ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

১ মে কর্মসূচি বাস্তবায়নে রেল শ্রমিক নেতাদের সাথে শ্রমিক কল্যাণের বৈঠক

নিজেস্ব প্রতিবিদক ২৮ এপ্রিল ২০২৬ ০৮:১৮ পি.এম

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল)-এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন । বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান। আজ মঙ্গলবার বিকাল ৪টায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিআরইএল-এর সভাপতি মোঃ আক্তারুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কবির আহমেদ, মুজিবুর রহমান ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তাসনিম।

সভা পরিচালনা করেন সেক্রেটারি মোঃ মনিরুল ইসলাম মজুমদার। এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মোঃ সেলিম পাটোয়ারী, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান ও রেনায়েল আলম, যুগ্ম সম্পাদক মোঃ ওমর ফারুক ও আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাজেদুল ইসলাম, মোঃ খায়রুল বাসার, অফিস সম্পাদক মোঃ আসাদুল্লাহ শিশির, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান, কেন্দ্রীয় সদস্য আবু ইউসুফ, ঢাকা অঞ্চল সহ-সভাপতি কে এম মাইনুল ইসলাম, মেকানিক্যাল শাখার সভাপতি মোঃ আজিমুদ্দিন এবং ঢাকা লোকোরানিং-এর সভাপতি মোঃ মিরাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আতিকুর রহমান বলেন,  সাধারণ শ্রমিকরা আগ্রহভরে শ্রমিক কল্যাণ ফেডারেশনে যোগ দেয়, কারণ এটি একটি ব্যতিক্রমধর্মী সংগঠন। শ্রমিকদের মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে হবে এবং সেক্টরভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের মানোন্নয়ন নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আমাদের আন্দোলন ব্যক্তি স্বার্থের জন্য নয়,বরং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, শোষণ থেকে মুক্তি এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনের আন্দোলন। বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে দুর্নীতি বন্ধ হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানকে ব্র্যান্ডিং করতে হবে এবং তিন দিনের কাজ এক দিনে করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। বিরোধী দলের শ্রমিক সংগঠন হিসেবে আমাদের চ্যালেঞ্জ বেশি, তাই সেই অনুযায়ী সংগঠনকে শক্তিশালী করতে হবে।

সভায় গত জারিকৃত অধ্যাদেশ  প্রতিষ্ঠানভিত্তিক পাঁচটি ট্রেড ইউনিয়নের পরিবর্তে তিনটি করার সিদ্ধান্তের সমালোচনা করা হয়। একই সঙ্গে শ্রমিকদের অবসর গ্রহণের পর নেতৃত্বে দীর্ঘদিন থাকার প্রবণতা বন্ধ করে নতুন নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এর আগে সভায় বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল) রেজি নং বি-১৭০৩ এর ২৪তম দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ সম্মেলন সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি লাভজনক রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধির দাবিও জানানো হয়।

একই দিনে

আন্তর্জাতিক শ্রমিক দিবস উদ্যাপন উপলক্ষে মাল্টিমিডিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাজেফে ০৮। ২৮ এপ্রিল মঙ্গলবার রাত ৭:৩০ মিনিট  বাগিচা থাই অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট, সেগুনবাগিচায় এ সভা অনুষ্ঠিত হয়।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফরিদপুরে তিন যুগের পুরোনো সেতু এখন মরণফাঁদ, ঝুঁকিতে হাজারো মানুষ

news image

ফরিদপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ সেবায়েতের ছেলেদের বিরুদ্ধে: উদ্ধার ও স্থায়ী বরাদ্দের দাবিতে মানববন্ধন

news image

ফরিদপুরের মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

news image

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব

news image

জয়পুরহাটে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

news image

জয়পুরহাটে আখক্ষেত থেকে নিখোঁজ ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার, মোটরসাইকেল ছিনতাইয়ের ধারণা

news image

জয়পুরহাটে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অবস্থান

news image

জয়পুরহাটে মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

news image

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পুড়িয়ে হত্যা

news image

সাংবাদিকতার আড়ালে মাদক কারবারের অভিযোগ, বাড়িতে যৌথ অভিযান

news image

মহাখালীতে পুরনো ভবনে আগুন

news image

আসন্ন ইউপি নির্বাচনে কেন্দুয়ার চিরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সাইফুল ইসলাম খান শান্তি

news image

গৌরিপুরের হিন্দু বাড়িতে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, সামাজিক মাধ্যমে তোলপাড়

news image

জয়পুরহাটে অভিযানে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে

news image

সকল প্ল্যান পাশ করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ : চেয়ারম্যান

news image

পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

news image

বিবাদি আসামীরা পরিকল্পিতভাবে গুড়া মরিচ চোখে ছিটিয়ে বাদিকে অতর্কিতভাবে হামলা করে

news image

লালমনিরহাটে সমিতির অনিয়মের বিরুদ্ধে নিউজ করায়, ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

news image

পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬

news image

‎কেন্দুয়ারয় কায়সার খানকে মিথ্যা অভিযোগে মামলায় ফাঁসানোর প্রতিবাদে বঙ্গবাজারে জনসভা

news image

জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

news image

অবহেলায় নষ্ট হচ্ছে পাঁচ জেলার গুরুত্বপূর্ণ ভূমি দলিল, ফরিদপুর রেকর্ড রুমে বেহাল দশা

news image

ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা

news image

১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

news image

লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

news image

জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বোনকে হত্যার অভিযোগ ভাইদের বিরুদ্ধে

news image

ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন

news image

ফরিদপুরের বোয়ালমারী"খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

news image

ঝালকাঠিতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে জন্মাষ্টমী উদযাপন

news image

লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ,পরে প্রত্যাহার