ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

লা লিগার শীর্ষে চার পয়েন্টের লিড নিল কাতানাস জায়ান্টরা

খেলাধূলা ডেস্ক ০৮ ফেব্রু ২০২৬ ০৬:৫০ পি.এম

রবার্ট লিওয়ানদোস্কি ও লামিন ইয়ামালের গোলের সুবাদে শনিবার মায়োর্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে স্বস্তিদায়ক জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ে লা লিগার শীর্ষে চার পয়েন্টের লিড নিল কাতানাস জায়ান্টরা।

আংশিকভাবে পুনরায় খোলা ক্যাম্প ন্যু স্টেডিয়ামে ম্যাচের শেষ দিকে মার্ক বার্নালের গোলও আসে। এর ফলে রোববার ভ্যালেন্সিয়া সফরে যাওয়ার আগে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আরও বাড়াল আলভারো আরবেলোয়ার দল।

প্রথমার্ধে বার্সেলোনার পারফরম্যান্স ছিল কিছুটা ধীরগতির, যদিও লিওয়ানদোস্কির গোলে বিরতিতে এগিয়ে ছিল স্বাগতিকরা। বার্সা কোচ হান্সি ফ্লিক স্বীকার করেন, “আমি সন্তুষ্ট ছিলাম না। আমরা আমাদের স্বাভাবিক ছন্দে ছিলাম না, খেলা আর পাসিং খুব ধীর ছিল। প্রথমার্ধটা বার্সা যেভাবে খেলতে চায়, সেভাবে হয়নি, তবে দ্বিতীয়ার্ধ অনেক ভালো ছিল।”

ম্যাচের শুরুতেই মায়োর্কার টার্গেটম্যান ভেদাত মুরিকি ব্যাক পোস্টে স্লাইড করে বল জালে জড়ানোর কাছাকাছি গিয়েছিলেন, তবে বল সাইড নেটে লাগে। ইয়ান ভার্জিলির শটও ঠেকান বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া।

নিষ্প্রভ শুরুর পর বার্সার খেলায় গতি আনেন মার্কাস রাশফোর্ড। বাঁ দিক থেকে নেওয়া তার শট অল্পের জন্য দূরের পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়। ইংল্যান্ড ফরোয়ার্ডের একটি ব্লকড শট থেকেই আসে প্রথম গোল। ফিরতি বলে দানি ওলমো ঠেলে দেন লিওয়ানদোস্কির কাছে, যিনি কাছ থেকে গোলটি করেন।

রাশফোর্ডের নেওয়া একটি বিপদজনক ফ্রি-কিক মায়োর্কার গোলরক্ষক লিও রোমান দারুন দক্ষতায় রুখে দেন। আর জুলেস কুন্ডের রিবাউন্ডে ইয়ামাল একেবারে সামনে থেকে সুযোগ পেয়েও গোল করতে পারেননি।

তবে দ্বিতীয়ার্ধে সেই ভুল পুষিয়ে নেন ১৮ বছর বয়সী ইয়ামাল। বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে রোমানকে কোনো সুযোগই দেননি তিনি।

চার ম্যাচে এটি ছিল তার চতুর্থ গোল, চলতি মৌসুমে ইয়ামাল এখন সেরা ফর্মে রয়েছেন। মিডফিল্ডার মার্ক কাসাদোর ডিফ্লেক্টেড শট ক্রসবারে লেগে ফেরত না আসলে বার্সরা ব্যবধান আরও বাড়তে পারত।

অন্য প্রান্তে এন্টোনিও সানচেজের শট ঠেকিয়ে ক্লিন শিট নিশ্চিত করেন গার্সিয়া। এরপর বার্সার জয়ে শেষ ছোঁয়া দেন বার্নাল।

১৮ বছর বয়সী এই মিডফিল্ডার মায়োর্কার ডিফেন্স ভেদ করে ঢুকে শুটিংয়ের সুযোগ তৈরি করেন এবং ডিফ্লেকশনের সাহায্যে গোল করেন। বার্সার জার্সিতে এটিই তার প্রথম গোল। গত মৌসুমের শুরুতে প্রথম দলে জায়গা করে নিলেও ২০২৪ সালের আগস্টে হাঁটুর গুরুতর চোটে পড়ে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন বার্নাল, যা তার অগ্রযাত্রা থামিয়ে দেয়।

মিডফিল্ডের নিচের দিকে সাধারণত খেলা বার্নাল বলেন, চোট কাটিয়ে ক্লাবের হয়ে প্রথম গোল করা ছিল আবেগঘন অভিজ্ঞতা, “গোল করার সময় আমি গত বছরের কঠিন সময়গুলোর কথা ভেবেছি। আমার পরিবারের জন্যও এটা খুব তৃপ্তিদায়ক, তাদের কথাও মনে পড়েছে”।

শেষ দিকে ফ্লিক ১৯ বছর বয়সী মিডফিল্ডার টমি মার্কেসকে অভিষেকের সুযোগ দেন। লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা এই তরুণ প্রথমবার মূল দলে পা রাখলেন। দিনের শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদ ঘরের মাঠে এলচেকে ৩-১ গোলে হারিয়ে অষ্টম স্থানে উঠে আসে। পঞ্চম স্থানে থাকা রিয়াল বেতিসের থেকে তারা এখন মাত্র চার পয়েন্ট পিছিয়ে।

এর আগে শনিবার, মাদ্রিদের ভায়োকাস স্টেডিয়ামের মাঠের অবস্থা খারাপ থাকায় রিয়াল ওভিয়েদোর বিপক্ষে রায়ো ভায়েকানোর ঘরের ম্যাচ স্থগিত করে লা লিগা। এছাড়া প্রতিকূল আবহাওয়ার কারণে শনিবার বিকেলে অনুষ্ঠিতব্য জিরোনার বিপক্ষে সেভিয়ার ঘরের ম্যাচ রোববার সরিয়ে নেওয়া হয়।

আরও খবর

news image

আগামীকাল ক্রিকেট বিশ্বকাপে অভিষেক

news image

লা লিগার শীর্ষে চার পয়েন্টের লিড নিল কাতানাস জায়ান্টরা

news image

গিয়াসপুরে প্রাইজমানি ক্রিকেটের মহা-উৎসব: উদ্বোধন করলেন রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজ

news image

টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল রাজশাহী ওয়ারিয়র্স

news image

আপনারা ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে চান, কিন্তু আগে বিসিবির ফিক্সিং বন্ধ করেন - তামিম ইকবাল

news image

পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত

news image

ফরিদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

news image

ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন

news image

লালমনিরহাটে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

news image

জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি সংস্কারের দাবিতে মানববন্ধন

news image

যাত্রাবাড়ীতে ২১ জুলাই মাদরাসা রেজিস্ট্যান্স ডে পালিত হবে

news image

শেরে বাংলায় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস

news image

প্রথম টেস্টের উইকেট ছিল ব্যাটিং স্বর্গ-জাতীয় দলের এই সাবেক ওপেনার ও নির্বাচক

news image

ওয়ানডে স্কোয়াডে কোন নতুন মুখ থাকছে না

news image

রাসেল সভাপতি  নাসির সাধারণ সম্পাদক দক্ষিণ সুরমা ফুটবল একাডেমির নতুন কমিটি 

news image

ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ

news image

হায়দরাবাদ কে ৪ উইকেট আর ১১ বলে হারালো মুম্বাই

news image

ইসলামাদের কাছে হারলো লাহোর কালান্দার্স

news image

কিংসের বিপক্ষে ম্যাচের আগে আবার বাফুফেরেক চিঠি দিয়েছিল মোহামেডান

news image

৫ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব

news image

ম্যানসিটির বাজে পারফরম্যান্স:বিবাহবিচ্ছেদই দায়ী!

news image

উদ্বোধনী ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব

news image

ক্রিকেটে সুপার ওভার মানেই তো উত্তেজনা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড

news image

বাংলাদেশ ক্রিকেটে ৫ ক্রিকেটারের যুগলবন্দীতে অনেক সাফল্যের সূচনা করেছে

news image

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড

news image

ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান

news image

দলের মান বাঁচাতে নিজেদের উজাড় করেছে জাকের ও হৃদয়

news image

কাউন্সিলর নিয়ে এখনই ভাবছি না-তামিম

news image

চলমান চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বের খেলা শেষে সেরা ৪ দল যাবে বিশ্বকাপে

news image

অ্যান্টন ভিলা থেকে আসা জন ডুরান অভিষেক ম্যাচেই করেছেন জোড়া গোল