ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

জাতিসংঘে গ্লোবাল অ্যাকাডেমিক নেতৃবৃন্দের সঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলরের আলোচনা

ইউনিভার্সিটি প্রতিনিধি  ২৬ জুলাই ২০২৫ ০৪:২২ পি.এম

একটি টেকসই ভবিষ্যতের লক্ষ্যে বিশ্ব যখন একযোগে কাজ করছে, সেই সময় এই উদ্যোগে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে চলেছে ব্র্যাক ইউনিভার্সিটি।
সম্প্রতি জাতিসংঘে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের একটি ফোরামে অংশগ্রহণ করেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। এই ফোরামটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের উদ্দেশ্যে আয়োজন করা হয়।
মর্যাদাপূর্ণ এই ফোরামে প্রফেসর ফারহাতের অংশগ্রহণকে ব্র্যাক ইউনিভার্সিটির একটি বৈশ্বিক বিশ্ববিদ্যালয় হয়ে ওঠার যাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
প্রফেসর ফারহাত আনোয়ার নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত টেকসই উন্নয়ন বিষয়ক উচ্চস্তরের একটি রাজনৈতিক ফোরামে বক্তব্য দেন।
“একটি উন্নত বিশ্ব গড়তে উচ্চশিক্ষার ভূমিকা” শীর্ষক বক্তব্য দেন তিনি।
“ইনস্টিটিউশনা রিফ্লেকশন” শীর্ষক পর্বে তিনি গবেষণা, উদ্ভাবন ও সামাজিক প্রভাব তৈরিতে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি তার বক্তব্যে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কীভাবে নেতৃত্ব, গবেষণা ও সামাজিক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রেখে চলেছে সেই বিষয়টি বৈশ্বিক অ্যাকাডেমিক নেতৃবৃন্দের সামনে তুলে ধরেন।
এই আলোচনায় প্রফেসর ফারহাতের পাশাপাশি বক্তব্য রাখেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী ও মিলেনিয়াম ফেলো সৃজন বনিক। তিনি তার নেতৃত্বের অভিজ্ঞতা ও কমিউনিটিভিত্তিক কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি এসডিজি বাস্তবায়নে তরুণদের ভূমিকা নিয়ে কথা বলেন।
নিউইয়র্কে অ্যাকাডেমিক সফরের অংশ হিসেবে প্রফেসর ফারহাত আনোয়ার দেশটির স্বনামধন্য, বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করছেন। তিনি ব্র্যাক ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গেও দেখা করেছেন। এসময় শিক্ষার্থী ও একাডেমিয়ার নেতৃত্বে
নেওয়া সামাজিক উদ্যোগগুলো ভবিষ্যতে কীভাবে আরও কার্যকর ও টেকসই করা যায় সেই বিষয়ে আলোচনা করেন তিনি।
তিনি কলম্বিয়া ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি স্টার্ন, কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়, স্প্রিংফিল্ড কলেজ, বার্ড কলেজ, ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ, ওপেন ইউনিভার্সিটি ফাউন্ডেশন, ফসিল ফাউন্ডেশনসহ
আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশন নিয়ে আলোচনা করছেন।
জাতিসংঘ অ্যাকাডেমিক ইমপ্যাক্ট এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক আয়োজিত এই আলোচনায় অংশ নেয় অক্সফোর্ড ইউনিভার্সিটি, মিনার্ভা ইউনিভার্সিটি, ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি এবং লাগোস স্টেট ইউনিভার্সিটির মতো স্বনামধন্য কয়েকটি বিশ্ববিদ্যালয়। এই আলোচনায় আরো বক্তব্য দেন জাতিসংঘে নিযুক্ত কয়েকটি দেশের স্থায়ী প্রতিনিধিবৃন্দ।
এসব শিক্ষাপ্রতিষ্ঠান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিয়য়ে নিজেদের উদ্যোগ, কার্যক্রম ও অভিজ্ঞতা তুলে ধরেন। বৈশ্বিক উন্নয়নে উচ্চশিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন তারা।
সমাপনী আলোচনায় প্রফেসর ফারহাত ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা, তরুণদের ক্ষমতায়ন এবং একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক ও টেকসই বিশ্ব গঠনে বিশ্ববিদ্যালয়সমূহের দায়িত্ব নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

আরও খবর

news image

মেধাসম্পদ সুরক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর উদ্যোগ নিতে শিক্ষামন্ত্রীর আহ্বান

news image

ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

news image

আইএসইউতে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের উদ্বোধন, গুরুত্ব পেল উদ্ভাবনী ভাবনা

news image

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

news image

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে

news image

এসএসসির প্রথম দিনেই ভুল প্রশ্নপত্র, সাংবাদিকদের সঙ্গে কেন্দ্র সচিবের অসৌজন্যমূলক আচরণ

news image

শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে - শিক্ষা প্রতিমন্ত্রী

news image

সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ

news image

পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের গুণগত মান বজায় রাখা হবে - শিক্ষামন্ত্রী

news image

শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক: জেলা প্রশাসক আবু সাঈদ

news image

নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা

news image

 বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

news image

দেশের প্রাথমিক ও গণশিক্ষা খাতের উন্নয়নে বিভিন্ন চলমান প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে - আ ন ম এহছানুল হক মিলন

news image

বাইউস্টের ১৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

news image

বাইউস্টের ১৬তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত

news image

প্লাস্টিক খাতের টেকসই উন্নয়নে দেশে ‘প্লাস্টিক বিশ্ববিদ্যালয়’ ও রিসার্চ সেন্টার স্থাপনের দাবি আইভি মেশিনারিজের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইমাম হাসানের

news image

আইএসইউতে অনুষ্ঠিত হলো কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল

news image

লালমনিরহাটে আলাস্কা মডেল স্কুলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

news image

লালমনিরহাট জেলার শ্রেষ্ট শিক্ষক হিসেবে নির্বাচিত একরামুল হক সরকার

news image

লালমনিরহাট শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রাঙ্গণে দুই দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত

news image

নিউ ইয়র্কে বসছে ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা: বাংলা বইয়ের বিশ্বজনীন উৎসব

news image

প্রাথমিক শিক্ষা হচ্ছে জাতি গঠনের ভিত্তি,সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে---উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

news image

লালমনিরহাট সরকারি কলেজের প্রভষকদের পদোন্নতির দাবিতে কর্ম বিরতি

news image

গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী

news image

বাইউস্টে অনুষ্ঠিত হলো “সি.এস.ই ফল ফেস্ট ২০২৫ (CSE Fall Fest 2025)”

news image

“তরুণরাই সমাজ পরিবর্তনের হাতিয়ার”-ব্র্যাক ইউনিভার্সিটিতে বললেন মাস্টারকার্ড ফাউন্ডেশনের সিইও রিতা রায়

news image

বাইউস্ট ব্যবসায় প্রশাসন বিভাগ ও ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

news image

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও মালয়েশিয়ার আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে

news image

বাইউস্টের নবম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

news image

বিশ্বমঞ্চে চলনবিলের সিধুলাই ভাসমান স্কুল পেল ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার