মোঃ মনিরুজ্জামান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৬ ০৫:৫৪ পি.এম
ময়মনসিংহের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো: জাকির হোসেন বলেছেন, বর্তমান সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আইনগত সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছেন। আইনগত সহায়তা শুধু মামলা পরিচালনায় সীমাবদ্ধ নয়, এটি আইনি পরামর্শ, বিকল্প বিরোধ নিষ্পত্তি এবং সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল সাড়ে ৮টায় নগরীর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে একটি বর্নাঢ্য র্যালী টাউন হলে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় অংশ নেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো: জাকির হোসেন। সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারের লক্ষ্যে যথাযোগ্য মর্যাদায় এ দিবসটি পালিত হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বলেন, একসময় দেশে আইনগত সহায়তার উদ্যোগ মূলত বেসরকারি সংস্থাগুলোর মাধ্যমে পরিচালিত হতো। সরকারি পর্যায়ে আইনগত সহায়তা কার্যক্রমের প্রাথমিক কাঠামো যথেষ্ট সীমাবদ্ধ ছিল, বলেও তিনি উল্লেখ করেন। অতীতে দরিদ্র মানুষের জন্য আইনি সহায়তার সুযোগ থাকলেও তা ছিল অকার্যকর ও বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আইনগত সহায়তার ধারণাকে কার্যকর রূপ দেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর সময়েই একটি কমিটি গঠন এবং তহবিল সৃষ্টির মাধ্যমে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আইনি সহায়তার পথ সুগম হয়।
সভাপতির বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, জেলা লিগ্যাল এইড অফিসে ধনী-গরিব নির্বিশেষে সবাই সেখানে আইনি পরামর্শ নিতে পারেন। পরামর্শ গ্রহণে কোনো আর্থিক সীমাবদ্ধতা নেই। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সম্মিলিত প্রচেষ্টায় দেশের অসহায়, দরিদ্র ও ন্যায়বিচারপ্রার্থী মানুষের আইনগত অধিকার নিশ্চিত করার এই মহৎ কর্মসূচি ভবিষ্যতে আরও শক্তিশালী ও কার্যকর হবে।
সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, এই দেশ স্বাধীন হয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন নিশ্চিত করার জন্য। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মূল চেতনাই ছিল মানুষের মুক্তি। কিন্তু আজও যদি একজন সাধারণ মানুষ, একজন অসহায় কৃষক মনে করেন যে আইন কেবল বিত্তবান, সমাজপতি কিংবা প্রভাবশালীদের জন্য, তবে তা আমাদের রাষ্ট্র ও সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। এ সময় তিনি আইনজীবীদের উদ্দেশে বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষ যেন আপনাদের কাছ থেকেও বঞ্চিত না হয়। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সকলে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সিভিল জজ সাহেরা বিবি এবং তানজিনা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ নূরুল হক, বিজ্ঞ সরকারি কৌশুলী মোঃ আজহারুল হক, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর মোঃ আনোয়ার আজিজ টুটুল। সভায় ময়মনসিংহের বিজ্ঞ বিচারকমন্ডলী ,আইনজীবী, স্থানীয় প্রশাসন, মানবাধিকার সংগঠন , বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
সাংবাদিক দেওয়ান ইমন এর উপর হামলা ও অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
লালমনিরহাটের কালীগঞ্জে রাস্তার বেহাল দশা! ভোগান্তিতে কয়েক লাখ মানুষ
সরকারি আইনগত সহায়তা গতিশীল করতে কাজ করছেন প্রধানমন্ত্রী : জেলা জজ
জটিল রোগে আক্রান্ত আব্দুল হাসেম মিয়ার পাশে দাড়িয়েছেন ফরিদা খানম
ঢাকার প্রথমবার নারী জেলা প্রশাসক ফরিদা খানম কে ফুলেল শুভেচ্ছা জানালেন সম্পাদক ওমর ফারুক জালাল
ইসলামী ব্যাংককে ঘিরে ‘দুর্বৃত্তচক্রের ষড়যন্ত্র হলে দেশের অর্থনীতির ক্ষতি হবে-- এডভোকেট আতিকুর রহমান
টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
দক্ষিণগাঁও ও নন্দীপাড়ায় ডিএসসিসির রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লক্ষ্মীপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত : সড়ক অবরোধ
বোচাগঞ্জে বিষ্ণু মন্দিরে চুরি, সোনা-রূপাসহ পূজার সামগ্রী লুট
মমেকহা আইডিএস সফলভাবে শেষ করলো তাদের মেয়াদ"শেষ করলো ৫৬টি কাজ "
চলন্ত ট্রেনের ছাঁদে ছুরিকাঘাতে ছিনতাই, যুবক হাসপাতালে
বোচাগঞ্জে একাধিক মামলার আসামি লাইসুর রহমান গ্রেফতার
গলাচিপায় উলানিয়া হাট স্কুল এন্ড কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
খানসামায় আগুনে পুড়ল ৫ দোকান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘সরস্বতী জ্ঞান মন্দির’-এর শুভ উদ্বোধন ও শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা
দিনাজপুরে শ্রমিক জনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
লালমনিরহাটে ফুয়েল কার্ডের ছবি অমিল থাকায় গ্যারেজ কর্মচারীকে ইউএনওর থাপ্পড়
৪৫ বছর ইমামতির পর রাজকীয় বিদায়,ছয় দিন পর চিরবিদায়
"সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু" অলৌকিক ভাবে বেঁচে যাওয়া শিশুর বাড়িতে নিয়মিত খাবার পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রতারণার অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা, বিভিন্ন আদালতে বিচারাধীন
আশা আক্তারের চাঞ্চল্যকর তথ্য ফাঁস আইনের চিরুনী তল্লাশিতে
বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার
লাকসামে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: ঘটনাকে ঘিরে শোক ও উদ্বেগ
বরুড়ায় অবৈধ ভাবে ফসলিজমির মাটি কেটে বিক্রি ১ লাখ টাকা জরিমানা আদায়
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, এলাকায় মানববন্ধন
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হলেও ভূমিকম্পের স্থায়িত্ব ছিল স্বল্প সময়ের
ভারসাম্যহীন মায়ের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান এলাকাবাসীর
বাড়িতে আগুন, ঘরের মেঝেতে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ