খেলাধূলা ডেস্ক ২৬ ফেব্রু ২০২৬ ০৫:৪০ পি.এম
ছোটবেলায় পড়াশোনায় মন না দেওয়া, বিশেষ করে ইংরেজি না শেখা নিয়ে গভীর আক্ষেপের কথা বলেছেন ইন্টার মিয়ামি তারকা ও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
২০২২ বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ড জানান, ক্যারিয়ারের বিভিন্ন সময়ে বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের সঙ্গে দেখা হলেও ভাষাগত সীমাবদ্ধতার কারণে তিনি ঠিকভাবে কথা বলতে পারেননি এবং নিজেকে অনেকটা অজ্ঞ মনে হয়েছে।
মেক্সিকান পডকাস্ট ও’মারিও ডি আটরাসে ৩৮ বছর বয়সী মেসি বলেন, “আমি অনেক বিষয়ে অনুতপ্ত। ছোটবেলায় ইংরেজি না শেখাটা আমার জীবনে একটি বড় আক্ষেপ। সময় ছিল, অন্তত ইংরেজি পড়তে পারতাম, কিন্তু করিনি। গভীরভাবে অনুতপ্ত।”
তিনি আরও বলেন, “অনেক অসাধারণ ব্যক্তিত্বের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ ছিল, কিন্তু ভাষা না জানায় নিজেকে অজ্ঞ মনে হয়েছে। তখন ভাবতাম, কী বোকা আমি, সময়টা নষ্ট করেছি।’”
মেসি বলেন, ‘‘ছোটবেলায় বিষয়টির গুরুত্ব বোঝা যায় না। আজ আমি আমার সন্তানদের বলি, ভালো শিক্ষা নেওয়া, পড়াশোনা করা এবং প্রস্তুত থাকা কতটা গুরুত্বপূর্ণ। তারা যেন সুযোগটা কাজে লাগায়। তাদের পরিস্থিতি আমার থেকে আলাদা, যদিও আমার কোনো কিছুর অভাব ছিল না।”
মেসি ১৩ বছর বয়সে নিজের জন্মশহর রোসারিও ছেড়ে এফসি বার্সেলোনায় যোগ দেন। আর্জেন্টিনায় তার স্কুলজীবনের শেষ বছর সম্পর্কে তিনি বলেন, “ওটা ছিল একেবারে বিশৃঙ্খল। জানতাম আমি বার্সেলোনায় চলে যাচ্ছি।”
বার্সেলোনায় গিয়ে তিনি ক্লাবের যুব একাডেমি লা মেসিয়ার অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে হাইস্কুল শেষ করেন।
২০২৩ সালের গ্রীষ্মে পিএসজিতে দুই বছর কাটানোর পর ইন্টার মিয়ামিতে যোগ দেন মেসি। আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি বলেন, ফুটবল তাকে জীবনের অনেক মূল্যবান শিক্ষা দিয়েছে, “আমি সবকিছু করতে পেরেছি, ফুটবলে শীর্ষে উঠেছি। এই পথে অনেক অভিজ্ঞতা ও শিক্ষা পেয়েছি। ফুটবল এক ধরনের জীবনধারা। এটি অনেক মূল্যবোধ শেখায়, আজীবনের বন্ধন তৈরি করে এবং নতুন নতুন জায়গা চেনায়”।
ইংরেজি না শেখা নিয়ে গভীর আক্ষেপের কথা বলেছেন - মেসি
আল নাজমাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে রোনাল্ডো
প্রথমবারের মত ডারউইনে টেস্ট আয়োজন করছে অস্ট্রেলিয়া; প্রতিপক্ষ বাংলাদেশ
প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে খেলবে আফগানিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করল ইংল্যান্ড
অবশেষে বিশ্বকাপ দলে স্মিথকে যুক্ত করল সিএ
আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে থাইল্যান্ড নারী দলকে
নোবিপ্রবিতে বাস্কেটবল ও ভলিবল কোর্ট উদ্বোধন
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিষেক রাঙাতে পারল না ইতালি
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা
আগামীকাল ক্রিকেট বিশ্বকাপে অভিষেক
লা লিগার শীর্ষে চার পয়েন্টের লিড নিল কাতানাস জায়ান্টরা
গিয়াসপুরে প্রাইজমানি ক্রিকেটের মহা-উৎসব: উদ্বোধন করলেন রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজ
টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল রাজশাহী ওয়ারিয়র্স
আপনারা ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে চান, কিন্তু আগে বিসিবির ফিক্সিং বন্ধ করেন - তামিম ইকবাল
পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত
ফরিদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন
লালমনিরহাটে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি সংস্কারের দাবিতে মানববন্ধন
যাত্রাবাড়ীতে ২১ জুলাই মাদরাসা রেজিস্ট্যান্স ডে পালিত হবে
শেরে বাংলায় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস
প্রথম টেস্টের উইকেট ছিল ব্যাটিং স্বর্গ-জাতীয় দলের এই সাবেক ওপেনার ও নির্বাচক
ওয়ানডে স্কোয়াডে কোন নতুন মুখ থাকছে না
রাসেল সভাপতি নাসির সাধারণ সম্পাদক দক্ষিণ সুরমা ফুটবল একাডেমির নতুন কমিটি
ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ
হায়দরাবাদ কে ৪ উইকেট আর ১১ বলে হারালো মুম্বাই
ইসলামাদের কাছে হারলো লাহোর কালান্দার্স
কিংসের বিপক্ষে ম্যাচের আগে আবার বাফুফেরেক চিঠি দিয়েছিল মোহামেডান
৫ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব