নিজস্ব প্রতিবেদক ০৮ এপ্রিল ২০২৫ ১২:২৪ এ.এম
লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরমতি গ্রামে ঐতিহাসিক সিন্দুরমতি পুকুরপাড়ে রবিবার (০৬ এপ্রিল) দিনব্যাপি অনুষ্ঠিত হয় সিন্দুরমতি মেলা । সিন্দুরমতি পুকুরের চারধারে প্রতি বছর অনুষ্ঠিত মেলায় বৃহত্তর রংপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এবং ভারত থেকেও হাজার হাজার ভক্ত অংশ নেন। হিন্দু ধর্মাবলম্বীরা মন্দিরে প্রার্থনা করেন এবং পুকুরের জলে স্নান করে। পুকুরের জলে স্নান করলে শান্তি আসে এবং পাপ মোচন হয় বলে ভক্তদের বিশ্বাস।
প্রায় ৩০০ বছর আগে এ মেলা শুরু হয়। স্থানীয় একজন ধর্মীয় নেতা মেলার প্রবর্তন করেন এবং তখন থেকে এটি বাংলার শেষ মাস চৈত্র অথবা প্রতি বাংলা বছরের প্রথম মাস বৈশাখের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়ে আসছে। এবছর ভক্তদের উপস্থিতি অন্যন্য বছরের চেয়ে বেশি। ভক্তদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণে মেলাটি উৎসবমুখর হয়ে উঠে।
হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি এ অঞ্চলের মুসিলম সম্প্রদায়ের মানুষজনও সিন্দুরমতি মেলা উৎসব উপভোগ করতে আসেন। তারা তাদের প্রতিবেশীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মেলা থেকে বিভিন্ন জিনিস ক্রয় করেন।
মেলাটি শান্তিপূর্ণভাবে পালনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। মেলায় অংশ নেওয়া ভক্তদের সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবকরা কাজ করেছেন। সিন্দুরমতি মেলা এ অঞ্চলের ঐতিহাসিক ও যৌক্তিক মেলা এবং এটি এ অঞ্চলের সবচেয়ে বড় মেলা।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার ঐতিহ্যবাহী সিন্দুরমতি তীর্থধাম মেলা পরিদর্শন করেন। পরিদর্শন কালে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, মেলায় বাংলাদেশ সেনা বাহিনী, পুলিশ, আনসার, গ্রাম পুলিশ এবং দিনব্যাপী দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন। এছাড়াও পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিলেন। ফলে মেলাটি অত্যন্ত ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অবস্থান করছে। তিনি আরও জানান, সিন্দুরমতি তীর্থধামের সীমানা জটিলতাসহ দখল হওয়া জমি উদ্ধারের জন্য জেলা প্রশাসক কাজ করছে। আশারাখি অল্প সময়ের মধ্যে তা নিরসন হবে।
লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, সিন্দুরমতি তীর্থধাম মেলায় আগত তীর্থযাত্রীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মেলাজুড়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ সোমবার মেলা শেষ না হওয়া পর্যন্ত পুলিশ সেখানে অবস্থান করবে।
উল্লেখ্য যে সিন্দুরমতি মেলা কমিটির সদস্য ও পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, মেলা শান্তি পুর্ন ভাবে পালন হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় মেলায় আশা লোকজন সুন্দর ভাবে তাদের আনন্দ উপভোগ করতে পারছে।
গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠিত
ঐশ্বরিয়ার বিয়ের সাজই ছিল মূল আকর্ষণ
টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গে
ভারতীয় হাই কমিশনে দুই দিনব্যাপী সংগীত অনুষ্ঠান ‘বাঁধন আছে প্রাণে প্রাণে’ অনুষ্ঠিত
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী
শতবর্ষী ঐতিহ্যে টিকে আছে বানার নদীর তীরে উত্তর বাহিনী মেলা
জার্মানিতে ২০২৬-এ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী
আল্লাহ যদি আমার কপালে রাখেন হজ করবো এই বছর - গুলশান আরা আক্তার চম্পা
‘রাকা’ ছবিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করছেন আল্লু অর্জুন
"কুমিল্লা সাংস্কৃতিক জোটের নেতৃত্বের পালাবদল"
"শাড়িতে নারীর আসল সৌন্দর্য "
বৈশাখ
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী আড্ডা অনুষ্ঠিত
সাজগোজের সঙ্গে এবার ঈদের সাজ হবে আরো সেরা
“আমার কাছে চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল -দীপা খন্দকার
রক্তে কেনা স্বাধীনতা
দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দনা এবার বাস্তব জীবনেও দাম্পত্যে বাঁধা পড়েছেন
আদর্শ প্রেমিকার গুন
কেন বিয়ে করতে ভয় পান - শ্রীমা ভট্টাচার্য
শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় পিঠা উৎসব
আজ চকলেট ডে
বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন
বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন
চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক জাবেদ আর নাই
ফতুল্লায় ১০ হাজার কর্মীর মিলনমেলা: জাঁকজমকপূর্ণ আয়োজনে পানাম গ্রুপের বার্ষিক উৎসব ও ২০২৬ নববর্ষ উদযাপন
হুয়াওয়ের টাওয়ার কর্মীদের নিরাপত্তা বৃদ্ধিতে পারিবারিক সচেতনতামুলক অনুষ্ঠান আয়োজন
খুলনার দেলুটির নদী ভাঙ্গন নিয়ে নির্মিত 'দেলুপি' সিনেমা মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর
সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন পরীমনি
বাংলাদেশে হারিয়ে যেতে বসেছে বর্ষার দুত কদম ফুল
নতুন বছরের শুরু থেকেই একটার পর একটা বিপদে সাইফ আলী খান