ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

বদলে গেছে শ্রেণী কক্ষ: লালমনিরহাটে শিশুদের জন্য বিজিবি'র আধুনিক শিক্ষা প্রয়াস

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি ০৫ মে ২০২৬ ০৭:০৯ পি.এম

আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে কোমলমতি শিশুদের জন্য একটি আনন্দমুখর, আকর্ষণীয় ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ভিন্ন মাত্রা যোগ করা হয়েছে লালমনিরহাট বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজে। 
 
বিশ্বমানের শিক্ষাপদ্ধতির অনুকরণে প্রতিষ্ঠানটির  এই প্রয়াস, যেখানে শিশুরা আনন্দের সাথে স্কুলে আসতে উৎসাহিত হবে এবং সহজ ও স্বতঃস্ফূর্তভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে এ বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
 
লালমনিরহাট বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজে আজ মঙ্গলবার ১১ মে সকাল ১১ টায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। বিশাল আয়তনের এই শিক্ষা প্রতিষ্ঠানে প্লে ও নার্সারী শ্রেণির ক্লাসরুম উদ্বোধনের পরে শ্রেণীকক্ষসমূহ নতুন আঙ্গিকে সজ্জিতকরণ  এবং স্বাস্থ্যসম্মত ও সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে স্কুলের ক্যান্টিনকে আধুনিকায়ন করে উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী ইমাম সংবাদ সম্মেলনে বলেন, ধাপে ধাপে এই কার্যক্রমকে আরও সমৃদ্ধ, আধুনিক ও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে। 
 
শ্রেণিকক্ষে গোল টেবিলভিত্তিক বসার ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে শিশুরা একে অপরের মুখোমুখি বসে শেখার সুযোগ পায়। এর মাধ্যমে তাদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা, দলগত কাজের মানসিকতা এবং সামাজিক মূল্যবোধ গড়ে উঠবে যা তাদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
এছাড়াও, শিক্ষার পাশাপাশি একটি ব্যতিক্রমধর্মী ক্যান্টিন স্থাপন করা হয়েছে। এখানে শুধু খাবার সরবরাহ নয়, বরং শিশুদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশিক্ষিত স্টাফদের তত্ত্বাবধানে শিশুদের ছোটবেলা থেকেই সঠিক ও পুষ্টিকর খাবারের প্রতি আগ্রহী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
 
আমরা বিশ্বাস করি, এই উদ্যোগের মাধ্যমে শিশুদের জন্য একটি আনন্দদায়ক, নিরাপদ, সৃজনশীল ও স্বাস্থ্যসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে যেখানে তারা শিখবে, বেড়ে উঠবে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করবে"।
 
কয়েকজন অভিভাবক বলেন, লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাতে আমরা ভালো কিছু আশা করছি।

আরও খবর

news image

এসএসসি ও সমমানে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন

news image

লাকসামে এসএসসির ফলাফলে উজ্জ্বল নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয়

news image

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শতভাগ পাস ১০, ফেল ৪ প্রতিষ্ঠান

news image

এসএসসির ফলাফলে ময়মনসিংহ বোর্ডে এগিয়ে মেয়েরা

news image

বাকৃবিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 

news image

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা-২০২৬ প্রদান

news image

শিশু ও কিশোরদের নিরাপদ ডিজিটাল আচরণ, তথ্য যাচাই এবং অনলাইন নৈতিকতা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া জরুরি - ববি হাজ্জাজ

news image

শিক্ষার মানোন্নয়নে বোর্ডগুলোকে গতানুগতিকতার বাইরে এসে কার্যকর ভূমিকা রাখতে হবে: শিক্ষা মন্ত্রী

news image

ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

news image

কালিহাতীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলা অভিধান বিতরণ

news image

গলাচিপায় শিশু শিক্ষার্থী জামিলার স্বপ্ন দেশসেরা হওয়া, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বরিশাল বিভাগে সেরা

news image

বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

news image

ময়মনসিংহে বায়তুল কুরআন মাদ্রাসায় কুরবানির তাৎপর্য আলোচনা ও পুরস্কার বিতরণ

news image

হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে বহিষ্কার

news image

প্রাথমিক শিক্ষা: প্রাসঙ্গিক ভাবনা

news image

জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক

news image

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু

news image

২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

news image

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

news image

পৃথিবীর অনেক দেশে বিপুল প্রাকৃতিক সম্পদ থাকলেও তারা উন্নত হতে পারেনি - ড. আ ন ম এহছানুল হক মিলন

news image

দিনাজপুরে ভুল সেটে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব অব্যাহতি

news image

আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনে বাকৃবি-ব্রিটিশ কাউন্সিলের চুক্তি স্বাক্ষরিত

news image

বদলে গেছে শ্রেণী কক্ষ: লালমনিরহাটে শিশুদের জন্য বিজিবি'র আধুনিক শিক্ষা প্রয়াস

news image

দিনাজপুর বোর্ডে গণিত পরীক্ষায় বহিষ্কার ৩, অনুপস্থিত ২১৬৬

news image

মেধাসম্পদ সুরক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর উদ্যোগ নিতে শিক্ষামন্ত্রীর আহ্বান

news image

ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

news image

আইএসইউতে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের উদ্বোধন, গুরুত্ব পেল উদ্ভাবনী ভাবনা

news image

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

news image

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে

news image

এসএসসির প্রথম দিনেই ভুল প্রশ্নপত্র, সাংবাদিকদের সঙ্গে কেন্দ্র সচিবের অসৌজন্যমূলক আচরণ