বিশেষ প্রতিনিধি ১৩ জানু ২০২৬ ০৫:১৫ পি.এম
২৮ জানুয়ারি থেকে আইসিসিবি-তে শুরু হচ্ছে ২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ও ডেনিম শো ২০২৬।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অন্যতম প্রধান আন্তর্জাতিক প্রদর্শনী ‘২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৬ - উইনটার এডিশন’ এবং ‘৮ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৬’ আগামী ২৮ জানুয়ারি থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে শুরু হতে যাচ্ছে।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের মেঘনা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রদর্শনী দুটির বিস্তারিত সময়সূচী ও তথ্য তুলে ধরা হয়।
নিউইয়র্ক ভিত্তিক বহুজাতিক সংস্থা কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং চীনের দ্যা সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি (সিসিপিআইটি টেক্স)-এর যৌথ আয়োজনে চার দিনব্যাপী এই প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক-এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেইজিং থেকে যুক্ত হন সিসিপিআইটি টেক্স-এর সেক্রেটারি জেনারেল চেন বো এবং ডেপুটি ডিরেক্টর উ ঝিঝেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, ম্যানেজার (ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট) শরিফুল হক এবং সেমস-বাংলাদেশ-এর ডিজিএম (মার্কেটিং) মাহমুদ রিয়াদ হাসান।
সভাপতির বক্তব্যে মেহেরুন এন. ইসলাম বলেন, "এই প্রদর্শনীটি ক্রেতা এবং সরবরাহকারীদের জন্য বাংলাদেশে একটি কার্যকর মিলনমেলা (Meeting Place), যা সরাসরি যোগাযোগের মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে বড় ভূমিকা রাখে। এটি বাংলাদেশের টেক্সটাইল শিল্পের অগ্রগতি এবং তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করছে।"
বিশ্বের ১৫টিরও অধিক দেশের প্রায় ২৩০টি কোম্পানি ২৫০টিরও বেশি বুথ নিয়ে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবে।
পোশাক শিল্পের প্রয়োজনীয় সুতা, ফ্যাব্রিক, ট্রিমস, অ্যাকসেসরিজ এবং অত্যাধুনিক ডেনিম পণ্য প্রদর্শিত হবে।
বাংলাদেশের টেক্সটাইল ম্যানুফ্যাকচারার এবং রপ্তানিকারকদের জন্য সরাসরি বিদেশি সরবরাহকারীদের সাথে নেটওয়ার্কিং করার অনন্য সুযোগ।
সেমস-গ্লোবাল দীর্ঘ তিন দশক ধরে টেক্সটাইল শিল্পসহ বিভিন্ন খাতে আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করে আসছে। অন্যদিকে, সিসিপিআইটি টেক্স চাইনিজ টেক্সটাইল শিল্পকে বিশ্ববাজারে পৌঁছে দিতে বিশেষ অবদান রাখছে। এবারের আয়োজনটি এই দুই প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টার ৯ম বছর পূরণ করবে।
সংশ্লিষ্ট দর্শনার্থীরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে প্রদর্শনীতে অংশ নিতে পারবেন।
ন্যাশনাল ব্যাংকসহ চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ
বাংলাদেশ চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BCCCI) আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশে এলো টেকনোর নতুন চমক: ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভ-জি
বিজিএমইএ’র ২০২৬ সংবর্ধনায় বিএনপি মনোনীত সংসদ সদস্য মোঃ আবুল কালাম
শিল্পবান্ধব নীতি প্রণয়নে জনপ্রতিনিধিদের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান বিজিএমইএ-র প্রথম সহ-সভাপতি সেলিম রহমানের
ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতা জোরদারে কাজ করবে ইউনিমাস হোল্ডিংস ও ডিআইইউ
ন্যাশনাল ব্যাংক ও ডি-লোকাল-এর মধ্যে রেমিট্যান্স সার্ভিস চালু
"বেগমবাজার-মৌলভীবাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন: ব্যবসায়ীদের ভাগ্যউন্নয়নে নতুন চমকের প্রত্যাশা হাজী মো. উল্লাহ রাজেশের"
ন্যাশনাল ব্যাংকের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
রমজানের আগেই হিলিতে পেঁয়াজ ও রসুনের দামে ঊর্ধ্বগতি
ধর্মঘট স্থগিত, সচল হলো চট্টগ্রাম বন্দর
বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির আহবায়ক কমিটি'র কার্যক্রম ও খসড়া গঠনতন্ত্র (সংশোধিত) ২০২৬ অনুমোদিত
আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ-এর বড় সাফল্য: প্রথম দিনেই মিলল এশিয়ান দেশের বিশাল রপ্তানি আদেশ
আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় নজর কাড়ছে ‘দি লেবেল কিং’-এর উদ্ভাবনী ও সাশ্রয়ী প্যাকেজিং সলিউশন
মাস্টারব্যাচ শিল্পে নতুন দিগন্ত ও র্যাডুকার ভবিষ্যৎ লক্ষ্য: আন্তর্জাতিক প্যাকেজিং মেলায় হাফিজুল ইসলাম লিটন
বাংলাদেশ কমার্স ব্যাংকের দৃশ্যমান নিয়ন্ত্রণ নিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ‘পিএমআই’ অত্যন্ত কার্যকর টুল: গভর্নর ড. আহসান এইচ মনসুর
শিপিং কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ জানুয়ারি থেকে ঢাকায় আন্তর্জাতিক ইয়ার্ন ও ডেনিম শো শুরু
ভ্যাটের পাওনা টাকা পাওয়ার জন্য করদাতাদের আর সশরীরে অফিসে যেতে হবে না - এনবিআর
রাজধানীতে ‘NRB গ্লোবাল কনভেনশন ২০২৫’ অনুষ্ঠিত: প্রবাসীদের অংশগ্রহণে মুখরিত ঢাকা
ভোমরা স্থলবন্দরছ পাঁচ মাসে রাজস্ব আয় ৫১২ কোটি টাকা
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন মো: ইকবাল হোসেন চৌধুরী
ন্যাশনাল ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন সৈয়দ জুবায়ের আহমদ
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ, অংশ নিচ্ছে ১২ দেশ
গোবিন্দগঞ্জে ক্রেতাদের নাভিশ্বাস; কাঁচা মরিচের দাম ৩২০ টাকা
গোবিন্দগঞ্জে ক্রেতাদের নাভিশ্বাস; কাঁচা মরিচের দাম ৩২০ টাকা
অগ্রযাত্রায় আরও একটি মাইলফলক সার্ভিস চালু করলো জনতা ব্যাংক
“সোনালী ব্যাংকের এসএমটি সভায় সেরা কর্মীদের পুরস্কার প্রদান"