ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আতিকা সুলতানা লামিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৬ ০৭:৪০ পি.এম

গাজীপুর  বৃহত্তর চট্টগ্রাম সমিতি–গাজীপুর এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বৃত্তি প্রদান অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার (১৭ এপ্রিল) গাজীপুর টাউনের রথখোলাস্থ বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দসহ গাজীপুরে বসবাসরত চট্টগ্রামের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। 

দিনব্যাপী এ আয়োজনে ছিল নিবন্ধন, সাধারণ সভা, আলোচনা, বৃত্তি প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিন শিন গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা এবং সমিতির সভাপতি মোঃ সোহেল সাদাত। 

আলাউদ্দিন আহমেদ রাসেল এবং শিক্ষা ও পাঠাগার সম্পাদক মোঃ নাজিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ, প্রাক্তন তথ্য কমিশনার, তথ্য কমিশন বাংলাদেশ, সাবেক মহা-পরিদর্শক, নিবন্ধন এবং সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান উপদেষ্টা শহীদুল আলম ঝিনুক, ফ্যাশন ফ্লাশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সমিতির সাবেক সভাপতি ও উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ, সহ সভাপতি নূরে ই- ইয়াসমিন ফাতেমা, সহ-সভাপতি প্রবীর কুমার সাহা, সহ-সভাপতি অনুপম দে রাজু, সাবেক সাধারন সম্পাদক ডঃ ফরিদুল আলম, ইঞ্জিনিয়ার লোকমান হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান, সদস্য সচিব আহমেদ হোসেন, অর্থ সম্পাদক মোঃ শাহনেওয়াজ তানভীর প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন আব্দুল্লাহ আল মামুন, গীতা পাঠ করেন জয়দ্বীপ চৌধুরী, ত্রিপিটক পাঠ করেন।শিমুল বড়ুয়া। 

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, গাজীপুর জেলায় বসবাসরত চট্টগ্রামের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সম্প্রীতি জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকালে নিবন্ধনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে সাধারণ সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়। নামাজের বিরতির পর মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়। এরপর মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেষ্ট ও বৃত্তি প্রদান করা হয়। বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ সৃষ্টি করে।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও জোরদার করা হবে।

উল্লেখ্য, বৃহত্তর চট্টগ্রাম সমিতি–গাজীপুর ২০১০ সাল থেকে গাজীপুর জেলায় বসবাসরত চট্টগ্রামের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। 

আরও খবর

news image

ধার নেওয়া টাকা পরিশোধ না করে জুয়া-ক্যাসিনো খেলার অভিযোগ, আদালতে মামলার প্রস্তুতি

news image

দিনাজপুরের বীরগঞ্জে আদিবাসীদের বাড়িতে সন্ত্রাসীদের হামলা-ভাঙচুর

news image

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কারে ভূষিত হয়েছে ইউনিলিভার বাংলাদেশ

news image

রিহ্যাব এর নতুন প্রেসিডেন্ট ড. মোঃ আলী আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক

news image

ডাকাতের সঙ্গে একই লড়লেন গৃহকর্তা,রক্তক্ষয়ী সংঘর্ষে এক ডাকাত নিহত

news image

রংপুরে নির্মাণ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে লালমনিরহাটে প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন

news image

লালমনিরহাটে পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার 

news image

সাংবাদিক পরিচয়ে পাম্পে বিশৃঙ্খলার অভিযোগ, যুবককে জরিমানা

news image

গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

news image

মেলা থেকে ফেরার পথে মেয়েকে ধর্ষণচেষ্টা, বাবা গ্রেফতার

news image

মেলা থেকে ফেরার পথে মেয়েকে ধর্ষণচেষ্টা, বাবা গ্রেফতার

news image

আশা আক্তার ও তার গং মামলা তুলে না নিলে দুই শিশু কন্যা জরুরী ফাইল ফেরত দেওয়া হবে না  বলে বাদীকে প্রকাশের হুমকি

news image

বর্নাঢ‍্য শোভাযাত্রায় ময়মনসিংহে বর্ষবরণ

news image

নানা আয়োজনে কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

news image

ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

news image

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

news image

‎লালমনিরহাটে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ

news image

দুই শিশু কন্যা অপহরণ, কোটি টাকার সম্পদ জরুরি ফাইল আত্মসাতের অভিযোগ

news image

বাংলাদেশ এডিটরস ফোরাম এর ঈদ পূর্ণ মিলনী এবং সাধারণ সভা অনুষ্ঠিত

news image

বোঁচা গঞ্জে তিন স্বামীর সংসার করছে আশা মনি

news image

ধারকৃত টাকা উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা

news image

চিরিরবন্দরে টিসিবির মালামাল চুরির মামলায় এক চোর আটক

news image

বোচাগঞ্জে পুকুর খননের সময় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

news image

ব্রীজ উন্নয়ন গলার কাঁটা হয়ে দাড়িয়েছে জেলা বাসীর‌

news image

ডিমলায় নবম শ্রেণি ছাত্রী গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১

news image

দিনাজপুরে ধারকৃত টাকা ফেরত চেয়ে জরুরি ঘোষণা, ১৫ তারিখের মধ্যে পরিশোধের আহ্বান

news image

বোচাগঞ্জ থানার সেবার মান ও বিভিন্ন সংকট নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ

news image

পরিমাপে জ্বালানি তেল কম দেওয়ায় দুই পাম্প মালিকের জরিমানা

news image

সেতাবগঞ্জে চাঞ্চল্যকর মোড়: পাওনাদারের টাকা ফেরত না দিয়ে উল্টো অভিযোগ

news image

প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা'স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত