ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

দক্ষিণগাঁও ও নন্দীপাড়ায় ডিএসসিসির রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিশেষ প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ ০৭:৫৩ পি.এম

আজ ২৭ই এপ্রিল ২০২৬ সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৬ এর আওতাধীন দক্ষিণগাঁও ও নন্দীপাড়া এলাকায় কাঁচা রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি। ডিএসসিসির নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় নিম্নলিখিত এলাকাগুলোর উন্নয়ন করা হবে:
 
দক্ষিণগাঁও: ৬নং রোডের বাড়ি নং ৩৫/৪/এফ হতে আশরাফুল হক সুমনের বাড়ি পর্যন্ত ১৬ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ। নন্দীপাড়া: রমজান সাহেবের বাড়ি হতে বাইতুল আবরার জামে মসজিদ পর্যন্ত রাস্তা উন্নয়ন।  নেয়াজবাগ: নন্দীপাড়া নেয়াজবাগ এলাকার ১৩ নং কাঁচা রাস্তার উন্নয়ন।

নাগরিক সুবিধার জন্য ত্যাগের আহ্বানঃ

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, "নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলোতে পরিকল্পিত রাস্তা ও নাগরিক অবকাঠামো নির্মাণের স্বার্থে স্থানীয় বাসিন্দাদের কিছুটা ছাড় দিতে হবে। অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলে ওই এলাকার মানুষের জীবনযাত্রার মান বাড়বে এবং স্থাবর সম্পত্তির মূল্যও বহুগুণ বৃদ্ধি পাবে।"

ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সচেতনতাঃ

আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে নাগরিকদের সম্পৃক্ততার ওপর জোর দিয়ে প্রশাসক বলেন, "ড্রেন বা খালে ময়লা ফেলা বন্ধ করতে হবে এবং বাড়ির আঙিনায় পানি জমতে দেওয়া যাবে না। ডিএসসিসি ইতোমধ্যে খাল, ড্রেন ও বক্স কালভার্ট পরিষ্কারের ব্যাপক উদ্যোগ নিয়েছে। তবে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমরা পানি নদীতে নিষ্কাশনের আউটলেট নির্মাণের পরিকল্পনা করছি।"

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, "উন্নয়নের লক্ষ্য কোনো ব্যক্তিগত সুবিধা নয়, বরং জনগণের সামগ্রিক কল্যাণ। তারেক রহমানের সুনির্দিষ্ট পরিকল্পনার আলোকে দেশকে এগিয়ে নেওয়ার যে মহাপরিকল্পনা, ঢাকা-৯ এলাকার উন্নয়নও তারই অংশ।" তিনি মশক নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির বর্তমান কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর

news image

শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে

news image

সাংবাদিক দেওয়ান ইমন এর উপর হামলা ও অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

news image

লালমনিরহাটের কালীগঞ্জে রাস্তার বেহাল দশা! ভোগান্তিতে কয়েক লাখ মানুষ

news image

সরকারি আইনগত সহায়তা গতিশীল করতে কাজ করছেন প্রধানমন্ত্রী : জেলা জজ

news image

জটিল রোগে আক্রান্ত আব্দুল হাসেম মিয়ার পাশে দাড়িয়েছেন ফরিদা খানম

news image

ঢাকার প্রথমবার নারী জেলা প্রশাসক ফরিদা খানম কে ফুলেল শুভেচ্ছা জানালেন সম্পাদক ওমর ফারুক জালাল

news image

ইসলামী ব্যাংককে ঘিরে ‘দুর্বৃত্তচক্রের ষড়যন্ত্র হলে দেশের অর্থনীতির ক্ষতি হবে-- এডভোকেট আতিকুর রহমান

news image

টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

দক্ষিণগাঁও ও নন্দীপাড়ায় ডিএসসিসির রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

news image

লক্ষ্মীপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত : সড়ক অবরোধ

news image

বোচাগঞ্জে বিষ্ণু মন্দিরে চুরি, সোনা-রূপাসহ পূজার সামগ্রী লুট

news image

মমেকহা আইডিএস সফলভাবে শেষ করলো তাদের মেয়াদ"শেষ করলো ৫৬টি কাজ "

news image

চলন্ত ট্রেনের ছাঁদে ছুরিকাঘাতে ছিনতাই, যুবক হাসপাতালে

news image

বোচাগঞ্জে একাধিক মামলার আসামি লাইসুর রহমান গ্রেফতার

news image

গলাচিপায় উলানিয়া হাট স্কুল এন্ড কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

news image

খানসামায় আগুনে পুড়ল ৫ দোকান

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘সরস্বতী জ্ঞান মন্দির’-এর শুভ উদ্বোধন ও শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা

news image

দিনাজপুরে শ্রমিক জনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

news image

লালমনিরহাটে ফুয়েল কার্ডের ছবি অমিল থাকায় গ্যারেজ কর্মচারীকে ইউএনওর থাপ্পড়

news image

৪৫ বছর ইমামতির পর রাজকীয় বিদায়,ছয় দিন পর চিরবিদায়

news image

"সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু" অলৌকিক ভাবে বেঁচে যাওয়া শিশুর বাড়িতে নিয়মিত খাবার পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী

news image

প্রতারণার অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা, বিভিন্ন আদালতে বিচারাধীন

news image

আশা আক্তারের চাঞ্চল্যকর তথ্য ফাঁস আইনের চিরুনী তল্লাশিতে

news image

বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার

news image

লাকসামে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: ঘটনাকে ঘিরে শোক ও উদ্বেগ

news image

বরুড়ায় অবৈধ ভাবে ফসলিজমির মাটি কেটে বিক্রি ১ লাখ টাকা জরিমানা আদায়

news image

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, এলাকায় মানববন্ধন

news image

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হলেও ভূমিকম্পের স্থায়িত্ব ছিল স্বল্প সময়ের

news image

ভারসাম্যহীন মায়ের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান এলাকাবাসীর

news image

বাড়িতে আগুন, ঘরের মেঝেতে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ