ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

বর্তমান সময়ের দুই আলোচিত তারকা আরশ খান ও তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক ০৯ এপ্রিল ২০২৫ ০৪:৫৮ পি.এম

ছোট পর্দার বর্তমান সময়ের দুই আলোচিত তারকা আরশ খান ও তানিয়া বৃষ্টি। একসঙ্গে জুটি বেঁধে অনেক নাটকেই একসঙ্গে কাজ করেছেন তারা। অনেকদিনের গুঞ্জন শোনা গিয়েছে এই দুই তারকা নাকি চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন তারা। তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন তারা। তবে তাদের মধ্যকার সম্পর্কে যে ফাটল ধরেছে তা তাদের দুজনের কথা শুনলেই বুঝা যায়। সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে একে ওপরকে আক্রমণ করে কথা বলেছেন আরশ-তানিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে আরশকে নিয়ে কথা বলেন তানিয়া বৃষ্টি। আরশের ক্যারিয়ার নষ্ট করে দেবেন তানিয়া, এমন খবরও চাউর হয়। সে প্রসঙ্গে মুখ খুলে অভিনেত্রী বলেন, আরশ যখন তার ক্যারিয়ার শুরু করে তখন থেকেই আমি তার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমি নিজে যেখানে সিন্ডিকেটের শিকার, সেখানে আরও একটা মানুষের ক্যারিয়ারের নিয়ে এগুলা করব, প্রথমত এগুলা আমি চিন্তা করতে পারি না। তানিয়া বলেন, আরশের সঙ্গে শুরু থেকেই আমি ছিলাম। যখন ওকে কেউ চিনত না, নিউ কামার। তখন থেকে ওকে সাপোর্ট দিতে থাকি। কিন্তু ওর ক্যারিয়ার যে খারাপ করে দেব, বা নষ্ট করে দেব বা খারাপ কিছু এটা আমি কখনও আমার জায়গা থেকে চাইনি। একে অপরের কাজ নিয়ে বহু দ্বন্দ্ব ঘটেছে আরশ-তানিয়ার মাঝে। সে প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, আমার সঙ্গে তার যেটা হয়েছে, আমার যদি কোনো কাজ আসে, সেটা যদি আমার কাছে ভালো মনে হয়, আমি আরশের কাছে শেয়ার করেছি। শেয়ার করার পরে হয়ত বলেছি, তোমার কাছে ধরো একটা টাইম আছে, সাতদিনের বা পাঁচদিনের, অন্য কাউকে নিয়ে দেখতে পারো যাতে তুমিও না ফাঁসো, আমিও না ফাঁসি- এসব কথাবার্তা আমার সাথে হয়েছে। আরশের উদ্দেশে তানিয়া বলেন, তোমার সাথে যেটা আলোচনা করেছি, আমার কালকে শুটিং, তোমারে ফাঁসিয়ে দেইনি, ওগুলাও যখন আমি করিনি তখন গিয়ে তুমি যদি বলো আমি তোমার ক্যারিয়ার খেয়ে ফেলতে চাচ্ছি, ক্যারিয়ার নষ্ট করতে চাচ্ছি, তাহলে আমার মনে হয়, তুমি নিমকহারাম ছাড়া কিছুই না। তানিয়া আরও বলেন, আরশ এমনও করেছে আমার কালকে শুট আর আজকে ও প্যাক আপ করেছে। আরশ এটা কখনও বলতে পারবে না, আমি কখনও আরশের শুটিং এভাবে নষ্ট করে দিয়েছি। এরআগে, এক অনুষ্ঠানে আরটিভির সঙ্গে তানিয়ার কথা হলে আরশ খানের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমরা ভালো বন্ডিং শেয়ার করতাম। একসঙ্গে কাজ করতাম। অনেক ভালো সম্পর্কের মধ্যে খুটিনাটি ঝামেলা হয়। সেটাই চলছে। ও (আরশ খান) আমার ওপর একটু রেগে আছে। এক সাক্ষাৎকারে আমাকে বলা হয়েছিল আরশের সঙ্গে কী অবস্থা। তখন বলি আমরা খুব ভালো বন্ডিং শেয়ার করি, ঘুরি ফিরি ভাই ব্রাদারের মতো। ‘ভাই-ব্রাদারটা’ সে কোট করেছে। কেন ভাই ব্রাদার বললাম এ কারণে হয়তো ওর মেজাজ খারাপ। অভিমান বলতে পারেন। এরপর আরশের উদ্দেশ্যে তানিয়া বলেন, আমি আরশকে বলতে চাই তোকে একদম ভাই-ব্রাদার জোনে ফেলে দিইনি। তোর জন্মদিনেও আমাই উইশ করেছিলাম। তখন ভাই-ব্রাদার বলেছিলাম। তুমি আমার কাছে ওই রকম ভাই ব্রাদার যে তুমি আমার এভ্রিথিং। এটা নিয়ে মেজাজ খারাপের কিছু নেই। আর হ্যাঁ কবিতা লিখা বন্ধ করোা ও আমাকে নিয়ে কথা বলাও বন্ধ করো। তবে তানিয়া বৃষ্টি জানান, আরশের সঙ্গে এখন ঝগড়া ঝাটি চললেও সামনে একসঙ্গে কাজ করবেন তারা।

আরও খবর

news image

ঐশ্বরিয়ার বিয়ের সাজই ছিল মূল আকর্ষণ

news image

টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গে

news image

ভারতীয় হাই কমিশনে দুই দিনব্যাপী সংগীত অনুষ্ঠান ‘বাঁধন আছে প্রাণে প্রাণে’ অনুষ্ঠিত

news image

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী

news image

শতবর্ষী ঐতিহ্যে টিকে আছে বানার নদীর তীরে উত্তর বাহিনী মেলা

news image

জার্মানিতে ২০২৬-এ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী

news image

আল্লাহ যদি আমার কপালে রাখেন হজ করবো এই বছর - গুলশান আরা আক্তার চম্পা

news image

‘রাকা’ ছবিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করছেন আল্লু অর্জুন

news image

"কুমিল্লা সাংস্কৃতিক জোটের নেতৃত্বের পালাবদল"

news image

"শাড়িতে নারীর আসল সৌন্দর্য "

news image

বৈশাখ

news image

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী আড্ডা অনুষ্ঠিত

news image

সাজগোজের সঙ্গে এবার ঈদের সাজ হবে আরো সেরা

news image

“আমার কাছে চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল -দীপা খন্দকার

news image

রক্তে কেনা স্বাধীনতা

news image

দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দনা এবার বাস্তব জীবনেও দাম্পত্যে বাঁধা পড়েছেন

news image

আদর্শ প্রেমিকার গুন

news image

কেন বিয়ে করতে ভয় পান - শ্রীমা ভট্টাচার্য

news image

শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় পিঠা উৎসব

news image

আজ চকলেট ডে

news image

বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন

news image

বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন

news image

চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক জাবেদ আর নাই

news image

ফতুল্লায় ১০ হাজার কর্মীর মিলনমেলা: জাঁকজমকপূর্ণ আয়োজনে পানাম গ্রুপের বার্ষিক উৎসব ও ২০২৬ নববর্ষ উদযাপন

news image

হুয়াওয়ের টাওয়ার কর্মীদের নিরাপত্তা বৃদ্ধিতে পারিবারিক সচেতনতামুলক অনুষ্ঠান আয়োজন

news image

খুলনার দেলুটির নদী ভাঙ্গন নিয়ে নির্মিত 'দেলুপি' সিনেমা মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর

news image

সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন পরীমনি

news image

বাংলাদেশে হারিয়ে যেতে বসেছে বর্ষার দুত কদম ফুল

news image

নতুন বছরের শুরু থেকেই একটার পর একটা বিপদে সাইফ আলী খান

news image

প্রকাশিত হয়েছে ‘বাংলা নববর্ষ স্মারকগ্রন্থ ১৪৩২’