ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ইসলামী ব্যাংককে ঘিরে ‘দুর্বৃত্তচক্রের ষড়যন্ত্র হলে দেশের অর্থনীতির ক্ষতি হবে-- এডভোকেট আতিকুর রহমান

নিজস্ব প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৬ ০৪:১৪ পি.এম

২৭ এপ্রিল সোমবার
 ইসলামী ব্যাংক কর্মচারী কল্যাণ ইউনিয়ন (সিবিএ) রেজি নং-বি-১৮০২-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (রেজি নং- বাজাফে-০৮)-এর উদ্যোগে এক মতবিনিময় সভায়এ কথা বলেন কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান

রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল লস্কর মোহাম্মদ তাসনিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হোসেন, আক্তারুজ্জামান, ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠু এবং প্রচার সম্পাদক মো. হাফিজুর রহমান।
এছাড়া ইসলামী ব্যাংক কর্মচারী কল্যাণ ইউনিয়ন (সিবিএ) রেজি নং-বি-১৮০২-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মো. নুরুল হক, সেক্রেটারি মো. ইছহাক খান সাদ্দাম, সহ-সভাপতি মো. ফারুক হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. ওবায়েদুল্লাহ চৌধুরী, অর্থ সম্পাদক মো. আমিরুল ইসলাম, দফতর সম্পাদক আম্মার হোসাইন এবং সদস্য মো. আমিনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ক্লিনারদের চাকরি স্থায়ী করার দাবি জানান এবং এস আলম গ্রুপের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন। তারা অভিযোগ করেন, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে ইসলামী ব্যাংকের আমানত হ্রাস পাচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য উদ্বেগজনক।
কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল তার বক্তব্যে বলেন, সিবিএ’র বৈধ অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইউনিয়নকে শক্তিশালী করতে নিয়মতান্ত্রিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আতিকুর রহমান বলেন,একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে পরিকল্পিতভাবে অপসারণ বর্তমান বাংলাদেশের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তিনি সতর্ক করে বলেন, জনগণের আমানত কোনো লুটপাটকারী গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হলে তা জনগণ ও ব্যাংক কর্মচারীরা প্রতিহত করবে।
তিনি আরও বলেন, ব্যাংককে পরিবারতন্ত্র থেকে বের করে এনে স্থিতিশীল করার যে প্রচেষ্টা নেওয়া হয়েছে, তা সফল হবে এবং সব ধরনের চক্রান্ত নস্যাৎ হবে। ভবিষ্যতে কোনো গোষ্ঠী ব্যাংকের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে তা প্রতিরোধ করা হবে।
সভায় তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের ব্যাংকিং খাত ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে যে কোনো দুর্বৃত্তচক্রের ক্ষতি থেকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় দেশের অর্থনীতি আবারও সংকটের মুখে পড়তে পারে, যার দায় সরকারকেই বহন করতে হবে।
সভায় বক্তারা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় শ্রমিক ও কর্মচারীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন,

একই দিনে   আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) উপলক্ষে শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (রেজি নং- বাজাফে-০৮)।
সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ সভায় কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল লস্কর মোহাম্মদ তাসনিম সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের সেক্রেটারি ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্পাদক মো. সোহেল রানা মিঠু, নৌপরিবহন ফেডারেশনের মো. জাহাঙ্গীর আলম বেপারী, বাংলাদেশ আয়কর ফেডারেশন কমিটির সভাপতি এফ এম আবু সাইদ, বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক মো. সুজা উদ্দিন, জাতীয় গার্মেন্টস সোয়েটার শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. রফিক, বাংলাদেশ গার্মেন্টস লেবার কংগ্রেসের সভাপতি শামীমা আক্তার, সংযুক্ত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শেফালী হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, ন্যূনতম মজুরি নিশ্চিতকরণ এবং শ্রম আইন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদান স্বীকার করে তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সভায় আসন্ন আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথাও জানানো হয়।

আরও খবর

news image

ফরিদপুরে তিন যুগের পুরোনো সেতু এখন মরণফাঁদ, ঝুঁকিতে হাজারো মানুষ

news image

ফরিদপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ সেবায়েতের ছেলেদের বিরুদ্ধে: উদ্ধার ও স্থায়ী বরাদ্দের দাবিতে মানববন্ধন

news image

ফরিদপুরের মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

news image

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব

news image

জয়পুরহাটে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

news image

জয়পুরহাটে আখক্ষেত থেকে নিখোঁজ ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার, মোটরসাইকেল ছিনতাইয়ের ধারণা

news image

জয়পুরহাটে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অবস্থান

news image

জয়পুরহাটে মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

news image

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পুড়িয়ে হত্যা

news image

সাংবাদিকতার আড়ালে মাদক কারবারের অভিযোগ, বাড়িতে যৌথ অভিযান

news image

মহাখালীতে পুরনো ভবনে আগুন

news image

আসন্ন ইউপি নির্বাচনে কেন্দুয়ার চিরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সাইফুল ইসলাম খান শান্তি

news image

গৌরিপুরের হিন্দু বাড়িতে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, সামাজিক মাধ্যমে তোলপাড়

news image

জয়পুরহাটে অভিযানে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে

news image

সকল প্ল্যান পাশ করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ : চেয়ারম্যান

news image

পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

news image

বিবাদি আসামীরা পরিকল্পিতভাবে গুড়া মরিচ চোখে ছিটিয়ে বাদিকে অতর্কিতভাবে হামলা করে

news image

লালমনিরহাটে সমিতির অনিয়মের বিরুদ্ধে নিউজ করায়, ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

news image

পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬

news image

‎কেন্দুয়ারয় কায়সার খানকে মিথ্যা অভিযোগে মামলায় ফাঁসানোর প্রতিবাদে বঙ্গবাজারে জনসভা

news image

জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

news image

অবহেলায় নষ্ট হচ্ছে পাঁচ জেলার গুরুত্বপূর্ণ ভূমি দলিল, ফরিদপুর রেকর্ড রুমে বেহাল দশা

news image

ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা

news image

১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

news image

লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

news image

জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বোনকে হত্যার অভিযোগ ভাইদের বিরুদ্ধে

news image

ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন

news image

ফরিদপুরের বোয়ালমারী"খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

news image

ঝালকাঠিতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে জন্মাষ্টমী উদযাপন

news image

লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ,পরে প্রত্যাহার