ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ঢাকার প্রথমবার নারী জেলা প্রশাসক ফরিদা খানম কে ফুলেল শুভেচ্ছা জানালেন সম্পাদক ওমর ফারুক জালাল

ডেস্ক খবর ২৮ এপ্রিল ২০২৬ ০৪:৩৪ পি.এম

বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে লেখা হলো এক নতুন সোনালি অধ্যায়। রাজধানী ঢাকা জেলার প্রশাসক হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করলেন একজন নারী ফরিদা খানম। এটি শুধু একটি পদায়নের সংবাদ নয়, এটি বাংলাদেশের কোটি নারীর বুকে জ্বালিয়ে দেওয়া এক নতুন আশার আলো।

এই গৌরবময় মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সোমবার ২৭ এপ্রিল ২০২৬ইং তারিখে ফুলের তোড়া হাতে নিয়ে ছুটে আসেন দেশের বহুল প্রচারিত ইংরেজী জাতীয় দৈনিক ডেইলি প্রেজেন্ট টাইমস্-এর প্রধান সম্পাদক -মোঃ ওমর ফারুক জালাল। উষ্ণ ও প্রাণঢালা এই সাক্ষাতে তিনি নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।

ঢাকার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক,রাজধানী ঢাকা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ, বৃহত্তম ও সবচেয়ে ব্যস্ততম জেলা। কোটি মানুষের এই মহানগরীর প্রশাসনিক হাল ধরা যেকোনো কর্মকর্তার জন্যই সর্বোচ্চ সম্মান ও সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। সেই দায়িত্বে প্রথমবারের মতো একজন নারীর আসীন হওয়া নিঃসন্দেহে বাংলাদেশের নারী ক্ষমতায়নের পথে এক যুগান্তকারী মাইলফলক।

ফরিদা খানমের এই ঐতিহাসিক অভিষেক আরও একবার প্রমাণ করল  মেধা, সাহস ও অধ্যবসায় থাকলে এ দেশের নারীরা যেকোনো শিখরে পৌঁছাতে পারেন।

ডেইলি প্রেজেন্ট টাইমস্-এর প্রধান সম্পাদক মোঃ ওমর ফারুক জালাল ফুলের তোড়া তুলে দিয়ে আবেগের সঙ্গে বলেন,

‘‘ফরিদা খানমের এই অর্জন কেবল তাঁর একার নয়, এটি দেশের প্রতিটি স্বপ্নবাজ নারীদের গর্ব ও অহংকার। ঢাকার মতো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলার প্রশাসনিক দায়িত্বে একজন যোগ্য, মেধাবী ও দূরদর্শী নারীর আসীন হওয়া বাংলাদেশের ইতিহাসে এক উজ্জ্বল দিগন্ত উন্মোচন করল। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও নিষ্ঠাবান কর্মপ্রচেষ্টায় ঢাকার প্রশাসন আরও গতিশীল, স্বচ্ছ ও সত্যিকারের জনবান্ধব হয়ে উঠবে।”

কে এই ফরিদা খানম? ফরিদা খানম এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক ছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি জেলা প্রশাসক হয়ে চট্টগ্রামে গিয়েছিলেন। এক বছর পর তাঁকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনা হয়। দীর্ঘ প্রশাসনিক কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও অসাধারণ দক্ষতার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে নিজেকে প্রমাণ করেছেন। ঢাকা জেলার প্রশাসক হিসেবে তাঁর এই নিয়োগ তাঁর দীর্ঘ কর্মজীবনের সর্বোচ্চ স্বীকৃতি এবং রাষ্ট্রের প্রতি তাঁর অবদানের যথার্থ পুরস্কার।

বাংলাদেশে নারীর ক্ষমতায়নের অগ্রযাত্রা আজ আর কেবল স্লোগানে সীমাবদ্ধ নয়। রাজনীতি, বিচার বিভাগ, সশস্ত্র বাহিনী, কূটনীতি থেকে শুরু করে প্রশাসনের প্রতিটি স্তরে আজ নারীরা তাঁদের মেধা ও যোগ্যতার দীপ্তিমান প্রমাণ রাখছেন। ঢাকার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে ফরিদা খানমের শপথ সেই গৌরবময় অগ্রযাত্রাকে নতুন উচ্চতায় নিয়ে গেল।

অভিনন্দনের জোয়ারে ভাসছেন ফরিদা খানম,ফরিদা খানমের এই অনন্য অর্জনে দেশের সর্বমহল থেকে অভিনন্দন ও ভালোবাসার ঢল নামছে। সরকারি কর্মকর্তা, সাংবাদিক সমাজ, নারী সংগঠন ও সুশীল সমাজের বিশিষ্ট প্রতিনিধিরা তাঁকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন।

নতুন দায়িত্বে ফরিদা খানম ঢাকার কোটি মানুষের সেবায় নিজেকে সম্পূর্ণরূপে নিবেদিত রাখবেন এবং একজন আদর্শ, দূরদর্শী ও জনবান্ধব প্রশাসক হিসেবে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবেন এমনটাই সমগ্র দেশবাসীর প্রত্যাশা।

আরও খবর

news image

লালমনিরহাটের কালীগঞ্জে রাস্তার বেহাল দশা! ভোগান্তিতে কয়েক লাখ মানুষ

news image

সরকারি আইনগত সহায়তা গতিশীল করতে কাজ করছেন প্রধানমন্ত্রী : জেলা জজ

news image

জটিল রোগে আক্রান্ত আব্দুল হাসেম মিয়ার পাশে দাড়িয়েছেন ফরিদা খানম

news image

ঢাকার প্রথমবার নারী জেলা প্রশাসক ফরিদা খানম কে ফুলেল শুভেচ্ছা জানালেন সম্পাদক ওমর ফারুক জালাল

news image

ইসলামী ব্যাংককে ঘিরে ‘দুর্বৃত্তচক্রের ষড়যন্ত্র হলে দেশের অর্থনীতির ক্ষতি হবে-- এডভোকেট আতিকুর রহমান

news image

টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

দক্ষিণগাঁও ও নন্দীপাড়ায় ডিএসসিসির রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

news image

লক্ষ্মীপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত : সড়ক অবরোধ

news image

বোচাগঞ্জে বিষ্ণু মন্দিরে চুরি, সোনা-রূপাসহ পূজার সামগ্রী লুট

news image

মমেকহা আইডিএস সফলভাবে শেষ করলো তাদের মেয়াদ"শেষ করলো ৫৬টি কাজ "

news image

চলন্ত ট্রেনের ছাঁদে ছুরিকাঘাতে ছিনতাই, যুবক হাসপাতালে

news image

বোচাগঞ্জে একাধিক মামলার আসামি লাইসুর রহমান গ্রেফতার

news image

গলাচিপায় উলানিয়া হাট স্কুল এন্ড কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

news image

খানসামায় আগুনে পুড়ল ৫ দোকান

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘সরস্বতী জ্ঞান মন্দির’-এর শুভ উদ্বোধন ও শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা

news image

দিনাজপুরে শ্রমিক জনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

news image

লালমনিরহাটে ফুয়েল কার্ডের ছবি অমিল থাকায় গ্যারেজ কর্মচারীকে ইউএনওর থাপ্পড়

news image

৪৫ বছর ইমামতির পর রাজকীয় বিদায়,ছয় দিন পর চিরবিদায়

news image

"সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু" অলৌকিক ভাবে বেঁচে যাওয়া শিশুর বাড়িতে নিয়মিত খাবার পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী

news image

প্রতারণার অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা, বিভিন্ন আদালতে বিচারাধীন

news image

আশা আক্তারের চাঞ্চল্যকর তথ্য ফাঁস আইনের চিরুনী তল্লাশিতে

news image

বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার

news image

লাকসামে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: ঘটনাকে ঘিরে শোক ও উদ্বেগ

news image

বরুড়ায় অবৈধ ভাবে ফসলিজমির মাটি কেটে বিক্রি ১ লাখ টাকা জরিমানা আদায়

news image

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, এলাকায় মানববন্ধন

news image

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হলেও ভূমিকম্পের স্থায়িত্ব ছিল স্বল্প সময়ের

news image

ভারসাম্যহীন মায়ের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান এলাকাবাসীর

news image

বাড়িতে আগুন, ঘরের মেঝেতে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

news image

বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশনের মর্যাদা পেল আজ

news image

ধার নেওয়া টাকা পরিশোধ না করে জুয়া-ক্যাসিনো খেলার অভিযোগ, আদালতে মামলার প্রস্তুতি