ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিষেক রাঙাতে পারল না ইতালি

খেলা ধুলা ডেস্ক ০৯ ফেব্রু ২০২৬ ০৬:২৬ পি.এম

স্কটল্যান্ড ওপেনার জিওর্জি মুনসি ও অফ-স্পিনার মাইকেল লিসেকের বোলিং নৈপুন্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিষেক রাঙাতে পারল না ফুটবলের জন্য জনপ্রিয় দেশ ইতালি। আজ ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৭৩ রানে হেরেছে ইতালি। 

কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮৩ বলে ১২৬ রানের সূচনা করেন স্কটল্যান্ডের দুই ওপেনার মুনসি ও মাইকেল জোন্স। মাত্র ৩০ বল খেলে টি-টোয়েন্টিতে ১৪তম হাফ-সেঞ্চুরির দেখা পান মুনসি। 

১৪তম ওভারে প্রথম ব্যাটার হিসেবে আউট হবার আগে ১৩টি চার ও ২টি ছক্কায় ৫৪ বলে ৮৪ রান করেন মুনসি। পরের ওভারে সাজঘরে ফিরেন মুনসির সঙ্গী জোন্সও। ৩০ বলে ৩৭ রান করেন তিনি। 

১৩৬ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর স্কটল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেন ব্যান্ডন ম্যাকমুলেন ও লিসেক। ম্যাকমুলেন ৪টি ছক্কায় ১৮ বলে অপরাজিত ৪১ এবং ২টি করে চার-ছক্কায় মাত্র ৫ বলে অনবদ্য ২২ রান করেন লিসেক। এতে ২০ ওভারে ৪ উইকেটে ২০৭ রানের বড় সংগ্রহ পায় স্কটল্যান্ড। 

চলমান বিশ্বকাপে প্রথম দুইশ এবং টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোন সহযোগী সদস্য দেশের এটি সর্বোচ্চ রান।

২০৮ রান তাড়া করতে নেমে প্রথম বলে উইকেট হারায় ইতালি। ওপেনার জাস্টিন মসকাকে শিকার করেন লিসেক। 

এরপর পাওয়ার প্লেতে আরও ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ইতালি। ৪০ রানে ৩ উইকেট পতনের পর ইতালিকে চাপমুক্ত করেন দুই ভাই হ্যারি মানেন্তি ও বেনজামিন মানেন্তি। চতুর্থ উইকেটে ৪৬ বলে ৭৩ রান যোগ করেন তারা। 

দলীয় ১২৯ রানের মধ্যে তাদের বিদায়ের পর তাসের ঘরের মত ভেঙ্গে ইতালির ইনিংস। লিসেকের ঘূর্ণিতে ৫ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারায় তারা। ফলে ১৬.৪ ওভারে ১৩৪ রানে গুটিয়ে যায় ইতালি। 

বেন মানেন্তি ৫টি চার ও ১টি ছক্কায় ৩১ বলে সর্বোচ্চ ৫২ রান করেন। হ্যারি মানেন্তি ২৫ বলে করেন ৩৭ রান। লিসেক ১৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন।

আরও খবর

news image

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত

news image

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মেহেদি হাসান মিরাজ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন

news image

অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন

news image

বশের জায়গায় দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পেলেন মুল্ডার

news image

ইংলিশ প্রিমিয়ার লিগে এই প্রথম হ্যাটট্রিক করলেন পেদ্রো

news image

পিএসএলের পর আবারও বাংলাদেশে আসবে পাকিস্তান টেস্ট সিরিজ খেলতে

news image

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে

news image

ইংরেজি না শেখা নিয়ে গভীর আক্ষেপের কথা বলেছেন - মেসি

news image

আল নাজমাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে রোনাল্ডো

news image

প্রথমবারের মত ডারউইনে টেস্ট আয়োজন করছে অস্ট্রেলিয়া; প্রতিপক্ষ বাংলাদেশ

news image

প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে খেলবে আফগানিস্তান

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করল ইংল্যান্ড

news image

অবশেষে বিশ্বকাপ দলে স্মিথকে যুক্ত করল সিএ

news image

আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে থাইল্যান্ড নারী দলকে

news image

নোবিপ্রবিতে বাস্কেটবল ও ভলিবল কোর্ট উদ্বোধন

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিষেক রাঙাতে পারল না ইতালি

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা

news image

আগামীকাল ক্রিকেট বিশ্বকাপে অভিষেক

news image

লা লিগার শীর্ষে চার পয়েন্টের লিড নিল কাতানাস জায়ান্টরা

news image

গিয়াসপুরে প্রাইজমানি ক্রিকেটের মহা-উৎসব: উদ্বোধন করলেন রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজ

news image

টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল রাজশাহী ওয়ারিয়র্স

news image

আপনারা ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে চান, কিন্তু আগে বিসিবির ফিক্সিং বন্ধ করেন - তামিম ইকবাল

news image

পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত

news image

ফরিদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

news image

ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন

news image

লালমনিরহাটে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

news image

জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি সংস্কারের দাবিতে মানববন্ধন

news image

যাত্রাবাড়ীতে ২১ জুলাই মাদরাসা রেজিস্ট্যান্স ডে পালিত হবে

news image

শেরে বাংলায় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস

news image

প্রথম টেস্টের উইকেট ছিল ব্যাটিং স্বর্গ-জাতীয় দলের এই সাবেক ওপেনার ও নির্বাচক