প্রেস রিলিজ ২৩ ফেব্রু ২০২৬ ০৩:৫৫ পি.এম
বাংলাদেশের অন্যতম শীর্ষ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক ন্যাশনাল ব্যাংক পিএলসি মাল্টাভিত্তিক বিশ্বখ্যাত ইলেকট্রনিক মানি ইনস্টিটিউশন (EMI) ডি-লোকাল লিমিটেড-এর সঙ্গে রেমিট্যান্স সার্ভিস চালু করেছে। এর মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন একটি রেমিট্যান্স মার্কেটের দ্বার উন্মোচিত হলো বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানটি বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী ফিতা কেটে রেমিট্যান্স সার্ভিসটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানটিতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ডি-লোকাল লিমিটেড-এর কান্ট্রি ম্যানেজার (এপিএসি) শায়ন ত্রিপুরা, ট্রেজারি ম্যানেজার ভাস্কর মান্না, সিনিয়র ট্রেজারার সঞ্জয় শাহতানি, ট্রেজারার জায়নাব জাহিদ, পে-আউট এ্যাসোসিয়েট সাগর গঙ্গাশেঠি এবং এইচএম বাকি বিল্লাহ।
ন্যাশনাল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও জনাব সৈয়দ জুবায়ের আহমদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব ইমরান আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ইনচার্জ জনাব কাজী কামাল উদ্দিন আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ইনচার্জ জনাব মো. আবদুর রহিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ইনচার্জ জনাব মো. মেশকাত-উল-আনোয়ার খান, ফরেন রেমিট্যান্স ডিভিশনের প্রধান জনাব মিল্টন রায় সহ অন্যান্য বিভাগের প্রধান ও সিনিয়র কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী ফরেন রেমিট্যান্স আহরণের গুরুত্ব তুলে ধরে বলেন, সার্ভিসটি চালু করার মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের রেমিট্যান্স আহরণের দ্বার আরো প্রসারিত হলো যা শুধু ব্যবসায়িক দিক থেকে নয়, জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার জন্যও অন্যতম একটি উদ্যোগ। উদ্যোগটিকে তিনি বাংলাদেশের সাধারণ মানুষের দোরগোড়ায় রেমিট্যান্স সেবা পৌঁছে দদেওয়ার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
অত্যন্ত নগণ্য হারে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে - অর্থমন্ত্রী
এফবিসিসিআই বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সহায়ক শক্তি হিসেবে কাজ করে - বাণিজ্যমন্ত্রী
জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’: উৎসবের কেনাকাটা এখন অনলাইনে
এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো
অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ
দারাজ ৪.৪ সামার সেল: সিজনের সেরা ডিল নিয়ে আসছে দারুণ সব অফার
বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ
১০দিন বন্ধ শেষে ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ন্যাশনাল ব্যাংকসহ চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ
বাংলাদেশ চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BCCCI) আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশে এলো টেকনোর নতুন চমক: ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভ-জি
বিজিএমইএ’র ২০২৬ সংবর্ধনায় বিএনপি মনোনীত সংসদ সদস্য মোঃ আবুল কালাম
শিল্পবান্ধব নীতি প্রণয়নে জনপ্রতিনিধিদের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান বিজিএমইএ-র প্রথম সহ-সভাপতি সেলিম রহমানের
ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতা জোরদারে কাজ করবে ইউনিমাস হোল্ডিংস ও ডিআইইউ
ন্যাশনাল ব্যাংক ও ডি-লোকাল-এর মধ্যে রেমিট্যান্স সার্ভিস চালু
"বেগমবাজার-মৌলভীবাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন: ব্যবসায়ীদের ভাগ্যউন্নয়নে নতুন চমকের প্রত্যাশা হাজী মো. উল্লাহ রাজেশের"
ন্যাশনাল ব্যাংকের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
রমজানের আগেই হিলিতে পেঁয়াজ ও রসুনের দামে ঊর্ধ্বগতি
ধর্মঘট স্থগিত, সচল হলো চট্টগ্রাম বন্দর
বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির আহবায়ক কমিটি'র কার্যক্রম ও খসড়া গঠনতন্ত্র (সংশোধিত) ২০২৬ অনুমোদিত
আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ-এর বড় সাফল্য: প্রথম দিনেই মিলল এশিয়ান দেশের বিশাল রপ্তানি আদেশ
আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় নজর কাড়ছে ‘দি লেবেল কিং’-এর উদ্ভাবনী ও সাশ্রয়ী প্যাকেজিং সলিউশন
মাস্টারব্যাচ শিল্পে নতুন দিগন্ত ও র্যাডুকার ভবিষ্যৎ লক্ষ্য: আন্তর্জাতিক প্যাকেজিং মেলায় হাফিজুল ইসলাম লিটন
বাংলাদেশ কমার্স ব্যাংকের দৃশ্যমান নিয়ন্ত্রণ নিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ‘পিএমআই’ অত্যন্ত কার্যকর টুল: গভর্নর ড. আহসান এইচ মনসুর
শিপিং কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ জানুয়ারি থেকে ঢাকায় আন্তর্জাতিক ইয়ার্ন ও ডেনিম শো শুরু
ভ্যাটের পাওনা টাকা পাওয়ার জন্য করদাতাদের আর সশরীরে অফিসে যেতে হবে না - এনবিআর
রাজধানীতে ‘NRB গ্লোবাল কনভেনশন ২০২৫’ অনুষ্ঠিত: প্রবাসীদের অংশগ্রহণে মুখরিত ঢাকা