আন্তর্জাতিক ডেস্ক ২১ ফেব্রু ২০২৬ ০৩:২৩ পি.এম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আজ শনিবার নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল খনিজ উপাদানে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ব্রাজিলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই উপাদানের মজুদ রয়েছে, যা বৈদ্যুতিক যানবাহন, সৌর প্যানেল এবং স্মার্টফোন থেকে শুরু করে জেট ইঞ্জিন এবং গাইডেড মিসাইল পর্যন্ত সবকিছুতে ব্যবহৃত হয়।
শীর্ষ রপ্তানিকারক চীনের ওপর নির্ভরতা কমাতে ভারত, নতুন সরবরাহকারীদের সন্ধানের পাশাপাশি অভ্যন্তরীণ উৎপাদন এবং পুনর্ব্যবহার সম্প্রসারণ করছে।
এক ডজনেরও বেশি মন্ত্রী এবং ব্যবসায়ী নেতাদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন লুলা।
তিনি গত বুধবার একটি বৈশ্বিক শীর্ষ সম্মেলনের জন্য নয়াদিল্লিতে পৌঁছেছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, আজ শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় দুই নেতা গুরুত্বপূর্ণ খনিজ সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন।
এছাড়া, উভয় দেশের মধ্যে বাণিজ্য সংযোগ বৃদ্ধি ও সহযোগিতা জোরদার করার প্রচেষ্টা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি ইতোমধ্যেই ব্রাজিলের রপ্তানির জন্য দশম বৃহত্তম বাজার, যেখানে ২০২৫ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য ১৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
দুই দেশ ২০৩০ সালের মধ্যে ২০ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
বিরল মৃত্তিকা বা খনিজ উৎপাদনে চীনের প্রায় একচেটিয়া অধিকার থাকায়, কিছু দেশ বিকল্প উৎস খুঁজছে।
নয়াদিল্লিতে অবস্থিত কাউন্সিল অন এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার থিঙ্ক ট্যাঙ্কের বিশেষজ্ঞ ঋষভ জৈন বলেন, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে ব্রাজিলের সঙ্গে ভারতের এই ক্রমবর্ধমান সহযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক সরবরাহ সংক্রান্ত উদ্যোগগুলোর সঙ্গে পুরোপুরি পরিপূরক।
জৈন এএফপিকে বলেন, ‘এই অংশীদারিত্বগুলো ভারতকে উন্নত প্রযুক্তি, অর্থায়ন ও উচ্চমানের প্রক্রিয়াকরণ ক্ষমতা প্রদান করে, তবুও বৈচিত্র্যময়, স্থল সম্পদের ব্যবহার নিশ্চিত করার জন্য এবং বিশ্ব বাণিজ্যের উদীয়মান নিয়ম গঠনের জন্য বৈশ্বিক দক্ষিণ জোটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
উক্রস্পেকসিস্টেমসের নতুন কারখানা যুক্তরাজ্যের সহায়তার প্রতি আস্থার প্রতিফলন
মেক্সিকোর সাংবিধানিক সংস্কার পাস
নেপালের ভোটারদের কোনো ‘ভয় ছাড়াই’ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে প্রশাসন।
‘আমার প্রিয় আমেরিকানরা, আমাদের দেশ আগের যেকোনো সময়ের চেয়ে এখন বড়, ভালো, সমৃদ্ধ ও শক্তিশালী-ট্রাম্প
শীর্ষ রপ্তানিকারক চীনের ওপর নির্ভরতা কমাতে ভারত ব্রাজিলে মুখী
প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না এলে, দেশটিকে সম্ভাব্য পরিণতির মুখে পড়তে হবে - ডোনাল্ড ট্রাম্প
তদন্তকারী রিপাবলিকানরা ট্রাম্পের কাছ থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন - ক্লিনটন
ইরান চাইছে, তার ওপর থেকে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক
বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ট্রাম্প
ইসলামাবাদ সবুজ এলাকা হারিয়ে কংক্রিট দিয়ে ভরাট হচ্ছে এ শহরটি
১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইরানের সরকার বিরোধী সবচেয়ে বড় আন্দোলনে রূপ নিয়েছে
যুক্তরাষ্ট্র তেল বিক্রি ‘অনির্দিষ্টকালের জন্য’ নিজের নিয়ন্ত্রণে রাখবে
প্রত্যেক নাগরিককে যে কোনো ডাকে তাৎক্ষণিকভাবে সাড়া দিতে হবে
বেহালা ফ্রেন্ডস ক্লাবের দুর্গাপূজা কমিটির এবারের থিম হলো ‘নবান্ন’
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কুয়েতের বিখ্যাত গ্র্যান্ড মসজিদে বাংলাদেশী ক্যালিগ্রাফি হস্তান্তর
খেলার ভেতর যুদ্ধ টেনে আনলেন ভারত ও পাকিস্তান
বিশ্ব মঞ্চে আমরা এখন এমন কাজ করছি, যা আগে কখনো হয়নি-ট্রাম্প
বিশ্ব মঞ্চে আমরা এখন এমন কাজ করছি, যা আগে কখনো হয়নি-ট্রাম্প
যুক্তরাষ্ট্রের হামলার ঠিক আগে ইরানের ফরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে অস্বাভাবিক তৎপরতার চিত্র উঠে এসেছে
হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য গত আট দিনে আমরা যা দেখেছি তার চেয়েও বড় ট্র্যাজেডি হবে- ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মাঝেই ইসরায়েলি হামলার মাত্রা আরও বেড়েছে
ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে
নেতৃত্বহীনতা ইরানকে কৌশলগতভাবে দুর্বল করে তুলবে বলে শঙ্কা করছেন বিশ্লেষকরা
ইরানি হাজিদের সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন বাদশাহ
একদিনে কমপক্ষে আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন
ধ্বংসপ্রাপ্ত মসজিদ ও বাড়িঘরের বাইরে খোলা আকাশের নিচেই নামাজ আদায় করেছেন গাজাবাসী
চীনে বিপুল উৎসাহ-উদ্দীপনায় ঈদুল আজহা উদযাপন করেছেন
অধিকৃত পশ্চিম তীর সফরে ইসরাইলি সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা