও পুলিশের কাজকে বিঘ্নিত করার জন্য রিমা খাতুন তৃতীয় পক্ষের প্ররোচনায় আমাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।”
উল্লেখ্য, পাংশার মাছপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী রিমা খাতুন বাদী হয়ে রোববার (৬ এপ্রিল) দুপুরে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপ-পরিদর্শক (এসআই) হিমাদ্রি হাওলাদার ও হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের আরিফ হোসেনের বিরুদ্ধে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলায় ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়। ট্রাইব্যুনালের বিচারক শেখ মফিজুর রহমান মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফরিদপুর কার্যালয়ের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।
প্রশিক্ষিত যুবদের মাঝে বিকাশ ও রকেটে ভাতা বিতরণ করলো ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর
ঘোড়াঘাটে বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
দিনাজপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২
বোচাগঞ্জে একাধিক ব্যক্তির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীর প্রাণনাশের হুমকির দাবি
কুমিল্লা বিভিন্ন তেলের পাম্পে অভিযান চালিয়ে জরিমানা আদায়
ময়মনসিংহে অবৈধ জ্বালানি মজুদ, জরিমানা ২ লাখ
লালমনিরহাটে ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত : ত্রাণমন্ত্রী
দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোকবার্তা
ঝালকাঠিতে গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ
ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে
লালমনিরহাট ও কুড়িগ্রামে শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা
তরুণদের কন্ঠে বদলাবে সমাজ: এমপির টাউন হল মিটিং
দিনাজপুরে ৬০ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান জব্দ
ফুলবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত
দিনাজপুর বোচাগঞ্জে ৪নং স্বামীকে ফেলে ‘চুক্তিভিত্তিক’ বিয়ে ও বিপুল সম্পদ নিয়ে উধাও আশা আক্তার
বাকৃবিতে ঈদের ছুটিতে অভুক্ত প্রাণীদের পাশে ছাত্রদল আহবায়ক আতিকুর
লালমনিরহাটের কাকিনা ইউনিয়নে ভিজিএফ খাদ্যশস্যর চাল বিতরণ
লালমনিরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আলোচনা সভা
কাহারোলে অজ্ঞাত গাড়ির চাপায় পাওয়ার টিলার চালক নিহত
ময়মনসিংহে সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কাউন্সিলর প্রার্থীর ইফতার মাহফিল
তেল নেই পাম্পে, অপেক্ষা আর আক্ষেপ
লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত - আহত ১
গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় সভা
লালমনিরহাটে আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
বোচাগঞ্জে সাংবাদিকের কাছে ৫ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ, পরিবার আতঙ্কে
রনগাঁও ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ, বস্তা প্রতি ১০ টাকা আদায়
বোচাগঞ্জে ব্যাংকের চেক দিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা ধার নিয়ে টালবাহানা, থানায় অভিযোগ
বোচাগঞ্জে ব্যাংকের চেক দিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা ধার নিয়ে টালবাহানা, থানায় অভিযোগ
নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বিএসইউএস