ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইরানের সরকার বিরোধী সবচেয়ে বড় আন্দোলনে রূপ নিয়েছে

আ্ন্তর্জাতিক ডেস্ক: ১১ জানু ২০২৬ ০৭:১৭ পি.এম

ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় শনিবার নতুন করে রাতভর দেশটির শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ইরানি নাগরিকরা। রোববার মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, কর্তৃপক্ষ বিক্ষোভ দমনে ‘হত্যাযজ্ঞ’ চালাচ্ছে।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ক্ষোভ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইরানের সরকার বিরোধী সবচেয়ে বড় আন্দোলনে রূপ নিয়েছে। দুই সপ্তাহ ধরে এই আন্দোলন চলছে।

বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শাসনের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে গত জুন মাসে ইসরাইলের ১২ দিনের যুদ্ধের পর দেশটিতে এই অস্থিরতা তৈরি হয়। ওই যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, তেহরানসহ ইরানের কয়েকটি শহরে নতুন বিক্ষোভে বিপুল জনতা রাস্তায় নেমেছে। পূর্বাঞ্চলীয় মাশহাদে পোস্ট করা ছবিতে দেখা গেছে, যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

ইরানে ইন্টারনেট সম্পূর্ণ  বন্ধ থাকা সত্ত্বেও এসব ভিডিও বাইরে ছড়িয়ে পড়েছে। ইন্টারনেট না থাকায় মেসেজিং অ্যাপ বা এমনকি ফোন নেটওয়ার্কের মাধ্যমে বাইরের বিশ্বের সঙ্গে স্বাভাবিক যোগাযোগকে অসম্ভব করে তুলেছে।

ইন্টারনেট ব্ল্যাকআউট এখন ৬০ ঘণ্টা অতিক্রম করেছে। রোববার সকালে ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, দেশের ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে এই সেন্সরশিপ ব্যবস্থা ইরানিদের নিরাপত্তা ও কল্যাণের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে।

কয়েকটি প্রচারিত ভিডিওতে অভিযোগ করা হয়েছে, তেহরানের একটি মর্গে নিহত বিক্ষোভকারীদের লাশ শনাক্ত করছেন তাদের স্বজনরা। তবে এসব ভিডিও যাচাই করতে পারেনি এএফপি।

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, তারা বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট ১১৬ জনের মৃত্যুর বিষফটি নিশ্চিত হয়েছে। তাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য বা অন্যান্য ৩৭ জন কর্মকর্তা  রয়েছেন।

কিন্তু অ্যাক্টিভিস্টরা সতর্ক করেছেন, ইন্টারনেট বন্ধ থাকার কারণে তথ্য প্রবাহ সীমিত হয়ে পড়েছে এবং প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান বলেছে, ইরানে হত্যাযজ্ঞ (ম্যাসাকার) চলছে। আরও প্রাণহানি রোধে বিশ্বকে এখনই পদক্ষেপ নিতে হবে।

তারা জানিয়েছে, হাসপাতালগুলো অতিমাত্রায় চাপের মুখে, রক্তের মজুদ কমে যাচ্ছে এবং অনেক বিক্ষোভকারীকে ইচ্ছাকৃতভাবে চোখে গুলি করা হয়েছে।

শনিবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া মন্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী ইসকান্দার মোমেনি জোর দিয়ে বলেন, ভাঙচুরের ঘটনা কমছে। তিনি সতর্ক করে বলেন, যারা প্রতিবাদকে ধ্বংস, বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে নিয়ে যাচ্ছে তারা জনগণের কণ্ঠস্বরকে শুনতে দিচ্ছে না।

জাতীয় পুলিশ প্রধান আহমদ-রেজা রাদানের বরাতে রাষ্ট্রীয় টেলিভিশ বলেছে, কর্তৃপক্ষ শনিবার রাতে বিক্ষোভকারীদের মধ্য থেকে গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তার করেছে। তবে কতজন বা কারা গ্রেপ্তার হয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানায়নি।

এদিকে বিক্ষোভ শুরুর পর থেকে দেশটিতে মাংসের দাম প্রায় দ্বিগুণ হয়েছে এবং কিছু দোকান খোলা থাকলেও অনেকগুলো বন্ধ রয়েছে। যেগুলো খোলা থাকে সেগুলোকে বিকেল ৪টা বা ৫টার মধ্যে বন্ধ করতে হয়। তখন নিরাপত্তা বাহিনী ব্যাপকভাবে মোতায়েন হয়।

শনিবার মোবাইল ফোন নেটওয়ার্কও বন্ধ হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ফলে প্রায় সব ধরনের যোগাযোগ অসম্ভব হয়ে পড়েছে।

বিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সর্বশেষ শাহ-এর নির্বাসিত পুত্র  রেজা পাহলভি রোববার নতুন কর্মসূচির ডাক দিয়েছেন।

তিনি বলেন, রাস্তা ছেড়ে যাবেন না। আমার হৃদয় আপনাদের সঙ্গে আছে। আমি জানি খুব শিগগিরই আমি আপনাদের পাশে থাকব।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভে সমর্থন জানিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ  যদি মানুষ হত্যা শুরু করে, তাহলে তিনি সামরিক পদক্ষেপ নেবেন।

রোববার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিলে ইরান পাল্টা আঘাত হানবে।

তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক হামলার প্রতিক্রিয়ায় দখলকৃত ভূখণ্ড এবং যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌবাহিনীর কেন্দ্রগুলো আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে।

‘দখলকৃত ভূখণ্ড’ শব্দগুচ্ছ দ্বারা তিনি সম্ভবত ইসরাইলের কথাও উল্লেখ করেছেন। ইসলামি প্রজাতন্ত্র এ ভূখণ্ড স্বীকৃতি দেয় না এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

অশোক ধাম মন্দিরে পদদলনে নিহত ৭, আহত ১৯

news image

বেলগোরোদে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

news image

আন্তর্জাতিক সহায়তা: যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংক আর্থিক সহায়তা দিয়েছে

news image

ডলফিনের আঘাতের আশঙ্কায় চীনে ব্যাপক প্রস্তুতি, বন্ধ ফেরি-ট্রেন

news image

জিম্বাবুয়েতে নতুন ডাইনোসর প্রজাতির সন্ধান, বিবর্তন নিয়ে মিলল নতুন তথ্য

news image

এআই উন্নয়নের গতি কমাতে যুক্তরাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চাইলেন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান

news image

গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে সহিংসতা, মসজিদে আগুনের অভিযোগ

news image

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বৈরী আবহাওয়ার ঘটনা আরো ঘন ঘন ঘটছে এবং প্রকট হয়ে উঠছে

news image

গ্রিসে জুলাই মাসের এত শেষ দিকে তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়া অস্বাভাবিক

news image

আলজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা তীব্র তাপপ্রবাহে আক্রান্ত

news image

ভয়াবহ বন্যার পর কাদা ও পাথরের নিচে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছিলেন উদ্ধারকারীরা

news image

চিলিতে ভারী বৃষ্টিতে এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত

news image

মস্কো অঞ্চলে বিস্ফোরণে আহত তিন বিদেশিসহ ছয়জনকে হাসপাতালে ভর্তি

news image

ইরানের লাইসেন্স বাতিল করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়

news image

জাপান ও যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযানগুলোও বিভিন্ন গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করেছে

news image

শ্রয়ার আইসিই’র ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্সের স্থলাভিষিক্ত হবেন

news image

বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তাও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী

news image

বেইজিংয়ে শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়ায় সংবর্ধনা জানায়

news image

রুশ ড্রোন হামলায় এক নাবিক নিহত হন

news image

ফ্রান্সে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে

news image

চীন পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে

news image

চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু

news image

প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প চীনের উদ্দেশে রওনা হয়েছেন

news image

এমভি হন্ডিয়াস নামের জাহাজাটি স্পেনের গ্রানাদিয়া বন্দরে

news image

‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস

news image

এই মুহূর্তে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের উপযুক্ত সময় হয়নি - জোসেফ আউন

news image

হরমুজ প্রণালীতে একাধিক হামলার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে পড়েছে

news image

হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা চালানো হয়েছে

news image

পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার পথে

news image

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি