বিশেষ প্রতিনিধি ২৮ ফেব্রু ২০২৬ ০৮:২০ পি.এম
রাজধানীর আর্মি গলফ ক্লাবে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ পোশাক শিল্প পরিবার থেকে নির্বাচিত প্রতিনিধি ও সংসদ সদস্যদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। উক্ত অনুষ্ঠানে বিশেষ সম্মাননা গ্রহণ করেছেন কুমিল্লা-৯ সংসদীয় আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য এবং দেশের স্বনামধন্য পোশাক শিল্প প্রতিষ্ঠান চৈতি গার্মেন্টস-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম এমপি।
বিজিএমইএ-র উদ্যোগে আয়োজিত এই ‘ইফতার, দোয়া মাহফিল ও সংবর্ধনা সভা’য় পোশাক খাত থেকে উঠে আসা নীতিনির্ধারকদের সম্মাননা প্রদান করা হয়। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আবুল কালামের হাতে এই বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে পোশাক শিল্প পরিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের বরণ করে নেওয়া হয়। বক্তারা বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি পোশাক খাতের উদ্যোক্তারা সরাসরি নীতিনির্ধারণীতে থাকায় এ খাতের সংকট নিরসন ও রফতানি প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। অনুষ্ঠানে বিশ্ববাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় রফতানি বহুমুখীকরণে সরকারের পক্ষ থেকে জোরালো নীতিনির্ধারণী সহায়তা এবং সহজ শর্তে বিনিয়োগ সুবিধার আহ্বান জানানো হয়।
তৃণমূল পর্যায়ে জনপ্রিয় এবং সফল শিল্পোদ্যোক্তা হিসেবে মোঃ আবুল কালাম দীর্ঘকাল ধরে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ধানের শীষ প্রতীকে জনরায় নিয়ে জাতীয় সংসদে তাঁর সরব উপস্থিতি পোশাক শিল্পের আধুনিকায়ন, নীতি সহায়তা ও শ্রমিক কল্যাণে নতুন মাত্রা যোগ করবে বলে বিজিএমইএ নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিজিএমইএ-র বর্তমান ও প্রাক্তন পর্ষদ সদস্য, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক এবং দেশের বিশিষ্ট রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশের শান্তি, সমৃদ্ধি এবং পোশাক শিল্পের উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিজিএমইএ’র ২০২৬ সংবর্ধনায় বিএনপি মনোনীত সংসদ সদস্য মোঃ আবুল কালাম
শিল্পবান্ধব নীতি প্রণয়নে জনপ্রতিনিধিদের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান বিজিএমইএ-র প্রথম সহ-সভাপতি সেলিম রহমানের
ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতা জোরদারে কাজ করবে ইউনিমাস হোল্ডিংস ও ডিআইইউ
ন্যাশনাল ব্যাংক ও ডি-লোকাল-এর মধ্যে রেমিট্যান্স সার্ভিস চালু
"বেগমবাজার-মৌলভীবাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন: ব্যবসায়ীদের ভাগ্যউন্নয়নে নতুন চমকের প্রত্যাশা হাজী মো. উল্লাহ রাজেশের"
ন্যাশনাল ব্যাংকের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
রমজানের আগেই হিলিতে পেঁয়াজ ও রসুনের দামে ঊর্ধ্বগতি
ধর্মঘট স্থগিত, সচল হলো চট্টগ্রাম বন্দর
বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির আহবায়ক কমিটি'র কার্যক্রম ও খসড়া গঠনতন্ত্র (সংশোধিত) ২০২৬ অনুমোদিত
আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ-এর বড় সাফল্য: প্রথম দিনেই মিলল এশিয়ান দেশের বিশাল রপ্তানি আদেশ
আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় নজর কাড়ছে ‘দি লেবেল কিং’-এর উদ্ভাবনী ও সাশ্রয়ী প্যাকেজিং সলিউশন
মাস্টারব্যাচ শিল্পে নতুন দিগন্ত ও র্যাডুকার ভবিষ্যৎ লক্ষ্য: আন্তর্জাতিক প্যাকেজিং মেলায় হাফিজুল ইসলাম লিটন
বাংলাদেশ কমার্স ব্যাংকের দৃশ্যমান নিয়ন্ত্রণ নিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ‘পিএমআই’ অত্যন্ত কার্যকর টুল: গভর্নর ড. আহসান এইচ মনসুর
শিপিং কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ জানুয়ারি থেকে ঢাকায় আন্তর্জাতিক ইয়ার্ন ও ডেনিম শো শুরু
ভ্যাটের পাওনা টাকা পাওয়ার জন্য করদাতাদের আর সশরীরে অফিসে যেতে হবে না - এনবিআর
রাজধানীতে ‘NRB গ্লোবাল কনভেনশন ২০২৫’ অনুষ্ঠিত: প্রবাসীদের অংশগ্রহণে মুখরিত ঢাকা
ভোমরা স্থলবন্দরছ পাঁচ মাসে রাজস্ব আয় ৫১২ কোটি টাকা
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন মো: ইকবাল হোসেন চৌধুরী
ন্যাশনাল ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন সৈয়দ জুবায়ের আহমদ
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ, অংশ নিচ্ছে ১২ দেশ
গোবিন্দগঞ্জে ক্রেতাদের নাভিশ্বাস; কাঁচা মরিচের দাম ৩২০ টাকা
গোবিন্দগঞ্জে ক্রেতাদের নাভিশ্বাস; কাঁচা মরিচের দাম ৩২০ টাকা
অগ্রযাত্রায় আরও একটি মাইলফলক সার্ভিস চালু করলো জনতা ব্যাংক
“সোনালী ব্যাংকের এসএমটি সভায় সেরা কর্মীদের পুরস্কার প্রদান"
বেকার না থেকে বীমা পেশায় উদ্যোক্ত হিসেবে কাজ শুরু করুন - নুরুজ্জামান
জনতা ব্যাংক পিএলসি ও বিকাশ লিমিটেডের নতুন যাত্রা শুরু!
জনতা ব্যাংকের ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ডিপোজিটের মাইলফলক অর্জন