ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

দিনাজপুরে ভুল সেটে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব অব্যাহতি

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ১১ মে ২০২৬ ০৩:৫৭ পি.এম

দিনাজপুর শিক্ষা বোর্ডের একটি কেন্দ্রে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় নির্ধারিত সেটের পরিবর্তে ভুল সেট কোডে পদার্থবিজ্ঞান পরীক্ষা নেওয়া হয়েছে। রোববার (১০ মে) দিনাজপুর শহরের ইকবাল উচ্চবিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।অব্যাহতিপ্রাপ্তরা হলেন— ইকবাল উচ্চবিদ্যালয়ের কেন্দ্র সচিব সেলিমা সুলতানা এবং ট্যাগ অফিসার ও দিনাজপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এস এম হাসিবুর রহমান অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, রোববার সারা দেশে বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়। বোর্ডের নিয়ম অনুযায়ী লটারির মাধ্যমে নির্ধারিত সেটে পরীক্ষা নেওয়ার কথা। এদিন সকাল ৯টায় শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তহিদুল ইসলাম লটারির মাধ্যমে ‍‍`১ নম্বর সেট‍‍` প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী প্রতিটি কেন্দ্রে নির্ধারিত সেটের প্রশ্ন সরবরাহের দায়িত্ব ছিল ট্যাগ অফিসারদের।তবে অভিযোগ উঠেছে, ইকবাল উচ্চবিদ্যালয় কেন্দ্রে ট্যাগ অফিসার ও কেন্দ্র সচিব বিষয়টি যথাযথভাবে যাচাই না করেই ‘৩ নম্বর সেট’ প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করেন। পরীক্ষার্থীরা ওই প্রশ্নপত্রেই পরীক্ষা শেষ করে হল ত্যাগ করে। পরে অন্য কেন্দ্রের শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্ন মিলিয়ে দেখার সময় বিষয়টি জানাজানি হয়। এতে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী এক পরীক্ষার্থীর অভিভাবক শামসুল হুদা জানান, শুধু একটি কেন্দ্রে আলাদা সেট কোডে পরীক্ষা হওয়ায় তারা সন্তানদের ফলাফল নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। দ্রুত এই সমস্যার সমাধান না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা। দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বোরহান উদ্দিন জানান, বিষয়টি জানার পর শিক্ষা বোর্ড জরুরি বৈঠক করেছে। তিনি পরীক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, ওই কেন্দ্রের পদার্থবিজ্ঞান পরীক্ষার খাতাগুলো বিশেষ ব্যবস্থায় মূল্যায়ন করা হবে। ফলে শিক্ষার্থীদের ফলাফলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই বলেও তিনি উল্লেখ করেন। ভিডিও প্রোডাকশন সেবা প্রশাসন জানিয়েছে, দায়িত্বে অবহেলার কারণে অব্যাহতি দেওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করা হবে। ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে জেলার সব পরীক্ষা কেন্দ্রকে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে ওই কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে।

আরও খবর

news image

এসএসসি ও সমমানে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন

news image

লাকসামে এসএসসির ফলাফলে উজ্জ্বল নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয়

news image

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শতভাগ পাস ১০, ফেল ৪ প্রতিষ্ঠান

news image

এসএসসির ফলাফলে ময়মনসিংহ বোর্ডে এগিয়ে মেয়েরা

news image

বাকৃবিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 

news image

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা-২০২৬ প্রদান

news image

শিশু ও কিশোরদের নিরাপদ ডিজিটাল আচরণ, তথ্য যাচাই এবং অনলাইন নৈতিকতা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া জরুরি - ববি হাজ্জাজ

news image

শিক্ষার মানোন্নয়নে বোর্ডগুলোকে গতানুগতিকতার বাইরে এসে কার্যকর ভূমিকা রাখতে হবে: শিক্ষা মন্ত্রী

news image

ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

news image

কালিহাতীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলা অভিধান বিতরণ

news image

গলাচিপায় শিশু শিক্ষার্থী জামিলার স্বপ্ন দেশসেরা হওয়া, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বরিশাল বিভাগে সেরা

news image

বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

news image

ময়মনসিংহে বায়তুল কুরআন মাদ্রাসায় কুরবানির তাৎপর্য আলোচনা ও পুরস্কার বিতরণ

news image

হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে বহিষ্কার

news image

প্রাথমিক শিক্ষা: প্রাসঙ্গিক ভাবনা

news image

জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক

news image

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু

news image

২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

news image

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

news image

পৃথিবীর অনেক দেশে বিপুল প্রাকৃতিক সম্পদ থাকলেও তারা উন্নত হতে পারেনি - ড. আ ন ম এহছানুল হক মিলন

news image

দিনাজপুরে ভুল সেটে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব অব্যাহতি

news image

আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনে বাকৃবি-ব্রিটিশ কাউন্সিলের চুক্তি স্বাক্ষরিত

news image

বদলে গেছে শ্রেণী কক্ষ: লালমনিরহাটে শিশুদের জন্য বিজিবি'র আধুনিক শিক্ষা প্রয়াস

news image

দিনাজপুর বোর্ডে গণিত পরীক্ষায় বহিষ্কার ৩, অনুপস্থিত ২১৬৬

news image

মেধাসম্পদ সুরক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর উদ্যোগ নিতে শিক্ষামন্ত্রীর আহ্বান

news image

ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

news image

আইএসইউতে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের উদ্বোধন, গুরুত্ব পেল উদ্ভাবনী ভাবনা

news image

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

news image

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে

news image

এসএসসির প্রথম দিনেই ভুল প্রশ্নপত্র, সাংবাদিকদের সঙ্গে কেন্দ্র সচিবের অসৌজন্যমূলক আচরণ