খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৬ ০৮:১৭ পি.এম
দিনাজপুরের হিলিতে পাম্পে তেল বিতরণের সময় সাংবাদিক পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তিকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন (৩০) হাকিমপুর উপজেলার চকপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে। তিনি একটি এনজিওতে কর্মরত। খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে হিলি ফিলিং স্টেশনে ডিজেলের ও পেট্রোল বিতরণ চলছিল। এসময় গায়ে সাদা পোশাক পরা এক ব্যক্তি সাংবাদিক পরিচয় দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। পরে সেখানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই ব্যক্তিকে আটক করে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।এদিকে হাকিমপুর উপজেলার একমাত্র হিলি ফিলিং স্টেশনে পেট্রোল ও ডিজেল দেওয়ার খবরে ভোর থেকে মোটরসাইকেল নিয়ে অবস্থান করে স্থানীয়রা। তীব্র গরমে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকায় উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সিং, মাছরাঙা টেলিভিশনের হিলি প্রতিনিধি হালিম আল রাজিসহ চারজন অসুস্থ হয়ে পড়েন। পরে সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তার অবস্থার অবনতি হলে দ্রুত হাকিমপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বিষয়টি নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রোম চাকমা বলেন, চলমান পরিস্থিতিতে সকল মোটরসাইকেল চালককে পরিমাণ মতো পাম্পে তেল দেওয়া হচ্ছিলো। এসময় ইসমাইল নামের এক ব্যক্তি নিজেকে গণমাধ্যমকর্মী পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। পরে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। একই সময়ে তেল নিতে আসা এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ধার নেওয়া টাকা পরিশোধ না করে জুয়া-ক্যাসিনো খেলার অভিযোগ, আদালতে মামলার প্রস্তুতি
দিনাজপুরের বীরগঞ্জে আদিবাসীদের বাড়িতে সন্ত্রাসীদের হামলা-ভাঙচুর
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কারে ভূষিত হয়েছে ইউনিলিভার বাংলাদেশ
রিহ্যাব এর নতুন প্রেসিডেন্ট ড. মোঃ আলী আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক
ডাকাতের সঙ্গে একই লড়লেন গৃহকর্তা,রক্তক্ষয়ী সংঘর্ষে এক ডাকাত নিহত
রংপুরে নির্মাণ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে লালমনিরহাটে প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন
লালমনিরহাটে পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
সাংবাদিক পরিচয়ে পাম্পে বিশৃঙ্খলার অভিযোগ, যুবককে জরিমানা
গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
মেলা থেকে ফেরার পথে মেয়েকে ধর্ষণচেষ্টা, বাবা গ্রেফতার
মেলা থেকে ফেরার পথে মেয়েকে ধর্ষণচেষ্টা, বাবা গ্রেফতার
আশা আক্তার ও তার গং মামলা তুলে না নিলে দুই শিশু কন্যা জরুরী ফাইল ফেরত দেওয়া হবে না বলে বাদীকে প্রকাশের হুমকি
বর্নাঢ্য শোভাযাত্রায় ময়মনসিংহে বর্ষবরণ
নানা আয়োজনে কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন
ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
লালমনিরহাটে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ
দুই শিশু কন্যা অপহরণ, কোটি টাকার সম্পদ জরুরি ফাইল আত্মসাতের অভিযোগ
বাংলাদেশ এডিটরস ফোরাম এর ঈদ পূর্ণ মিলনী এবং সাধারণ সভা অনুষ্ঠিত
বোঁচা গঞ্জে তিন স্বামীর সংসার করছে আশা মনি
ধারকৃত টাকা উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা
চিরিরবন্দরে টিসিবির মালামাল চুরির মামলায় এক চোর আটক
বোচাগঞ্জে পুকুর খননের সময় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
ব্রীজ উন্নয়ন গলার কাঁটা হয়ে দাড়িয়েছে জেলা বাসীর
ডিমলায় নবম শ্রেণি ছাত্রী গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১
দিনাজপুরে ধারকৃত টাকা ফেরত চেয়ে জরুরি ঘোষণা, ১৫ তারিখের মধ্যে পরিশোধের আহ্বান
বোচাগঞ্জ থানার সেবার মান ও বিভিন্ন সংকট নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ
পরিমাপে জ্বালানি তেল কম দেওয়ায় দুই পাম্প মালিকের জরিমানা
সেতাবগঞ্জে চাঞ্চল্যকর মোড়: পাওনাদারের টাকা ফেরত না দিয়ে উল্টো অভিযোগ
প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা'স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত