ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ডাকাতের সঙ্গে একই লড়লেন গৃহকর্তা,রক্তক্ষয়ী সংঘর্ষে এক ডাকাত নিহত

পিরোজপুর প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৬ ০৫:৩৪ পি.এম

পিরোজপুরে গভীর রাতে এক শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে গৃহকর্তা ও ডাকাত দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ডাকাত নিহত হয়েছে। সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ওই গৃহকর্তা ও তার ছেলে।
 
শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে এই ঘটনা ঘটে।  নিহত ডাকাতের নাম দুলাল বলে জানিয়েছে পুলিশ।তিনি বরিশাল জেলার হিজলা উপজেলার একতা বাজার এলাকার বাসিন্দা ছিলেন। 
 
আহতরা হলেন উজ্জ্বল বাহাদুর (৫১) ও তার ছেলে মিশকাফ বাহাদুর (১৯)।উজ্জ্বল স্থানীয় একটি বেসরকারি কলেজের শিক্ষক ও ব্যবসায়ী। স্থানীয়রা জানান, রাত দুইটার দিকে সাতজনের একটি সশস্ত্র ডাকাত দল উজ্জ্বল বাহাদুরের বাড়িতে হানা দেয়। ডাকাতরা ঘরে ঢুকে উজ্জ্বল বাহাদুরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে পরিবারের সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কোপাকুপির ঘটনা ঘটে। চিৎকার শুনে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে ডাকাত দলের অন্য ছয় সদস্য ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে সংঘর্ষে এক ডাকাত সদস্য ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়ে থাকে।
 
পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ওই ডাকাতকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত উজ্জ্বল বাহাদুর ও তার ছেলেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
 
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, আহত ডাকাতকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়। এছাড়া আহত বাড়ির মালিক ও তার ছেলেকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।
 
ঘটনার পর নাজিরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, ডাকাতির চেষ্টা ও নিহতের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
 
বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি ও ডাকাত আতঙ্ক বিরাজ করছে। পুলিশের প্রাথমিক ধারণা, টাকা ও স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছিলো।

আরও খবর

news image

ধার নেওয়া টাকা পরিশোধ না করে জুয়া-ক্যাসিনো খেলার অভিযোগ, আদালতে মামলার প্রস্তুতি

news image

দিনাজপুরের বীরগঞ্জে আদিবাসীদের বাড়িতে সন্ত্রাসীদের হামলা-ভাঙচুর

news image

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কারে ভূষিত হয়েছে ইউনিলিভার বাংলাদেশ

news image

রিহ্যাব এর নতুন প্রেসিডেন্ট ড. মোঃ আলী আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক

news image

ডাকাতের সঙ্গে একই লড়লেন গৃহকর্তা,রক্তক্ষয়ী সংঘর্ষে এক ডাকাত নিহত

news image

রংপুরে নির্মাণ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে লালমনিরহাটে প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন

news image

লালমনিরহাটে পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার 

news image

সাংবাদিক পরিচয়ে পাম্পে বিশৃঙ্খলার অভিযোগ, যুবককে জরিমানা

news image

গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

news image

মেলা থেকে ফেরার পথে মেয়েকে ধর্ষণচেষ্টা, বাবা গ্রেফতার

news image

মেলা থেকে ফেরার পথে মেয়েকে ধর্ষণচেষ্টা, বাবা গ্রেফতার

news image

আশা আক্তার ও তার গং মামলা তুলে না নিলে দুই শিশু কন্যা জরুরী ফাইল ফেরত দেওয়া হবে না  বলে বাদীকে প্রকাশের হুমকি

news image

বর্নাঢ‍্য শোভাযাত্রায় ময়মনসিংহে বর্ষবরণ

news image

নানা আয়োজনে কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

news image

ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

news image

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

news image

‎লালমনিরহাটে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ

news image

দুই শিশু কন্যা অপহরণ, কোটি টাকার সম্পদ জরুরি ফাইল আত্মসাতের অভিযোগ

news image

বাংলাদেশ এডিটরস ফোরাম এর ঈদ পূর্ণ মিলনী এবং সাধারণ সভা অনুষ্ঠিত

news image

বোঁচা গঞ্জে তিন স্বামীর সংসার করছে আশা মনি

news image

ধারকৃত টাকা উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা

news image

চিরিরবন্দরে টিসিবির মালামাল চুরির মামলায় এক চোর আটক

news image

বোচাগঞ্জে পুকুর খননের সময় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

news image

ব্রীজ উন্নয়ন গলার কাঁটা হয়ে দাড়িয়েছে জেলা বাসীর‌

news image

ডিমলায় নবম শ্রেণি ছাত্রী গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১

news image

দিনাজপুরে ধারকৃত টাকা ফেরত চেয়ে জরুরি ঘোষণা, ১৫ তারিখের মধ্যে পরিশোধের আহ্বান

news image

বোচাগঞ্জ থানার সেবার মান ও বিভিন্ন সংকট নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ

news image

পরিমাপে জ্বালানি তেল কম দেওয়ায় দুই পাম্প মালিকের জরিমানা

news image

সেতাবগঞ্জে চাঞ্চল্যকর মোড়: পাওনাদারের টাকা ফেরত না দিয়ে উল্টো অভিযোগ

news image

প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা'স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত