ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

পরকীয়ার জেরে যুবককে গলা কেটে হত্যা করে লাশ মাটিচাপা,মূলহোতাসহ গ্রেফতার ৪

মো.মনিরুজ্জামান,ময়মনসিংহ জেলা প্রতিনিধি ২৬ জুলাই ২০২৬ ০৫:৫৮ পি.এম

ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকায় বহুল আলোচিত ও চাঞ্চল্যকর সোহেল সরকার (২৫) নামের এক যুবককে নৃশংসভাবে গলা কেটে মাথা বিচ্ছিন্ন করে হত্যার ঘটনার মূলহোতাসহ চার আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। স্ত্রীর সাথে পরকীয়া প্রেমের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা।

রবিবার (২৬ জুলাই) জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  গ্রেফতারকৃতরা হলেন— মীরকান্দাপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে মোঃ সেলিম (৩০), আব্দুল রশিদের ছেলে মোঃ সেলিম ওরফে নাপিত সেলিম (৩২), মোঃ রমজান আলীর ছেলে মোঃ আব্দুল কাদির ওরফে আলামিন (২৫) এবং আব্দুল জলিলের ছেলে লাল চাঁন ওরফে লালু (২৬)।
 
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে কোতোয়ালী থানাধীন ৪নং পরানগঞ্জ ইউনিয়নের মীরকান্দাপাড়া গ্রামের মোঃ নূরুল ইসলামের ছেলে সোহেল সরকার বাড়ি থেকে নিখোঁজ হন। এ বিষয়ে পরিবার থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। পরবর্তীতে ২২ জুলাই বিকেলে অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের মাঠের উত্তর পাশের একটি বাগানে মাথা বিচ্ছিন্ন ও অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্য ও কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে খণ্ডিত মাথা ও মাটির নিচে চাপা দেওয়া দেহ উদ্ধার করে। নিহত সোহেলের বাবা বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৮৩, তারিখ-২৫/০৭/২০২৬)।
 
ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: আশরাফুল করিম বলেন, মামলা রুজুর পর ময়মনসিংহের পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুলাই রাতে ভালুকার আঙ্গারগারা এলাকা থেকে প্রধান অভিযুক্ত মোঃ সেলিমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সারবাজার, মীরকান্দাপাড়া ও মহারাজা রোড এলাকায় পৃথক অভিযান চালিয়ে বাকি তিন আসামিকে গ্রেফতার করা হয়। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা, কোদাল এবং ভিকটিমের রক্তমাখা পোশাক ও স্যান্ডেল উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সেলিম জানায়, তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সোহেল গত ৩ মাস ধরে গোপনে ঢাকায় বসবাস করছিলেন। এই ক্ষোভের জের ধরেই সোহেলকে ঢাকা থেকে কৌশলে ডেকে এনে পূর্বপরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

আরও খবর

news image

পরকীয়ার জেরে যুবককে গলা কেটে হত্যা করে লাশ মাটিচাপা,মূলহোতাসহ গ্রেফতার ৪

news image

বোচাগঞ্জ ও ফরিদপুরে প্রবীণ সংবাদকর্মীর পরিবারকে ধ্বংসের চক্রান্ত ও অর্থ-স্বর্ণালংকার লুটের অভিযোগ: তদন্তের দাবী 

news image

ফরিদপুরের ভাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে সুমন হত্যা মামলার ৪ জন আসামি গ্রেফতার

news image

ময়মনসিংহে বোনের প্রেম মেনে না নিয়ে প্রেমিককে হত্যা,দুই ভাইয়ের মৃত্যুদন্ড,দুই জনের কারাদণ্ড

news image

অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স! দিনাজপুর জেলা জুড়ে পুলিশের বিশেষ ঝটিকা অভিযান ও চেকপোস্ট জোরদার

news image

বোচাগঞ্জ থানা অধীনে আশা আক্তার সহ তার পরিবারের বিরুদ্ধে দিনাজপুর কোর্ট আদালতে একাধিক মামলা দায়ের এবং ওয়ারেন্ট ও সমন জারি

news image

১০ ঘণ্টার মধ্যে লোমহর্ষক ক্লুলেস মঠবাড়িয়ার জোড়া খুনের রহস্য উন্মোচন!

news image

পিরোজপুরের মঠবাড়িয়ায় এেক সপ্তাহের ব্যবধানে জোড়া খুন,আতঙ্কে এলাকাবাসী

news image

বরুড়ায় আন্তজেলা ডাকাত দলের ৮ জনকে আটক করেছে থানা পুলিশ

news image

ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলার এক হাজতির মৃত্যু

news image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

news image

কুখ্যাত আশা আক্তার দুই শিশু কন্যা ও জরুরী ফাইল আত্মসাৎ জিম্মি মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি

news image

বোচাগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতার লিপি আক্তার, সোহেল রানা গাংগুয়া ও রনি কেকড়া দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে কারা ভোগ করছে

news image

পার্বতীপুরে খাস জমি দখলের ভয়ংকর সিন্ডিকেট! আওয়ামী লীগ আমলের প্রভাব খাটিয়ে সরকারি সম্পত্তিতে বহুতল ভবন, অভিযোগ তুলতেই হত্যার হুমকি প্রশাসনের নীরবতায় ক্ষোভ-বিস্ফোরণ, প্রশ্নের মুখে ভূমি ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বাহিনী

news image

ওয়ারেন্টভুক্ত ৯ আসামিকে গ্রেফতার

news image

লালমনিরহাটে স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা, স্ত্রী আটক

news image

দিনাজপুর আমলি আদালতে ৩টি মামলা: ধার নেওয়া ৬ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ৮ জন আসামি

news image

ময়মনসিংহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

news image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের অব্যাহতির আবেদন খারিজ

news image

পুলিশ বাহিনীকে জনপ্রত্যাশা ও জনআকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ - স্বরাষ্ট্রমন্ত্রী

news image

‘পুলিশ সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

news image

নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষন-অন্তঃস্বত্ত্বা: গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল অভিযুক্ত শিক্ষক, র‍্যাবের অভিযানে ধরা

news image

‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

news image

কৃষক হত্যা মামলায় তিন জনের মৃত্যুদন্ড ও তিনজনের যাবজ্জীবন

news image

দিনাজপুর আদালতে বিচার বিভাগের ধীরগতি ও হয়রানির অভিযোগ, তদন্তের দাবি

news image

একাধিক মামলার ওয়ারেন্টের আসামি কে কোর্টে চালান ও সিনিয়র ম্যাজিস্ট্রেট জামিনে না মঞ্জুর

news image

একাধিক মামলার ওয়ারেন্টের আসামি কে কোর্টে চালান ও সিনিয়র ম্যাজিস্ট্রেট জামিনে না মঞ্জুর

news image

ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী নিরঙ্কুশ জয়

news image

বগুড়ায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

news image

দিনাজপুরের বোচাগঞ্জে চাঞ্চল্যকর অভিযোগ—স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে অপহরণ, প্রতারণা, ব্ল্যাকমেইল ও কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ