বিশেষ প্রতিনিধি ০৮ এপ্রিল ২০২৬ ০১:৪৪ পি.এম
দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়ে ১ কোটি ১৭ লাখে উন্নীত দেশের অর্থনৈতিক কাঠামোর প্রকৃত চিত্র তুলে ধরতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর চূড়ান্ত ন্যাশনাল রিপোর্ট আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। শুমারির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২টি, যা ২০১৩ সালের তুলনায় প্রায় ৪৯.৬৮ শতাংশ বেশি। ২০১৩ সালে এই সংখ্যা ছিল ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫টি।
মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার আগারগাঁওয়ে বিবিএস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই রিপোর্ট প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি।
২০১৩ থেকে ২০২৪ সালের ব্যবধানে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে প্রায় ৫০ শতাংশ। বর্তমানে দেশে পল্লি এলাকায় ৭৩.৮৬ লাখ এবং শহর এলাকায় ৪৩.১৭ লাখ অর্থনৈতিক ইউনিট রয়েছে। দুই এলাকাতেই প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
অর্থনৈতিক ইউনিটে নিয়োজিত মোট জনবল এখন ৩ কোটি ৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন, যা ২০১৩ সালে ছিল ২ কোটি ৪৫ লাখ। নিয়োজিত জনবলের মধ্যে ৮৩.২৮% পুরুষ এবং ১৬.৭১% নারী।
দেশের মোট অর্থনৈতিক ইউনিটের মধ্যে ৫৬.৬৭% মাইক্রো শিল্প এবং ৩৮.৭৪% কুটির শিল্প। দেশের মোট ইউনিটের ৯০.০২% সেবা খাতের অন্তর্ভুক্ত এবং ৯.৯৮% শিল্প খাতের। এর মধ্যে পাইকারি ও খুচরা ব্যবসা এবং মোটরযান মেরামত খাতের ইউনিটের সংখ্যা সর্বাধিক (৪১.৮২%)।
বিভাগ হিসেবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৭.০৮% ইউনিট অবস্থিত এবং সর্বনিম্ন সিলেটে ৪.৬৭%। প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, "বর্তমান সরকারের উন্নয়ন দর্শনের মূলে রয়েছে তথ্যনির্ভর পরিকল্পনা (data-driven planning)। অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল আমাদের অর্থনীতির একটি বিস্তৃত ও সম্ভাবনাময় চিত্র তুলে ধরে। বিশেষ করে মাইক্রো ও কুটির শিল্পের শক্তিশালী উপস্থিতি আমাদের অর্থনীতির মূল ভিত্তি হিসেবে কাজ করছে।"
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মিজ আলেয়া আক্তার বলেন, "প্রথমবারের মতো আধুনিক CAPI পদ্ধতিতে ট্যাবলেট ব্যবহার করে তথ্য সংগ্রহ করায় তথ্যের নির্ভুলতা নিশ্চিত হয়েছে। শুমারি শেষ হওয়ার এক মাসের মধ্যে প্রাথমিক রিপোর্ট এবং খুব দ্রুততম সময়ে ন্যাশনাল রিপোর্ট প্রকাশ বিবিএস-এর জন্য একটি বড় মাইলফলক।"
পরিকল্পনা বিভাগের সচিব জনাব এস. এম. শাকিল আখতার তার বক্তব্যে ক্ষুদ্র ও মাঝারি (SME) শিল্পবান্ধব নীতি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএস-এর মহাপরিচালক জনাব মোঃ ফরহাদ সিদ্দিক।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান এবং স্বাগত বক্তব্য ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন প্রকল্প পরিচালক ড. দিপংকর রায়। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, গবেষক ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো
অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ
দারাজ ৪.৪ সামার সেল: সিজনের সেরা ডিল নিয়ে আসছে দারুণ সব অফার
বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ
১০দিন বন্ধ শেষে ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ন্যাশনাল ব্যাংকসহ চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ
বাংলাদেশ চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BCCCI) আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশে এলো টেকনোর নতুন চমক: ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভ-জি
বিজিএমইএ’র ২০২৬ সংবর্ধনায় বিএনপি মনোনীত সংসদ সদস্য মোঃ আবুল কালাম
শিল্পবান্ধব নীতি প্রণয়নে জনপ্রতিনিধিদের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান বিজিএমইএ-র প্রথম সহ-সভাপতি সেলিম রহমানের
ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতা জোরদারে কাজ করবে ইউনিমাস হোল্ডিংস ও ডিআইইউ
ন্যাশনাল ব্যাংক ও ডি-লোকাল-এর মধ্যে রেমিট্যান্স সার্ভিস চালু
"বেগমবাজার-মৌলভীবাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন: ব্যবসায়ীদের ভাগ্যউন্নয়নে নতুন চমকের প্রত্যাশা হাজী মো. উল্লাহ রাজেশের"
ন্যাশনাল ব্যাংকের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
রমজানের আগেই হিলিতে পেঁয়াজ ও রসুনের দামে ঊর্ধ্বগতি
ধর্মঘট স্থগিত, সচল হলো চট্টগ্রাম বন্দর
বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির আহবায়ক কমিটি'র কার্যক্রম ও খসড়া গঠনতন্ত্র (সংশোধিত) ২০২৬ অনুমোদিত
আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ-এর বড় সাফল্য: প্রথম দিনেই মিলল এশিয়ান দেশের বিশাল রপ্তানি আদেশ
আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় নজর কাড়ছে ‘দি লেবেল কিং’-এর উদ্ভাবনী ও সাশ্রয়ী প্যাকেজিং সলিউশন
মাস্টারব্যাচ শিল্পে নতুন দিগন্ত ও র্যাডুকার ভবিষ্যৎ লক্ষ্য: আন্তর্জাতিক প্যাকেজিং মেলায় হাফিজুল ইসলাম লিটন
বাংলাদেশ কমার্স ব্যাংকের দৃশ্যমান নিয়ন্ত্রণ নিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ‘পিএমআই’ অত্যন্ত কার্যকর টুল: গভর্নর ড. আহসান এইচ মনসুর
শিপিং কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ জানুয়ারি থেকে ঢাকায় আন্তর্জাতিক ইয়ার্ন ও ডেনিম শো শুরু
ভ্যাটের পাওনা টাকা পাওয়ার জন্য করদাতাদের আর সশরীরে অফিসে যেতে হবে না - এনবিআর
রাজধানীতে ‘NRB গ্লোবাল কনভেনশন ২০২৫’ অনুষ্ঠিত: প্রবাসীদের অংশগ্রহণে মুখরিত ঢাকা
ভোমরা স্থলবন্দরছ পাঁচ মাসে রাজস্ব আয় ৫১২ কোটি টাকা
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন মো: ইকবাল হোসেন চৌধুরী
ন্যাশনাল ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন সৈয়দ জুবায়ের আহমদ
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন