বিনোদন ডেস্ক ২০ জানু ২০২৫ ০৮:১৭ পি.এম
ভারতীয় অনুরাগীদের দীর্ঘ প্রতীক্ষার পর দেখা দিলেন ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ডপ্লে’। মুম্বাইয়ে পর পর কয়েকটি অনুষ্ঠান করছে দলটি। সেই অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ১৯ জানুয়ারির অনুষ্ঠানের একটি ভিডিও নজর কেড়েছে সবার। বিশেষ করে শাহরুখ খানের অনুরাগীদের জন্য ভিডিওটি যেন বিরাট চমক জাগানিয়া। ‘কোল্ডপ্লে’ শিল্পী ক্রিস মার্টিনের মুখে উঠে এসেছে শাহরুখের নাম।
ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে অনুষ্ঠানের সময় ক্রিস বলে ওঠেন, ‘শাহরুখ খান ফরএভার।’ এ কথা শুনে উচ্ছ্বসিত শ্রোতারা উল্লাসে ফেটে পড়েন। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কিং খান নিজেও। শাহরুখ তার শেয়ার করা ভিডিওর ক্যাপশনে একই কায়দায় লিখেছেন, ‘ক্রিস মার্টিন ফরএভার অ্যান্ড এভার।’
তার সঙ্গেই ‘কোল্ডপ্লে’ ব্যান্ডের জনপ্রিয় গান ‘ইয়েলো’র পংক্তি দিয়েই নিজের অনুভূতি প্রকাশ করেন শাহরুখ। অভিনেতার কথায়, “আমার ভাই ক্রিস মার্টিন, তোমার জন্য সত্যিই নিজেকে বিশেষ মনে হচ্ছে। ঠিক যেমন তোমার গানকে মনে হয়। তোমাকে খুব ভালোবাসি। তোমার গোটা দলকে আমার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন। কোটি কোটি মানুষের মধ্যে তুমি সত্যিই আমার কাছে বিশেষ, বন্ধু। ভারত সত্যিই ‘কোল্ডপ্লে’-কে খুব ভালোবাসে।”
মুম্বাইয়ে তিন দিনের অনুষ্ঠান ‘কোল্ডপ্লে’ব্যান্ড দলটির। একটি অনুষ্ঠানে অনুরাগীদের জন্য হিন্দিতেও কথা বলেছেন ক্রিস। ‘কোল্ডপ্লে’র সুরের জাদুতে মজে ছিলেন অনুরাগীরা। তাই প্রায় এক বছর আগে থেকে তাদের প্রতীক্ষায় দিন গুনছিলেন অনুরাগীরা। সেই অনুরাগীদের উদ্দেশে মঞ্চ থেকে ক্রিসের বার্তা, “সকলকে শুভ সন্ধ্যা। স্বাগত জানাই। মুম্বাইয়ে এসে আমাদের খুব ভালো লাগছে।” হিন্দিতে এ বার্তা শুনে হাততালিতে অনুরাগীরা স্বাগত জানান।
গত ১৮ জানুয়ারি ছিল ‘কোল্ডপ্লে’র প্রথম অনুষ্ঠান। বিমানবন্দর থেকেই তাদের ক্যামেরাবন্দি করেন চিত্র সাংবাদিকরা।
সাজগোজের সঙ্গে এবার ঈদের সাজ হবে আরো সেরা
“আমার কাছে চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল -দীপা খন্দকার
রক্তে কেনা স্বাধীনতা
দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দনা এবার বাস্তব জীবনেও দাম্পত্যে বাঁধা পড়েছেন
আদর্শ প্রেমিকার গুন
কেন বিয়ে করতে ভয় পান - শ্রীমা ভট্টাচার্য
শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় পিঠা উৎসব
আজ চকলেট ডে
বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন
বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন
চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক জাবেদ আর নাই
ফতুল্লায় ১০ হাজার কর্মীর মিলনমেলা: জাঁকজমকপূর্ণ আয়োজনে পানাম গ্রুপের বার্ষিক উৎসব ও ২০২৬ নববর্ষ উদযাপন
হুয়াওয়ের টাওয়ার কর্মীদের নিরাপত্তা বৃদ্ধিতে পারিবারিক সচেতনতামুলক অনুষ্ঠান আয়োজন
খুলনার দেলুটির নদী ভাঙ্গন নিয়ে নির্মিত 'দেলুপি' সিনেমা মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর
সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন পরীমনি
বাংলাদেশে হারিয়ে যেতে বসেছে বর্ষার দুত কদম ফুল
নতুন বছরের শুরু থেকেই একটার পর একটা বিপদে সাইফ আলী খান
প্রকাশিত হয়েছে ‘বাংলা নববর্ষ স্মারকগ্রন্থ ১৪৩২’
বর্তমান সময়ের দুই আলোচিত তারকা আরশ খান ও তানিয়া বৃষ্টি
লালমনিরহাটে বিপুল সংখ্যক ভক্তের সমাগমে মুখরতি ঐতিহাসিক সিন্দুরমতি মেলা
স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে‘পপসম্রাট’ আজম খান
কোনো কিছুই যেন তা থেকে আপনাকে দূরে রাখতে না পারে-বিদ্যা বালান
আমরা আমাদের বন্ধনকে চিরতরে মজবুত করলাম - মেহজাবীন
বরুড়া বাসির মিলনমেলা বার্ষিক বনভোজন ২০২৫ অনুষ্ঠিত
আমি এখন মনে করি, নারীদের পরিচালনায় আসা অত্যন্ত জরুরি - কেট উইন্সলেট
‘ঢাকা মহানগর নাট্য উৎসব’ স্থগিত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী
বরুড়ায় বসন্ত বরণ ও পিঠা উৎসব
আজ ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন
আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস ভ্যালেন্টেইন্সের ইতিহাস
বসন্তের আমেজে মুখরিত রাবি প্রাঙ্গণ