খেলাধূলা ডেস্ক ০৫ মার্চ ২০২৬ ০৪:৪৩ পি.এম
রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো বিশ্বকাপের তিন মাস আগেই ছিটকে পড়লেন। যে কারণে হতাশ ব্রাজিল সমর্থকরা। তবে, আরেক তারকার উজ্জ্বল পারফরম্যান্সে আশাবাদী হতে পারেন তারা। চেলসির ব্রাজিলিয়ান তারকা হোয়াও পেদ্রো দারুণ পারফরম্যান্স দেখাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। বুধবার রাতেও দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন তিনি। তার হ্যাটট্রিকে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৪-১ গোলের দারুণ জয় পেয়েছে চেলসি।
ইংলিশ প্রিমিয়ার লিগে এই প্রথম হ্যাটট্রিক করলেন পেদ্রো। আগের ম্যাচে আর্সেনালের কাছে হারের পর এই হ্যাটট্রিকে জয়ে ফিরলো চেলসিও। সে সঙ্গে প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলে সেরা চারে থাকার বড় বার্তাও দিরো ব্লুজরা। ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে রয়েছে চেলসি। ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অ্যাস্টন ভিলা। চতুর্থ স্থানে থাকা ভিলার থেকে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে।
হোয়াও পেদ্রোর হ্যাটট্রিকের সঙ্গে একটি গোল করেন কোলে পামার। ম্যাচের ২য় মিনিটেই ডগলাস লুইজের গোলের পিছিয়ে পড়েছিল চেলসি। এরপর যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা, তা রোজেনিয়রের দুই মাসের দায়িত্বকালের সেরা পারফরম্যান্স বলেই মনে করা হচ্ছে।
ম্যাচের মাত্র তিন মিনিটের মধ্যেই এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। লিওন বেইলির ডান দিক থেকে কাটা বল অলিভার ওয়াটকিন্স ডামি করেন, আর সেই সুযোগে ডগলাস লুইজ বল জালে পাঠান। নতুন গোলরক্ষক ফিলিপ জার্গেনসেন বল তুলতে বাধ্য হন জাল থেকে- রোজেনিয়র আর্সেনালের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর রবার্ট সানচেজকে বসিয়ে তাকে সুযোগ দিয়েছিলেন।
গোল খাওয়ার পর চেলসি দ্রুত ছন্দে ফেরে। হোয়াও পেদ্রোর হেড থেকে এমিলিয়ানো মার্টিনেজ দুর্দান্ত সেভ করেন। কিছুক্ষণ পর দূরপাল্লার শটে কোল পামারও আর্জেন্টাইন গোলরক্ষকের পরীক্ষা নেন।
২৩ মিনিটে ভিলার বড় সুযোগ নষ্ট হয়। মার্টিনেজের লম্বা কিকে ওয়েসলি ফোফানা পড়ে গেলে ওয়াটকিন্স এককভাবে এগিয়ে যান, কিন্তু জার্গেনসেনের সামনে দুর্বল শট নেন। পরে এমিলিয়ানো বুয়েন্দিয়ার পাসে আবারও সুযোগ পান ওয়াটকিন্স, সেখানেও জর্গেনসেন রুখে দেন।
৩৪ মিনিটে মর্গ্যান রজার্সের শট ঠেকিয়ে দেন জর্গেনসেন। আর ঠিক ৪৪ সেকেন্ড পর ম্যাচের মোড় ঘুরে যায়। এনজো ফার্নান্দেজের পাসে মালো গুস্তো অফসাইড ট্র্যাপ ভেঙে ঢুকে বল বাড়ান পেদ্রোর দিকে, কাছ থেকে গোল করে সমতা ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
পাঁচ মিনিট পর ওয়াটকিন্স বল জালে পাঠালেও ভিএআর অফসাইড দেয়। এরপর অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে (৪৫+৬) আবার আঘাত হানেন পেদ্রো। ফার্নান্দেজের পাস ধরে চমৎকার চিপে বল জালে জড়িয়ে চেলসিকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে।
বিরতির ১০ মিনিট পর স্কোরলাইন হয় ৩-১। রিস জেমসের ক্রস মার্টিনেজ ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। বল পেয়ে পালমার নিচু শটে গোল করেন।
৬৪ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন হোয়াও পেদ্রো। আলেহান্দ্রো গারনাচো বাম দিক দিয়ে দৌড়ে বল বাড়ান, আর পেদ্রো কাছ থেকে সহজেই জালে পাঠান। শেষ দিকে গারনাচো আরেকটি সুযোগ পেলেও মার্টিনেজের কাছে পরাস্ত হন।
এই জয়ের মাধ্যমে চেলসি চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে শক্ত অবস্থান তৈরি করেছে। অন্যদিকে, অ্যাস্টন ভিলা শেষ ছয় ম্যাচে মাত্র এক জয় পেয়েছে এবং তাদের টপ ফোরের আশা এখন বড় চাপে। উনাই এমেরির দলের সামনে এখন ইউরোপা লিগ জেতাই হতে পারে চ্যাম্পিয়ন্স লিগে ওঠার বিকল্প পথ।
ইংলিশ প্রিমিয়ার লিগে এই প্রথম হ্যাটট্রিক করলেন পেদ্রো
পিএসএলের পর আবারও বাংলাদেশে আসবে পাকিস্তান টেস্ট সিরিজ খেলতে
ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে
ইংরেজি না শেখা নিয়ে গভীর আক্ষেপের কথা বলেছেন - মেসি
আল নাজমাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে রোনাল্ডো
প্রথমবারের মত ডারউইনে টেস্ট আয়োজন করছে অস্ট্রেলিয়া; প্রতিপক্ষ বাংলাদেশ
প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে খেলবে আফগানিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করল ইংল্যান্ড
অবশেষে বিশ্বকাপ দলে স্মিথকে যুক্ত করল সিএ
আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে থাইল্যান্ড নারী দলকে
নোবিপ্রবিতে বাস্কেটবল ও ভলিবল কোর্ট উদ্বোধন
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিষেক রাঙাতে পারল না ইতালি
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা
আগামীকাল ক্রিকেট বিশ্বকাপে অভিষেক
লা লিগার শীর্ষে চার পয়েন্টের লিড নিল কাতানাস জায়ান্টরা
গিয়াসপুরে প্রাইজমানি ক্রিকেটের মহা-উৎসব: উদ্বোধন করলেন রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজ
টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল রাজশাহী ওয়ারিয়র্স
আপনারা ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে চান, কিন্তু আগে বিসিবির ফিক্সিং বন্ধ করেন - তামিম ইকবাল
পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত
ফরিদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন
লালমনিরহাটে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি সংস্কারের দাবিতে মানববন্ধন
যাত্রাবাড়ীতে ২১ জুলাই মাদরাসা রেজিস্ট্যান্স ডে পালিত হবে
শেরে বাংলায় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস
প্রথম টেস্টের উইকেট ছিল ব্যাটিং স্বর্গ-জাতীয় দলের এই সাবেক ওপেনার ও নির্বাচক
ওয়ানডে স্কোয়াডে কোন নতুন মুখ থাকছে না
রাসেল সভাপতি নাসির সাধারণ সম্পাদক দক্ষিণ সুরমা ফুটবল একাডেমির নতুন কমিটি
ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ
হায়দরাবাদ কে ৪ উইকেট আর ১১ বলে হারালো মুম্বাই