খেলাধূলা ডেস্ক ০৮ মার্চ ২০২৬ ০৪:৪৪ পি.এম
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ইথান বশ। তার জায়গায় প্রোটিয়া দলে সুযোগ সুযোগ পেয়েছেন আরেক অলরাউন্ডার উইয়ান মুল্ডার। সর্বশেষ দেড় বছর আগে টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি।
নতুন মুখ হিসেবেই নিউজিল্যান্ড সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পেয়েছিলেন বশ। এখনও প্রোটিয়াদের হয়ে টেস্ট বা টি-টোয়েন্টিতে খেলেননি তিনি। তবে গেল বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় বশের। অভিষেকের পর দেশের হয়ে আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।
দক্ষিণ আফ্রিকার হয়ে তিন ফরম্যাটেই খেলার অভিজ্ঞতা আছে মুল্ডারের। টেস্টে ২৪, ওয়ানডেতে ৩০ ও টি-টোয়েন্টিতে ১১ ম্যাচ খেলেছেন তিনি। টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ১০৫ রান ও বল হাতে ৮ উইকেট শিকার করেছেন মুল্ডার। ২০২৪ সালের সেপ্টেম্বরে দেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
চলতি বিশ্বকাপের পর বিশ্রামে থাকায় দলের বেশিরভাগ সিনিয়র খেলোয়াড়দের ছাড়া নিউজিল্যান্ড সিরিজ শুরু করবে দক্ষিণ আফ্রিকা। তাই নিয়মিত অধিনায়ক আইডেন মার্করামের পরিবর্তে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন স্পিনার কেশব মহারাজ।
এই সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা দলে আছে- চার নতুন মুখ। তারা হলেন- কনর এস্তেহুইজেন, ডিয়ান ফরেস্টার, জর্ডান হার্মান ও এনকোবানি মোকোয়েনা। আগামী ১৫ মার্চ থেকে মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। পরের চার ম্যাচ হবে যথাক্রমে- ১৭, ২০, ২২ ও ২৫ মার্চ।
দক্ষিণ আফ্রিকা টি২০ দল : কেশব মহারাজ (অধিনায়ক), ওটনেইল বার্টম্যান, উইয়ান মুল্ডার, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জর্জি, কনর এস্তেহুইজেন, ডিয়ান ফরেস্টার, জর্ডান হার্মান, রুবিন হার্মান, জিওর্জি লিন্ডে, এনকোবানি মোকোয়েনা, আন্ডিলে সিমেলেন, লুথো সিপামলা, প্রেনেলান সুব্রায়েন ও জেসন স্মিথ।
জব্বারের বলীখেলার ১১৭তম আসর: রাশেদকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ
সাফ নারী চ্যাম্পিয়নশীপে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে ভারত, বাংলাদেশ ও মালদ্বীপ
ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি অব্যাহত রয়েছে
জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা যেন নামকে স্বার্থক করে তুলেছেন
বাংলাদেশ-নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুই ম্যাচ শেষ
৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড
ওয়ানডেতে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস
তামিম ইকবাল ওয়ার্কিং ও ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব পালন করবেন
স্বর্ণ পদক জয় করেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বালক দল
টি-টোয়েন্টি সিরিজের খেলা শুরুর সময়ে পরিবর্তন এনেছে বিসিবি
বিসিবির নতুন অ্যাডহক কমিটিতে সুপ্রিম কোর্টের ব্যারিস্টার রাশনা ইমাম
পাকিস্তান সুপার লিগে জয়ের ধারায় ফিরল লাহোর কালান্দার্স
বাংলাদেশ ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে
ঢাকা লিগ আমাদের খেলোয়াড়দের জন্য অনেক গুরুত্বপূর্ণ - মিঠুন
প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ
শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে চায় সরকার - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মেহেদি হাসান মিরাজ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন
অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন
বশের জায়গায় দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পেলেন মুল্ডার
ইংলিশ প্রিমিয়ার লিগে এই প্রথম হ্যাটট্রিক করলেন পেদ্রো
পিএসএলের পর আবারও বাংলাদেশে আসবে পাকিস্তান টেস্ট সিরিজ খেলতে
ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে
ইংরেজি না শেখা নিয়ে গভীর আক্ষেপের কথা বলেছেন - মেসি
আল নাজমাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে রোনাল্ডো
প্রথমবারের মত ডারউইনে টেস্ট আয়োজন করছে অস্ট্রেলিয়া; প্রতিপক্ষ বাংলাদেশ
প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে খেলবে আফগানিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করল ইংল্যান্ড
অবশেষে বিশ্বকাপ দলে স্মিথকে যুক্ত করল সিএ
আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে থাইল্যান্ড নারী দলকে