বিশেষ প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৬ ১০:৫১ পি.এম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ নম্বর গেট এলাকায় প্রায় ২০ হাজার বর্গফুট জমির ওপর নির্মিত ‘সরস্বতী জ্ঞান মন্দির’-এর শুভ দ্বারোদঘাটন সম্পন্ন হয়েছে। সোমবার, ২০ এপ্রিল পবিত্র অক্ষয় তৃতীয়া তিথিতে আট বছর ধরে চলা নির্মাণকাজ শেষে মন্দিরটি উৎসর্গ এবং শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে স্থায়ী উপাসনালয়ের অভাবে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ধর্মীয় উৎসব আয়োজনে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হতো। এ অবস্থায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ‘সনাতন ধর্ম পরিষদ’-এর দাবির প্রেক্ষিতে ২০১১ সালে বিশ্ববিদ্যালয় প্রশাসন মন্দির নির্মাণের জন্য জমি বরাদ্দ দেয়। দেশ-বিদেশের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের ধাপে ধাপে পাঠানো অনুদানে গড়ে ওঠে এই মন্দির কমপ্লেক্স। প্রবাসী ব্যবসায়ী অদুল কান্তি চৌধুরীর বিশেষ আর্থিক সহায়তায় ২০১৯ সাল থেকে মূল মন্দিরের নির্মাণকাজ পূর্ণ গতি পায়।
মন্দিরটির নকশা ও প্রকৌশল সহায়তা দিয়েছে ‘এস্ট্রো’ এবং ইন্টেরিয়র ও কারিগরি সহায়তা দিয়েছে ‘দি-অ্যাড কমিউনিকেশন’। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত মন্দির নির্মাণ ও পরিচালনা কমিটি সার্বিক কাজ তত্ত্বাবধান করেছে।
উদ্বোধন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. তাপসী ঘোষ রায় বলেন, "‘জ্ঞানই শক্তি, জ্ঞানই মুক্তি’ এই দর্শনকে সামনে রেখে মন্দিরটি শুধু পূজা-উপাসনার স্থান নয়, বরং আধ্যাত্মিক চর্চা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।"
মন্দির কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী ভবিষ্যতের পরিকল্পনা জানিয়ে বলেন, "এখানে বৈদিক গ্রন্থাগার, সেমিনার অডিটোরিয়াম, ধ্যানকেন্দ্র এবং সনাতনী শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধা নির্মাণের পরিকল্পনা রয়েছে।"
প্রধান পৃষ্ঠপোষক অদুল কান্তি চৌধুরী তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, "শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভাববোধ থেকে এই উদ্যোগে যুক্ত হয়েছি। ভবিষ্যতে দরিদ্র শিক্ষার্থীদের জন্য আবাসিক ভবন নির্মাণে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।"
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান বলেন, "এই মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় সম্প্রীতির এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। বিদ্যাদেবীর এই মন্দির শিক্ষাঙ্গনের পরিবেশের সাথে অত্যন্ত প্রাসঙ্গিক।"
পূজা-পার্বণের পাশাপাশি মন্দির কমিটির মাধ্যমে একটি কল্যাণ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হবে, যা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‘সরস্বতী জ্ঞান মন্দির’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে চবি’র সনাতনী শিক্ষক ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হলো।
সরস্বতী জ্ঞান মন্দির নির্মাণে এগিয়ে আসা প্রসঙ্গে অদুল কান্তি চৌধুরী বলেন, এমন শুভ কাজে অংশগ্রহণ করতে পারা সৌভাগ্যের। সর্বোচ্চ বিদ্যাপীঠের সনাতন ধর্মাবলম্বীরা মন্দিরের অভাবে ধর্মচর্চায় অসুবিধার সম্মুখীন হচ্ছে, এটা জেনে মন্দির নির্মাণে এগিয়ে এসেছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমি চেয়েছি, যেখানে তিন শতাধিক গরীব শিক্ষার্থীর জন্য ৫ তলা ভবন নির্মাণের ইচ্ছে আছে। পাশাপাশি ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা যাতে সেখানে থাকতে পারেন, সেই ব্যবস্থাও গড়ে দিতে চাই।
খানসামায় আগুনে পুড়ল ৫ দোকান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘সরস্বতী জ্ঞান মন্দির’-এর শুভ উদ্বোধন ও শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা
দিনাজপুরে শ্রমিক জনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
লালমনিরহাটে ফুয়েল কার্ডের ছবি অমিল থাকায় গ্যারেজ কর্মচারীকে ইউএনওর থাপ্পড়
৪৫ বছর ইমামতির পর রাজকীয় বিদায়,ছয় দিন পর চিরবিদায়
"সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু" অলৌকিক ভাবে বেঁচে যাওয়া শিশুর বাড়িতে নিয়মিত খাবার পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রতারণার অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা, বিভিন্ন আদালতে বিচারাধীন
আশা আক্তারের চাঞ্চল্যকর তথ্য ফাঁস আইনের চিরুনী তল্লাশিতে
বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার
লাকসামে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: ঘটনাকে ঘিরে শোক ও উদ্বেগ
বরুড়ায় অবৈধ ভাবে ফসলিজমির মাটি কেটে বিক্রি ১ লাখ টাকা জরিমানা আদায়
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, এলাকায় মানববন্ধন
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হলেও ভূমিকম্পের স্থায়িত্ব ছিল স্বল্প সময়ের
ভারসাম্যহীন মায়ের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান এলাকাবাসীর
বাড়িতে আগুন, ঘরের মেঝেতে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ
বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশনের মর্যাদা পেল আজ
ধার নেওয়া টাকা পরিশোধ না করে জুয়া-ক্যাসিনো খেলার অভিযোগ, আদালতে মামলার প্রস্তুতি
দিনাজপুরের বীরগঞ্জে আদিবাসীদের বাড়িতে সন্ত্রাসীদের হামলা-ভাঙচুর
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কারে ভূষিত হয়েছে ইউনিলিভার বাংলাদেশ
রিহ্যাব এর নতুন প্রেসিডেন্ট ড. মোঃ আলী আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক
ডাকাতের সঙ্গে একই লড়লেন গৃহকর্তা,রক্তক্ষয়ী সংঘর্ষে এক ডাকাত নিহত
রংপুরে নির্মাণ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে লালমনিরহাটে প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন
লালমনিরহাটে পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
সাংবাদিক পরিচয়ে পাম্পে বিশৃঙ্খলার অভিযোগ, যুবককে জরিমানা
গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
মেলা থেকে ফেরার পথে মেয়েকে ধর্ষণচেষ্টা, বাবা গ্রেফতার
মেলা থেকে ফেরার পথে মেয়েকে ধর্ষণচেষ্টা, বাবা গ্রেফতার
আশা আক্তার ও তার গং মামলা তুলে না নিলে দুই শিশু কন্যা জরুরী ফাইল ফেরত দেওয়া হবে না বলে বাদীকে প্রকাশের হুমকি
বর্নাঢ্য শোভাযাত্রায় ময়মনসিংহে বর্ষবরণ
নানা আয়োজনে কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন