কুমিল্লা প্রতিনিধি ১৬ আগষ্ট ২০২৬ ০৮:০৫ পি.এম
কুয়েতে যৌথ ব্যবসার পাওনা ও লভ্যাংশের টাকা চাওয়াকে কেন্দ্র করে কুমিল্লার বরুড়ায় মো. আবু তাহের নামে এক ব্যক্তিকে হামলা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার ভাই হারুন অর রশিদ ও ফাহাদ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় বরুড়া থানায় অভিযোগ এবং পরবর্তীতে আদালতে মামলা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগকারী মো. আবু তাহের (বিএসএস), পিতা—মৃত হাজী মো. বশির উদ্দিন, কুমিল্লার বরুড়া উপজেলার ১৫ নম্বর পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা হাজী বাড়ির বাসিন্দা। তিনি পেশায় সাংবাদিক।
অভিযোগে বলা হয়, আবু তাহের ১৯৯৬ সাল থেকে কুয়েত শহরে তার ভাইদের সঙ্গে যৌথভাবে ব্যবসা করে আসছিলেন। ব্যবসা পরিচালনার সময় তার ভাই হারুন অর রশিদ ক্যাশিয়ারের দায়িত্বে ছিলেন। তবে তিনি নিয়মিত ব্যবসার হিসাব প্রদান করতেন না এবং ব্যবসায়িক লেনদেনের হিসাবও যথাযথভাবে বুঝিয়ে দিতেন না বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া শরিকদের লভ্যাংশের হিসাব বুঝিয়ে দিয়ে নিয়ম অনুযায়ী স্বাক্ষর নেওয়ার বিষয়টিও যথাযথভাবে করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে আবু তাহের কুয়েতের ব্যবসা থেকে তার প্রাপ্য লভ্যাংশের টাকা চাইলে হারুন অর রশিদ ও ফাহাদ হোসেন তার ওপর হামলা করেন বলে অভিযোগ করা হয়েছে।
আবু তাহেরের অভিযোগ, গত ২৮ জুলাই ২০২৬ তাকে পুনরায় হামলার ভয় দেখানো হলে তিনি বরুড়া থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বরুড়া থানার এসআই মাহিন উদ্দিন হারুন অর রশিদের বাড়িতে তদন্ত ও তল্লাশির জন্য গেলে, পুলিশের উপস্থিতিতেই হারুন অর রশিদ ও ফাহাদ হোসেন আবু তাহেরের পরিবারকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
পরে বিষয়টি তদন্ত করে এসআই মাহিন উদ্দিন সরকারি বিধি অনুযায়ী অনলাইনে অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ৪ আগস্ট ২০২৬ কুমিল্লার আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগকারী আরও দাবি করেন, পুলিশের একজন কর্মকর্তার উপস্থিতিতে এমন আচরণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে। তার বিরুদ্ধে অতীতেও বরুড়া থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল বলেও দাবি করা হয়েছে।
এদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্ত হারুন অর রশিদ ও ফাহাদ হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বক্তব্য নেওয়া প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিদেশি ব্যবসার পাওনা টাকা চাইতে গিয়ে হামলা ও হত্যার হুমকির অভিযোগ
পরকীয়ার জেরে যুবককে গলা কেটে হত্যা করে লাশ মাটিচাপা,মূলহোতাসহ গ্রেফতার ৪
বোচাগঞ্জ ও ফরিদপুরে প্রবীণ সংবাদকর্মীর পরিবারকে ধ্বংসের চক্রান্ত ও অর্থ-স্বর্ণালংকার লুটের অভিযোগ: তদন্তের দাবী
ফরিদপুরের ভাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে সুমন হত্যা মামলার ৪ জন আসামি গ্রেফতার
ময়মনসিংহে বোনের প্রেম মেনে না নিয়ে প্রেমিককে হত্যা,দুই ভাইয়ের মৃত্যুদন্ড,দুই জনের কারাদণ্ড
অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স! দিনাজপুর জেলা জুড়ে পুলিশের বিশেষ ঝটিকা অভিযান ও চেকপোস্ট জোরদার
বোচাগঞ্জ থানা অধীনে আশা আক্তার সহ তার পরিবারের বিরুদ্ধে দিনাজপুর কোর্ট আদালতে একাধিক মামলা দায়ের এবং ওয়ারেন্ট ও সমন জারি
১০ ঘণ্টার মধ্যে লোমহর্ষক ক্লুলেস মঠবাড়িয়ার জোড়া খুনের রহস্য উন্মোচন!
পিরোজপুরের মঠবাড়িয়ায় এেক সপ্তাহের ব্যবধানে জোড়া খুন,আতঙ্কে এলাকাবাসী
বরুড়ায় আন্তজেলা ডাকাত দলের ৮ জনকে আটক করেছে থানা পুলিশ
ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলার এক হাজতির মৃত্যু
ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
কুখ্যাত আশা আক্তার দুই শিশু কন্যা ও জরুরী ফাইল আত্মসাৎ জিম্মি মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি
বোচাগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতার লিপি আক্তার, সোহেল রানা গাংগুয়া ও রনি কেকড়া দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে কারা ভোগ করছে
পার্বতীপুরে খাস জমি দখলের ভয়ংকর সিন্ডিকেট! আওয়ামী লীগ আমলের প্রভাব খাটিয়ে সরকারি সম্পত্তিতে বহুতল ভবন, অভিযোগ তুলতেই হত্যার হুমকি প্রশাসনের নীরবতায় ক্ষোভ-বিস্ফোরণ, প্রশ্নের মুখে ভূমি ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বাহিনী
ওয়ারেন্টভুক্ত ৯ আসামিকে গ্রেফতার
লালমনিরহাটে স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা, স্ত্রী আটক
দিনাজপুর আমলি আদালতে ৩টি মামলা: ধার নেওয়া ৬ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ৮ জন আসামি
ময়মনসিংহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের অব্যাহতির আবেদন খারিজ
পুলিশ বাহিনীকে জনপ্রত্যাশা ও জনআকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ - স্বরাষ্ট্রমন্ত্রী
‘পুলিশ সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষন-অন্তঃস্বত্ত্বা: গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল অভিযুক্ত শিক্ষক, র্যাবের অভিযানে ধরা
‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
কৃষক হত্যা মামলায় তিন জনের মৃত্যুদন্ড ও তিনজনের যাবজ্জীবন
দিনাজপুর আদালতে বিচার বিভাগের ধীরগতি ও হয়রানির অভিযোগ, তদন্তের দাবি
একাধিক মামলার ওয়ারেন্টের আসামি কে কোর্টে চালান ও সিনিয়র ম্যাজিস্ট্রেট জামিনে না মঞ্জুর
একাধিক মামলার ওয়ারেন্টের আসামি কে কোর্টে চালান ও সিনিয়র ম্যাজিস্ট্রেট জামিনে না মঞ্জুর
ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী নিরঙ্কুশ জয়
বগুড়ায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী