বিশেষ প্রতিনিধি ৩০ ডিসেম্বার ২০২৫ ০৬:১৯ পি.এম
বাংলাদেশের প্রবাসী বাঙালিদের জন্য আয়োজিত সবচেয়ে বড় আয়োজন ‘NRB গ্লোবাল কনভেনশন ২০২৫’ আজ ঢাকার হোটেল শেরাটনে অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের প্রায় ২৫টি দেশ থেকে আসা এক হাজারের বেশি প্রবাসী—যাদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আইটি পেশাদাররা রয়েছেন—এই কনভেনশনে অংশগ্রহণ করেন।
আজ সকাল ১১টায় কনভেনশনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব এম. ডি. তৌহিদ হোসেন। পরবর্তীতে সন্ধ্যায় আয়োজিত সমাপ্তি অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।
উপদেষ্টাদ্বয় তাঁদের বক্তব্যে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সমর্থনের আশ্বাস দেন। তাঁরা উল্লেখ করেন যে, প্রবাসী বাঙালি সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বহির্বিশ্বে দেশের মর্যাদা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কনভেনশনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মূল্যবান আলোচনা করেন।
এই কনভেনশনে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চেম্বারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আমেরিকা-বাংলাদেশ চেম্বার, কানাডা-বাংলাদেশ চেম্বার, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার ও UK-BCCCI,
ঢাকা ও দুবাইয়ের ব্যবসায়িক কাউন্সিল,সিঙ্গাপুর, জাপান, কোরিয়া ও অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার।
এই আয়োজনের মাধ্যমে প্রবাসী বাঙালিদের মেধা ও দক্ষতা ব্যবহারের মাধ্যমে দেশের সমৃদ্ধি অর্জনে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে আয়োজকরা মনে করেন।
ন্যাশনাল ব্যাংকসহ চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ
বাংলাদেশ চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BCCCI) আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশে এলো টেকনোর নতুন চমক: ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভ-জি
বিজিএমইএ’র ২০২৬ সংবর্ধনায় বিএনপি মনোনীত সংসদ সদস্য মোঃ আবুল কালাম
শিল্পবান্ধব নীতি প্রণয়নে জনপ্রতিনিধিদের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান বিজিএমইএ-র প্রথম সহ-সভাপতি সেলিম রহমানের
ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতা জোরদারে কাজ করবে ইউনিমাস হোল্ডিংস ও ডিআইইউ
ন্যাশনাল ব্যাংক ও ডি-লোকাল-এর মধ্যে রেমিট্যান্স সার্ভিস চালু
"বেগমবাজার-মৌলভীবাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন: ব্যবসায়ীদের ভাগ্যউন্নয়নে নতুন চমকের প্রত্যাশা হাজী মো. উল্লাহ রাজেশের"
ন্যাশনাল ব্যাংকের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
রমজানের আগেই হিলিতে পেঁয়াজ ও রসুনের দামে ঊর্ধ্বগতি
ধর্মঘট স্থগিত, সচল হলো চট্টগ্রাম বন্দর
বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির আহবায়ক কমিটি'র কার্যক্রম ও খসড়া গঠনতন্ত্র (সংশোধিত) ২০২৬ অনুমোদিত
আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ-এর বড় সাফল্য: প্রথম দিনেই মিলল এশিয়ান দেশের বিশাল রপ্তানি আদেশ
আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় নজর কাড়ছে ‘দি লেবেল কিং’-এর উদ্ভাবনী ও সাশ্রয়ী প্যাকেজিং সলিউশন
মাস্টারব্যাচ শিল্পে নতুন দিগন্ত ও র্যাডুকার ভবিষ্যৎ লক্ষ্য: আন্তর্জাতিক প্যাকেজিং মেলায় হাফিজুল ইসলাম লিটন
বাংলাদেশ কমার্স ব্যাংকের দৃশ্যমান নিয়ন্ত্রণ নিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ‘পিএমআই’ অত্যন্ত কার্যকর টুল: গভর্নর ড. আহসান এইচ মনসুর
শিপিং কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ জানুয়ারি থেকে ঢাকায় আন্তর্জাতিক ইয়ার্ন ও ডেনিম শো শুরু
ভ্যাটের পাওনা টাকা পাওয়ার জন্য করদাতাদের আর সশরীরে অফিসে যেতে হবে না - এনবিআর
রাজধানীতে ‘NRB গ্লোবাল কনভেনশন ২০২৫’ অনুষ্ঠিত: প্রবাসীদের অংশগ্রহণে মুখরিত ঢাকা
ভোমরা স্থলবন্দরছ পাঁচ মাসে রাজস্ব আয় ৫১২ কোটি টাকা
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন মো: ইকবাল হোসেন চৌধুরী
ন্যাশনাল ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন সৈয়দ জুবায়ের আহমদ
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ, অংশ নিচ্ছে ১২ দেশ
গোবিন্দগঞ্জে ক্রেতাদের নাভিশ্বাস; কাঁচা মরিচের দাম ৩২০ টাকা
গোবিন্দগঞ্জে ক্রেতাদের নাভিশ্বাস; কাঁচা মরিচের দাম ৩২০ টাকা
অগ্রযাত্রায় আরও একটি মাইলফলক সার্ভিস চালু করলো জনতা ব্যাংক
“সোনালী ব্যাংকের এসএমটি সভায় সেরা কর্মীদের পুরস্কার প্রদান"