ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

এমসিসিআই-ইআরএফ সেমিনার: আসন্ন বাজেটে ‘শাস্তিমূলক’ নয়, ‘সহায়ক’ কর কাঠামোর দাবি

প্রেস রিলিজ ১৯ এপ্রিল ২০২৬ ০৭:৩৯ পি.এম

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট যেন কেবল রাজস্ব আহরণের কৌশল না হয়ে ব্যবসা-বান্ধব, সহায়ক ও প্রবৃদ্ধিমুখী হয়— এমন প্রত্যাশা জানিয়েছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান। একইসঙ্গে নতুন করদাতাদের উদ্বুদ্ধ করতে বছরে ১০০ বা ১০০০ টাকার ‘প্রতীকী ন্যূনতম কর’ প্রবর্তনের প্রস্তাব দিয়েছেন তিনি।

আজ ১৯ এপ্রিল ২০২৬ রাজধানীর একটি অভিজাত হোটেলে এমসিসিআই ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) যৌথভাবে আয়োজিত **‘জাতীয় বাজেট ২০২৬-২৭: বেসরকারী খাতের অগ্রাধিকার ও দৃষ্টিভঙ্গি’শীর্ষক এক সেমিনারে তিনি এসব দাবি ও প্রস্তাব তুলে ধরেন।
সেমিনারে এমসিসিআই সভাপতি কামরান টি রহমান বলেন, “আমরা বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার চাপ এবং উচ্চ সুদের হারের মতো বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি। এ অবস্থায় বাজেট এমন হওয়া উচিত যা বিনিয়োগকারীদের মাঝে ইতিবাচক বার্তা দেবে। আমরা বিশ্বাস করি, একটি ভারসাম্যপূর্ণ করনীতি একদিকে যেমন রাজস্ব বাড়াবে, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখবে।”
এমসিসিআই সভাপতির উত্থাপিত ৬টি প্রধান প্রস্তাব সমূহ:
১.এনআইডি ও টিআইএন ডাটাবেজ পূর্ণাঙ্গভাবে একীভূত করা এবং করভীতি দূর করতে ১০০ বা ১০০০ টাকার প্রতীকী ন্যূনতম কর চালু করা।
২.আয়কর, ভ্যাট ও কাস্টমসের জন্য আলাদা পোর্টালের বদলে একটি সমন্বিত পোর্টাল চালু এবং অনলাইন শুনানির ব্যবস্থা করা।
৩.তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির করহার আরও ২.৫ শতাংশ কমানো এবং নগদ লেনদেনের কঠোর শর্ত শিথিল করা।
৩৯টি ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) বাধ্যতামূলক করার বিষয়টি পুনর্বিবেচনা এবং আয়কর আইন ২০২৩-এর অসংগতি দূর করা।
ভ্যাট প্রক্রিয়ায় ব্যবসায়িক গোপনীয়তা রক্ষায় ‘মূল্যমান’-এর পরিবর্তে শুধু ‘পরিমাণ’ উল্লেখের সুযোগ দেয়া এবং প্রকৃত ‘লেনদেন মূল্য’ অনুযায়ী শুল্কায়ন নিশ্চিত করা।
৬.ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে পৃথক করহার, ইনপুট ট্যাক্স ক্রেডিট এবং কাঁচামালের ওপর শুল্ক কমানোর প্রস্তাব।
সেমিনারে ইআরএফ সভাপতি দৌলত আখতার মালা তথ্যের স্বচ্ছতা বা ‘ডাটা ট্রান্সপারেন্সি’র ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “চলতি অর্থবছরে প্রায় এক লাখ কোটি টাকার রাজস্ব ঘাটতি হতে পারে। এ অবস্থায় বিদ্যমান করদাতাদের ওপর চাপ না বাড়িয়ে করের আওতা বাড়ানো জরুরি। করদাতাদের আস্থা ফেরাতে পাচারকৃত অর্থ রোধ এবং সংগৃহীত করের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস (ইএফডি) চালুর কথা শোনা গেলেও এর দৃশ্যমান অগ্রগতি নেই, যা প্রশ্নসাপেক্ষ। এছাড়া ডাইরেক্ট ও ইনডাইরেক্ট ট্যাক্সের ভারসাম্যহীনতা ব্যবসার খরচ বাড়িয়ে দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
সেমিনারে এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, আইসিএবি-র সাবেক সভাপতি শাহাদাত হোসেনসহ এমসিসিআই ও ইআরএফ-এর সদস্য এবং বেসরকারি খাতের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা একমত হন যে, ২০২৬ সালে এলডিসি উত্তরণের পথে বাংলাদেশকে একটি শক্তিশালী ও বিনিয়োগবান্ধব প্রশাসনিক ও কর কাঠামো গড়ে তুলতে হবে।

আরও খবর

news image

এমসিসিআই-ইআরএফ সেমিনার: আসন্ন বাজেটে ‘শাস্তিমূলক’ নয়, ‘সহায়ক’ কর কাঠামোর দাবি

news image

দেশের টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় প্রবাসীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ারও আহ্বান - তথ্যমন্ত্রী

news image

পিরোজপুরে চালু হয়েছে ‘স্মার্ট ফুয়েল অ্যাপ ’

news image

সাংবাদিকদের সমালোচনা ও অনুসন্ধানী প্রতিবেদনকে সুশাসনের সম্পদ হিসেবে বিবেচনা করা উচিত - তথ্য ও সম্প্রচার মন্ত্রী

news image

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

news image

তেল কেলেঙ্কারি: গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব বহিস্কার

news image

চট্টগ্রামের বন্দরে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ

news image

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে অর্থনীতি আরও সচল হবে : প্রধানমন্ত্রী

news image

বাংলাদেশের পতাকাবাহী ছয়টি জাহাজকে যেতে দেওয়ার অনুমতি দিয়েছে ইরান

news image

খেলাধুলায় পরাজয়ের অর্থ কিন্তু হেরে যাওয়া নয় বরং জয়েরই একটা অংশ - প্রধানমন্ত্রী

news image

দিনাজপুরে মজুত করা ৩৮০ লিটার তেল জব্দ

news image

মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ‘পিভিটি সোলানা’

news image

জাতীয় সংসদ আমাদের গণতান্ত্রিক কাঠামোর কেন্দ্রবিন্দু - ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল

news image

আজ সংসদীয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

১১ জেলার ডিসিকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ন্যস্ত করেছে 

news image

জাতিসংঘে যোগদানের পর থেকেই বাংলাদেশ বহুপাক্ষিকতাকে পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছে - পররাষ্ট্রমন্ত্রী

news image

চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

news image

আজ “২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬” উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

news image

খাল খননে অনিয়ম সহ্য করা হবে না: লালমনিরহাটে ত্রাণমন্ত্রী

news image

দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

news image

১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে

news image

কাহারোল উপজেলা থেকে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন-প্রধানমন্ত্রী

news image

ঈদের আনন্দকে ম্লান হতে দেয় না নিউ মার্কেট

news image

দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনিতে ৫০০ কোটি টাকার পাথর মজুদ বিপাকে কর্তৃপক্ষ

news image

ইমাম হোসাইন আহমেদ আবদুল্লাহর মাধ্যেমে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

news image

পুনরায় ঢাকা-মালে-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চলাচল শুরু

news image

ব্যক্তি বা দলের স্বার্থ নয়, জনগণের স্বার্থই সবচেয়ে বড়—এটাই বিএনপির রাজনীতি

news image

নতুন সংসদের উচিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিচার নিশ্চিত করা

news image

শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

news image

"গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ"