বিশেষ প্রতিনিধি ২৮ ফেব্রু ২০২৬ ০৫:০৮ পি.এম
দেশের জাতীয় অর্থনীতি ও পোশাক খাতের টেকসই উন্নয়নে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে শিল্পবান্ধব নীতি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহ-সভাপতি এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর আর্মি গলফ ক্লাবে পোশাক খাত থেকে নির্বাচিত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের সম্মানে বিজিএমইএ আয়োজিত ইফতার মাহফিল ও এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সেলিম রহমান বলেন, “পোশাক খাত দেশের শিল্পের প্রাণ এবং জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। ত্রয়োদশ জাতীয় সংসদে আমাদের পোশাক শিল্প পরিবারের যে সদস্যরা নির্বাচিত হয়েছেন, তাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা শিল্প ও বাণিজ্যবান্ধব নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। বৈশ্বিক ও অভ্যন্তরীণ বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদের সরাসরি সহযোগিতা ও নীতিগত সমর্থন একান্ত প্রয়োজন।”
উল্লেখ্য, দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমানের সুযোগ্য উত্তরসূরি হিসেবে সেলিম রহমান বর্তমানে গ্রুপটির নেতৃত্ব দিচ্ছেন। কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি তিনি বিজিএমইএ-র প্রথম সহ-সভাপতি হিসেবে দেশের পোশাক খাতের উন্নয়নে ও আন্তর্জাতিক বাজারে সক্ষমতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে বিজিএমইএ নেতারা আশা প্রকাশ করেন, পোশাক খাতের সঙ্গে সম্পৃক্ত এই জনপ্রতিনিধিরা সংসদে শিল্পের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন এবং রফতানি সক্ষমতা জোরদারে সহায়ক নীতি প্রণয়নে অগ্রণী হবেন।
অত্যন্ত নগণ্য হারে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে - অর্থমন্ত্রী
এফবিসিসিআই বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সহায়ক শক্তি হিসেবে কাজ করে - বাণিজ্যমন্ত্রী
জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’: উৎসবের কেনাকাটা এখন অনলাইনে
এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো
অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ
দারাজ ৪.৪ সামার সেল: সিজনের সেরা ডিল নিয়ে আসছে দারুণ সব অফার
বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ
১০দিন বন্ধ শেষে ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ন্যাশনাল ব্যাংকসহ চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ
বাংলাদেশ চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BCCCI) আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশে এলো টেকনোর নতুন চমক: ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভ-জি
বিজিএমইএ’র ২০২৬ সংবর্ধনায় বিএনপি মনোনীত সংসদ সদস্য মোঃ আবুল কালাম
শিল্পবান্ধব নীতি প্রণয়নে জনপ্রতিনিধিদের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান বিজিএমইএ-র প্রথম সহ-সভাপতি সেলিম রহমানের
ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতা জোরদারে কাজ করবে ইউনিমাস হোল্ডিংস ও ডিআইইউ
ন্যাশনাল ব্যাংক ও ডি-লোকাল-এর মধ্যে রেমিট্যান্স সার্ভিস চালু
"বেগমবাজার-মৌলভীবাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন: ব্যবসায়ীদের ভাগ্যউন্নয়নে নতুন চমকের প্রত্যাশা হাজী মো. উল্লাহ রাজেশের"
ন্যাশনাল ব্যাংকের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
রমজানের আগেই হিলিতে পেঁয়াজ ও রসুনের দামে ঊর্ধ্বগতি
ধর্মঘট স্থগিত, সচল হলো চট্টগ্রাম বন্দর
বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির আহবায়ক কমিটি'র কার্যক্রম ও খসড়া গঠনতন্ত্র (সংশোধিত) ২০২৬ অনুমোদিত
আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ-এর বড় সাফল্য: প্রথম দিনেই মিলল এশিয়ান দেশের বিশাল রপ্তানি আদেশ
আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় নজর কাড়ছে ‘দি লেবেল কিং’-এর উদ্ভাবনী ও সাশ্রয়ী প্যাকেজিং সলিউশন
মাস্টারব্যাচ শিল্পে নতুন দিগন্ত ও র্যাডুকার ভবিষ্যৎ লক্ষ্য: আন্তর্জাতিক প্যাকেজিং মেলায় হাফিজুল ইসলাম লিটন
বাংলাদেশ কমার্স ব্যাংকের দৃশ্যমান নিয়ন্ত্রণ নিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ‘পিএমআই’ অত্যন্ত কার্যকর টুল: গভর্নর ড. আহসান এইচ মনসুর
শিপিং কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ জানুয়ারি থেকে ঢাকায় আন্তর্জাতিক ইয়ার্ন ও ডেনিম শো শুরু
ভ্যাটের পাওনা টাকা পাওয়ার জন্য করদাতাদের আর সশরীরে অফিসে যেতে হবে না - এনবিআর
রাজধানীতে ‘NRB গ্লোবাল কনভেনশন ২০২৫’ অনুষ্ঠিত: প্রবাসীদের অংশগ্রহণে মুখরিত ঢাকা