আন্তর্জাতিক ডেস্ক ১৭ ফেব্রু ২০২৬ ০৫:৩২ পি.এম
গতকাল সোমবার প্রকাশিত বিবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন সম্পর্কিত ফাইলগুলি ‘ধামাচাপা’ দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র। বার্লিনে এক সাক্ষাৎকারে এই ব্রিটিশ সম্প্রচারককে বলেন, ‘ফাইলগুলো বের করে দিন। তারা ধীরগতিতে কাজ করছে,’ এই বিষয়ে কংগ্রেসের একটি কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে ক্লিনটনের।
গত মাসে বিচার বিভাগ এপস্টাইন সংক্রান্ত সর্বশেষ ফাইলের সংগ্রহ প্রকাশ করেছে। যা ত্রিশ লাখেরও বেশি নথি, ছবি ও ভিডিও রয়েছে এবং এটি এপস্টাইন নামে পরিচিত যৌন অপরাধীর তদন্তের সঙ্গে সম্পর্কিত।
তিনি ২০১৯ সালে হেফাজতে থাকাকালীন আত্মহত্যার কারণে মারা যায়।
হিলারি ক্লিনটনের স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। জেফ্রি এপস্টেইনের নথিপত্র ও ফাইলগুলোতে বিল ক্লিনটনের নাম বারবার আসলেও, এখন পর্যন্ত তার কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অকাট্য প্রমাণ পাওয়া যায়নি ।
এই দম্পতিকে হাউস ওভারসাইট কমিটির সামনে গোপন সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা মৃত অর্থদাতা শক্তিশালী ব্যক্তিত্বদের সঙ্গে সংযোগ এবং তার অপরাধ সম্পর্কে তথ্য কীভাবে পরিচালনা করা হয়েছিল— তা তদন্ত করছে।
হিলারি ক্লিনটন বিবিসিকে বলেন, ‘আমরা হাজির হব। তবে আমরা মনে করি, এটি জনসমক্ষে প্রকাশ করা ভাল হবে।’ তিনি আরও বলেন, ‘আমি শুধু চাই এটা ন্যায্য হোক, আমি চাই সবার সাথে একই আচরণ করা হোক।’
সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার ও তার স্বামীর ‘লুকানোর কিছু নেই। আমরা বারবার এই ফাইলগুলো সম্পূর্ণ প্রকাশের আহ্বান জানিয়েছি।’
ক্লিনটন বলেছেন, তদন্তকারী রিপাবলিকানরা ট্রাম্পের কাছ থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, যার নামও ফাইলগুলোতে অনেকবার উল্লেখ করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ক্লিনটন স্বীকার করেছেন যে, তিনি ২০০০ এর দশকের গোড়ার দিকে ক্লিনটন ফাউন্ডেশন-সম্পর্কিত মানবিক কাজের জন্য এপস্টাইনের বিমানে ভ্রমণ করেছিলেন, কিন্তু বলেছেন যে তিনি কখনও এপস্টাইনের ব্যক্তিগত দ্বীপে যাননি।
২০১৬ সালে ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করা হিলারি ক্লিনটন বলেছেন, এপস্টাইনের সঙ্গে তার কোনও যোগাযোগ ছিল না, তিনি কখনও তার বিমানে ভ্রমণ করেননি এবং কখনও তার দ্বীপে যাননি।
অশোক ধাম মন্দিরে পদদলনে নিহত ৭, আহত ১৯
বেলগোরোদে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬
আন্তর্জাতিক সহায়তা: যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংক আর্থিক সহায়তা দিয়েছে
ডলফিনের আঘাতের আশঙ্কায় চীনে ব্যাপক প্রস্তুতি, বন্ধ ফেরি-ট্রেন
জিম্বাবুয়েতে নতুন ডাইনোসর প্রজাতির সন্ধান, বিবর্তন নিয়ে মিলল নতুন তথ্য
এআই উন্নয়নের গতি কমাতে যুক্তরাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চাইলেন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান
গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে সহিংসতা, মসজিদে আগুনের অভিযোগ
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বৈরী আবহাওয়ার ঘটনা আরো ঘন ঘন ঘটছে এবং প্রকট হয়ে উঠছে
গ্রিসে জুলাই মাসের এত শেষ দিকে তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়া অস্বাভাবিক
আলজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা তীব্র তাপপ্রবাহে আক্রান্ত
ভয়াবহ বন্যার পর কাদা ও পাথরের নিচে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছিলেন উদ্ধারকারীরা
চিলিতে ভারী বৃষ্টিতে এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত
মস্কো অঞ্চলে বিস্ফোরণে আহত তিন বিদেশিসহ ছয়জনকে হাসপাতালে ভর্তি
ইরানের লাইসেন্স বাতিল করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়
জাপান ও যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযানগুলোও বিভিন্ন গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করেছে
শ্রয়ার আইসিই’র ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্সের স্থলাভিষিক্ত হবেন
বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তাও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী
বেইজিংয়ে শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়ায় সংবর্ধনা জানায়
রুশ ড্রোন হামলায় এক নাবিক নিহত হন
ফ্রান্সে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে
চীন পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে
চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু
প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প চীনের উদ্দেশে রওনা হয়েছেন
এমভি হন্ডিয়াস নামের জাহাজাটি স্পেনের গ্রানাদিয়া বন্দরে
‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস
এই মুহূর্তে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের উপযুক্ত সময় হয়নি - জোসেফ আউন
হরমুজ প্রণালীতে একাধিক হামলার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে পড়েছে
হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা চালানো হয়েছে
পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার পথে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি