ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করলো মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া

নিজস্ব প্রতিনিধি ১৪ সেপ্টেম্বার ২০২৬ ০৬:১৯ পি.এম

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ও সফল সংগঠক হিসেবে সরকারীভাবে পুরস্কারপ্রাপ্ত মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিমূলক মিথ্যা বানোয়াট তথ্য পরিবেশন করে অপপ্রচার ও মানহানী করায় চিহ্নিত ৪ জনকে আসামী করে ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১৭/২৬।

জানা যায়, দীর্ঘদিন যাবত অনৈতিকভাবে চাঁদা আদায়ের জন্য অব্যাহত হুমকি দিয়ে আসছিল সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি মাজার রোড এলাকার শীর্ষ প্রতারক কামাল প্রধান গং। যার ফলে কামালসহ কয়েকজনকে আসামী করে চাঁদাবাজি ও প্রতারনার অভিযোগে নারায়ণগঞ্জ আদালতে একটি সিআর মামলা দায়ের করেন মান্নান ভূঁইয়া। মামলা নং- ৯৭/২৫। মামলাটি বর্তমানে জর্জ কোর্টে বিচারাধীন রয়েছে। মামলা উঠিয়ে নিতে বিভিন্ন সময় চাপ প্রয়োগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রায় ১৫-২০টি ফেক আইডি খুলে মান্নান ভূঁইয়া ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে চরিত্রহরণ করছে কামাল প্রধান ও তার বাহিনীর সদস্যরা। শুধু তাই নয়, প্রতিষ্ঠিত ও সরকার অনুমোদিত সামাজিক সংগঠন মানব কল্যাণ পরিষদের লোগো ও ছবি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে আইডি খুলে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করছে। উপরোক্ত ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানা, ফতুল্লা মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় অপপ্রচারকারী কামাল প্রধান, সুলতান মাহামুদ, আলমগীর ও হাফিজ সহ আরও ৩/৪ জনের বিরুদ্ধে সাইবার ক্রাইমে জিডি করা হয়েছে। জিডি নং- ৫৩৬। কিন্তু পুলিশ প্রশাসন আসামীদের ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার সহ ইলেক্ট্রনিক্স ডিভাইস এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কিংবা আইনগত তেমন কোনো পদক্ষেপ কিংবা ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। পুলিশের নিষ্ক্রিয়তায় অপরাধীরা একের পর এক মানহানিকর ও অপকর্ম করেই চলেছে। সাম্প্রতিক সময়ে অপরাধীরা মব সৃষ্টি করে সমাজকর্মী মান্নান ভূঁইয়ার উপর হামলা চালায়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আসামীদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলা নং- ৩৬(৫)২৬। উপরোক্ত আসামীদের বিরুদ্ধে থানা পুলিশ আদালতে চার্জশীট দিয়েছে। তারপরও অব্যহত হুমকী ও মব সৃষ্টি করার পায়তারা সহ মিথ্যা মামলা মোকাদ্দমায় ফাসিয়ে মান্নান ভূঁইয়া ও তার পরিবারের সদস্যদের হয়রানী করার চেষ্টা করছে কামাল প্রধান ও সুলতান মাহামুদ গং।

বন্দর থানাধীন নবীগঞ্জ বাগবাড়ী এলাকার আবুল প্রধানের ছেলে কামাল প্রধান, ফতুল্লা থানার জামতলা ধোপাপট্টি এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে সুলতান মাহামুদ সহ আলমগীর, হাফিজ সহ আরও ৩/৪ জন ফেক ফেসবুক আইডি ব্যবহার করে বাদী মান্নান ভূঁইয়া ও তার পরিবারের নামে কুরুচিপূর্ণ বক্তব্য সহ বিভিন্ন আজেবাজে মিথ্যা অপপ্রচার করছে। ফলে সে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ক্ষতির সম্মূখিন হচ্ছে বিধায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিআইডি হেডকোয়ার্টার সাইবার ক্রাইম বিভাগের ডিআইজি বরাবর সদ্যবিদায়ী নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী একটি লিখিত পত্র প্রেরণ করেন। যার স্মারক নং- অপধাধ শাখার ২০৫১। পুলিশ সুপারের লিখিত নির্দেশনা পেয়ে সাইবার পুলিশ সেন্টার এর অতিরিক্ত ডিআইজি মোঃ জাহিদুল ইসলাম অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। এডিশনাল ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়ের স্মারক নং- ১৭৩২। তদন্ত কর্মকর্তা নির্দেশনা পেয়ে কাজ শুরু করেছেন এবং দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার আশ্বাস প্রদান করেন।

বর্তমানে সাইবার অপরাধী ও একাধীক মামলায় সাজাপ্রাপ্ত আসামী কামাল প্রধান, চাঁদাবাজ সুলতান মাহামুদ সহ তাদের বাহিনীর দ্বারা অব্যাহত হুমকী ও চরম নিরাপত্তাহীনতার আশংকায় মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া আইন শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের আন্তরিক সহযোগীতা কামনা করেছেন এবং দ্রুত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার লক্ষে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা করেন।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করলো মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া

news image

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

news image

ফরিদপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

news image

ফরিদপুরে গণধর্ষণ ও ধর্ষণ মামলার দুই রায়ে তিন জনকে যাবজ্জীবন

news image

লালমনিরহাটে আলোচিত নন্দিনী হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

news image

ফরিদপুরের অপরাধ দমনে সাংবাদিকদের সহায়তা চাইলেন নবাগত পুলিশ সুপার

news image

বিদেশি ব্যবসার পাওনা টাকা চাইতে গিয়ে হামলা ও হত্যার হুমকির অভিযোগ

news image

পরকীয়ার জেরে যুবককে গলা কেটে হত্যা করে লাশ মাটিচাপা,মূলহোতাসহ গ্রেফতার ৪

news image

বোচাগঞ্জ ও ফরিদপুরে প্রবীণ সংবাদকর্মীর পরিবারকে ধ্বংসের চক্রান্ত ও অর্থ-স্বর্ণালংকার লুটের অভিযোগ: তদন্তের দাবী 

news image

ফরিদপুরের ভাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে সুমন হত্যা মামলার ৪ জন আসামি গ্রেফতার

news image

ময়মনসিংহে বোনের প্রেম মেনে না নিয়ে প্রেমিককে হত্যা,দুই ভাইয়ের মৃত্যুদন্ড,দুই জনের কারাদণ্ড

news image

অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স! দিনাজপুর জেলা জুড়ে পুলিশের বিশেষ ঝটিকা অভিযান ও চেকপোস্ট জোরদার

news image

বোচাগঞ্জ থানা অধীনে আশা আক্তার সহ তার পরিবারের বিরুদ্ধে দিনাজপুর কোর্ট আদালতে একাধিক মামলা দায়ের এবং ওয়ারেন্ট ও সমন জারি

news image

১০ ঘণ্টার মধ্যে লোমহর্ষক ক্লুলেস মঠবাড়িয়ার জোড়া খুনের রহস্য উন্মোচন!

news image

পিরোজপুরের মঠবাড়িয়ায় এেক সপ্তাহের ব্যবধানে জোড়া খুন,আতঙ্কে এলাকাবাসী

news image

বরুড়ায় আন্তজেলা ডাকাত দলের ৮ জনকে আটক করেছে থানা পুলিশ

news image

ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলার এক হাজতির মৃত্যু

news image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

news image

কুখ্যাত আশা আক্তার দুই শিশু কন্যা ও জরুরী ফাইল আত্মসাৎ জিম্মি মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি

news image

বোচাগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতার লিপি আক্তার, সোহেল রানা গাংগুয়া ও রনি কেকড়া দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে কারা ভোগ করছে

news image

পার্বতীপুরে খাস জমি দখলের ভয়ংকর সিন্ডিকেট! আওয়ামী লীগ আমলের প্রভাব খাটিয়ে সরকারি সম্পত্তিতে বহুতল ভবন, অভিযোগ তুলতেই হত্যার হুমকি প্রশাসনের নীরবতায় ক্ষোভ-বিস্ফোরণ, প্রশ্নের মুখে ভূমি ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বাহিনী

news image

ওয়ারেন্টভুক্ত ৯ আসামিকে গ্রেফতার

news image

লালমনিরহাটে স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা, স্ত্রী আটক

news image

দিনাজপুর আমলি আদালতে ৩টি মামলা: ধার নেওয়া ৬ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ৮ জন আসামি

news image

ময়মনসিংহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

news image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের অব্যাহতির আবেদন খারিজ

news image

পুলিশ বাহিনীকে জনপ্রত্যাশা ও জনআকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ - স্বরাষ্ট্রমন্ত্রী

news image

‘পুলিশ সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

news image

নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষন-অন্তঃস্বত্ত্বা: গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল অভিযুক্ত শিক্ষক, র‍্যাবের অভিযানে ধরা

news image

‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী